Hatiya Update

Hatiya Update Bringing Hatiya Closer to You.

জীবনের মানে কি?🫂মেক্সিকো ভ্রমণে গিয়েছিলেন এক পর্যটক, ঘুরতে ঘুরতে তিনি পৌঁছে গেলেন সমুদ্রের পাড়ে।দ্বিতীয় দৃশ্য: সেখানে জে...
09/06/2026

জীবনের মানে কি?🫂
মেক্সিকো ভ্রমণে গিয়েছিলেন এক পর্যটক, ঘুরতে ঘুরতে তিনি পৌঁছে গেলেন সমুদ্রের পাড়ে।

দ্বিতীয় দৃশ্য: সেখানে জেলেদের মাছ ধরতে দেখে তিনি বেশ আগ্রহী হয়ে উঠলেন, গিয়ে জিজ্ঞেস করলেন—আচ্ছা, প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?

তৃতীয় দৃশ্য: জেলেরা হেসে বলল—বেশিক্ষণ না!

চতুর্থ দৃশ্য: পর্যটক আবার প্রশ্ন করলেন—তাহলে আরও বেশি সময় নিয়ে বেশি মাছ ধরেন না কেন?

পঞ্চম দৃশ্য: জেলেরা শান্তভাবে উত্তর দিল—যতটা ধরি, তাতেই আমাদের প্রয়োজন মিটে যায়।

ষষ্ঠ দৃশ্য: তাহলে বাকি সময়টা কী করেন?

সপ্তম দৃশ্য: জেলেরা বলল—আমরা ঘুমাই বাচ্চাদের সাথে খেলি, স্ত্রীর সাথে সময় কাটাই, বন্ধুদের সাথে আড্ডা দেই, গান গাই, জীবনটা উপভোগ করি।

অষ্টম দৃশ্য: পর্যটক একটু গম্ভীর হয়ে বললেন—আমি হার্ভার্ড থেকে এমবিএ করেছি। আপনাদের একটা প্ল্যান দিতে পারি—আপনারা বেশি সময় নিয়ে মাছ ধরবেন, বাড়তি মাছ বিক্রি করে বড় নৌকা কিনবেন।

নবম দৃশ্য: জেলেরা জিজ্ঞেস করল—তারপর?

দশম দৃশ্য: "তারপর আরও বেশি মাছ ধরবেন, আরও নৌকা কিনবেন, একসময় পুরো নৌবহর বানাবেন। মাঝখানের ব্যবসায়ীদের বাদ দিয়ে নিজেদের ফ্যাক্টরি খুলবেন। তারপর বড় শহরে চলে যাবেন—লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক। আর বড় বড় ব্যবসা চালাবেন।

একাদশ দৃশ্য: জেলেরা আবার জিজ্ঞেস করল—এসব করতে কত সময় লাগবে?

দ্বাদশ দৃশ্য: ২০-২৫ বছর।
ত্রয়োদশ দৃশ্য: তারপর?

চতুর্দশ দৃশ্য: পর্যটক বললেন—তখন আপনারা অবসরে যাবেন, গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলবেন, স্ত্রীর সাথে খাবেন, বন্ধুদের সাথে আড্ডা দিবেন, জীবন উপভোগ করবেন।

শেষ দৃশ্য: জেলেরা একটু হেসে বলল—আমরা তো সেই জীবনটাই এখন করছি!
তাহলে ২০-২৫ বছর কষ্ট করার দরকার কী?
সফলতার আসল মানে কি?

মার্কাটা কি ? 🪷
12/02/2026

মার্কাটা কি ? 🪷

নেত্রীর মৃত্যুর জন্য হাতিয়ার আওয়ামী লীগ দায়ী থাকবে । 😬😬
04/02/2026

নেত্রীর মৃত্যুর জন্য হাতিয়ার আওয়ামী লীগ দায়ী থাকবে । 😬😬

23/01/2026

জিতবে এবার শাপলা কলি 🪷
ইনশাআল্লাহ

ভুয়া ডিগ্রি এবং বিএমডিসি এর অনুমোদন বিহীন বিদেশি ডিগ্রির মধ্যে পার্থক্য আছে। উনার কোন ডিগ্রি ভুয়া নয়। উদ্দেশ্য প্রণোদিত ...
21/01/2026

ভুয়া ডিগ্রি এবং বিএমডিসি এর অনুমোদন বিহীন বিদেশি ডিগ্রির মধ্যে পার্থক্য আছে। উনার কোন ডিগ্রি ভুয়া নয়।
উদ্দেশ্য প্রণোদিত ভাবে উনাকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যেন উনি এমবিবিএস পাস না করেই ডাক্তার পরিচয় দিচ্ছে। অথচ উনি বিএমডিসি রেজিস্টার্ড একজন চিকিৎসক। বন্ধ্যাত্ব বিষয়ের উপর উনার একটি বিদেশি উচ্চতর ডিগ্রি আছে যেটি এদেশে নেই।
এই ডিগ্রিটা এখনো পর্যন্ত বিএমডিসি রেজিস্টার্ডভুক্ত করা হয়নি এবং এটাই উনার অপরাধ!

একজন চিকিৎসকের মূল ডাক্তারি সনদ হচ্ছে এমবিবিএস, এটি সঠিক থাকলে তাহাকে ভুয়া ডাক্তার বলার একদম কোন সুযোগ নেই।
যারা উনাকে ভুয়া সনদধারী বলে প্রচার করছে তারা মিথ্যা অপবাদ দেবার অপরাধে অপরাধী ।

অপপ্রচারকারীরা মানুষ হও !

12/01/2026
চলে গেলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ।
30/12/2025

চলে গেলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ।

Address

Hatiya
3892

Alerts

Be the first to know and let us send you an email when Hatiya Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share