03/04/2025
বাংলাদেশ এখন কি করবে ?
প্রেসিডেন্ট ট্রাম্প আজ বহুল প্রত্যাশিত Reciprocal Tariff ঘোষণা করেছে, যা নিয়ে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। ডলার প্রতি ডলার এই নীতিতে আমেরিকা পৃথিবীর প্রায় সকল দেশের পণ্য আমদানিতে বিভিন্ন হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। বর্তমানে আমেরিকার পণ্যের উপর বাংলাদেশ প্রায় ৭৪ % tariff বা শুল্ক আরোপ করে। আমেরিকা বাংলাদেশের ট্যারিফের অর্ধেক হারে বাংলাদেশী পণ্যের উপর শুল্ক আরোপ করবে, যার শতকরা হার হবে ৩৭ %. বাংলাদেশ আমেরিকা থেকে প্রায় ২.২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, পক্ষান্তরে ৮.৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে যার সিংহভাগ তৈরী পোশাক। অধিকিন্তু আমেরিকা বর্তমানে বাংলাদেশের রেমিটেন্সের প্রধান উৎস যার পরিমান প্রায় ২.৫ বিলিয়ন ডলার।
আমেরিকার তৈরী পোশাক বাজারে বাংলাদেশের প্রতিদ্বন্ধি দেশগুলো হচ্ছে চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া এনং পাকিস্তান। দেশগুলোর উপর প্রস্তাবিত শুল্কের হার হচ্ছে যথাক্রমে ৩৪, ২৬, ৪৬ , ৪৯ এবং ২৯ %. সুতরাং চীন, ভিয়েতনাম কিংবা কম্বোডিয়ার তুলনায় বাংলাদেশ বেশ ভাল অবস্থানে আছে।
এমতাবস্থায় বাংলাদেশ তৈরী পোশাক শিল্পকে অধিকতর সুবিধা দিতে আমেরিকার পণ্যের উপর প্রচলিত শুল্কের হার ৭৪% থেকে কমিয়ে ২০ % নির্ধারণ করলে বাংলাদেশী পণ্য ন্যূনতম ১০% ট্যারিফে আমেরিকার মার্কেটে প্রবেশের সুযোগ পাবে।