চট্টগ্রাম ৫- ব্যারিস্টার মীর হেলাল

  • Home
  • Bangladesh
  • Hathazari
  • চট্টগ্রাম ৫- ব্যারিস্টার মীর হেলাল

চট্টগ্রাম ৫- ব্যারিস্টার মীর হেলাল আমার আগে আমরা,
আমাদের আগে দেশ
ক্ষমতার আগে জনতা,
সবার আগে বাংলাদেশ!

18/07/2026

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘আপনাদের জনগণের সেবক হ...

❝হাটহাজারীর ইতিহাসে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ার বহু আগে থেকেই এই জনগণ, এই রাজপথই আমার ভরসাস্থল। মানুষের সুখ-দুঃখ, ভালো...
18/07/2026

❝হাটহাজারীর ইতিহাসে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ার বহু আগে থেকেই এই জনগণ, এই রাজপথই আমার ভরসাস্থল। মানুষের সুখ-দুঃখ, ভালোবাসা ও বিশ্বাসকে সঙ্গে নিয়েই তিলে তিলে গড়ে তোলা আমার পথচলা। মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমার প্রতি অর্পিত এক পবিত্র আমানত।❞- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন,এমপি

#সবারআগেবাংলাদেশ
#চট্টগ্রাম

18/07/2026

সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের এক মাসের ক্ষুদ্র ঋণের কিস্তি ও সুদের টাকা মওকুফ করেছে এবং পরিস্থিতি বিবেচনায় এটি আরো কয়েক মাস বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এছাড়া, বন্যাপরবর্তী পুনর্বাসনের কাজকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদানের পাশাপাশি বন্যাকবলিত এলাকার গবাদি পশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। একইসাথে জেলে সম্প্রদায়ের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা নিচ্ছে সরকার।

-মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

তারিখ- ১৮ জুলাই। শনিবার।২০২৬ খ্রি :।আয়োজনে: চট্টগ্রাম উন্নয়ন কৃর্তপক্ষ।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ হতে চট্টগ্রাম -...
18/07/2026

তারিখ- ১৮ জুলাই। শনিবার।২০২৬ খ্রি :।
আয়োজনে: চট্টগ্রাম উন্নয়ন কৃর্তপক্ষ।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ হতে চট্টগ্রাম -৫ (হাটহাজারী -বায়েজিদ বোস্তামী) সংসদীয় আসনের পানিবন্ধী মানুষের মাঝে চাল বিতরণ।
প্রধান অতিথি - ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

#সবারআগেবাংলাদেশ
#চট্টগ্রাম
#চট্টগ্রামবন্যা

তারিখ : ১৮ জুলাই। শনিবার। ২০২৬ খ্রি:।৪নং গুমানমর্দ্দন ইউনিয়ন, হাটহাজারী, চট্টগ্রাম।হাটহাজারীতে বন্যা কবলিত এলাকায় পানিবন...
18/07/2026

তারিখ : ১৮ জুলাই। শনিবার। ২০২৬ খ্রি:।
৪নং গুমানমর্দ্দন ইউনিয়ন, হাটহাজারী, চট্টগ্রাম।

হাটহাজারীতে বন্যা কবলিত এলাকায় পানিবন্ধী মানুষের মাঝে ত্রাণ বিতরণ।
প্রধান অতিথি - ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

#সবারআগেবাংলাদেশ
#চট্টগ্রাম
#চট্টগ্রামবন্যা

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন,এমপি মহোদয়ের নির্দেশনা ও...
18/07/2026

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন,এমপি মহোদয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে মির্জাপুর ৭ নং ওয়ার্ড আকবর আলী চৌধুরী বাড়ি সড়ক উন্নয়ন এর কাজ চলমান।

চট্টগ্রাম ৫ আসনের প্রতিটি উদ্যোগ ও কাজের অগ্রগতি নিয়মিতভাবে সবার জন্য আপডেট রাখা হচ্ছে। জনগণের আস্থা, জবাবদিহিতা ও দায়িত্ববোধকে সামনে রেখে এগিয়ে চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিটি ধাপ। জনগণের আস্থা ও অধিকার নিশ্চিত করাই জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের অঙ্গীকার। ভিজিট করুনঃ https://mirhelal.com/180days/

#সবারআগেবাংলাদেশ
#চট্টগ্রাম

বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর ম...
18/07/2026

বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে সাম্প্রতিক বন্যা পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

#সবারআগেবাংলাদেশ
#চট্টগ্রাম

17/07/2026

❝জনগণের দেওয়া দায়িত্ব ও বিশ্বাস একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করাই সর্বোচ্চ অঙ্গীকার।
একজন জনপ্রতিনিধির প্রকৃত পরিচয় তার পদে নয়, বরং মানুষের পাশে থাকার মানসিকতায়। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাদের কথা শোনা, সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করা। ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের ভালোবাসা ও বিশ্বাসই চিরস্থায়ী।

তাই ক্ষমতা নয়, জনগণের কাছেই আমি দায়বদ্ধ।❞- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন,এমপি

#সবারআগেবাংলাদেশ
#চট্টগ্রাম

মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের প্রত্যক্ষ সার্বিক সহ...
17/07/2026

মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের প্রত্যক্ষ সার্বিক সহযোগিতায় শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়নে বন্যা পরবর্তী রোগ জনিত কারণে ফ্রী চিকিৎসা মেডিকেল সেবা, বিনা মূল্যে ওষুধ প্রদান কার্যক্রম বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে পরিচালিত হয়।

#সবারআগেবাংলাদেশ
#চট্টগ্রাম

17/07/2026

পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনা। বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার। এজন্য পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনঃনির্মাণ এবং কৃষিখাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে শহরের পরিষদ রেস্টহাউজ চত্বরে তিনি এসব কথা বলেন। পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ ত্রাণ দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার গৃহপালিত পশুর জন্য সরকারিভাবে বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হবে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Address

হাটহাজারী উপজেলা বিএনপির কার্যালয়
Hathazari

Alerts

Be the first to know and let us send you an email when চট্টগ্রাম ৫- ব্যারিস্টার মীর হেলাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share