Haluaghat Circle Mymensingh

Haluaghat Circle Mymensingh Haluaghat Circle Office.

04/05/2020
02/05/2020

শ্রীশ্রী কামাক্ষ্যা মাতার বড় পুঁজা স্থগিত

সম্মানিত হালুয়াঘাট বাসী আগামী “ শনিবার ০৯/০৫/২০২০ খ্রিঃ তারিখ নোভেল করোনা ভাইরাস” (কোভিড-১৯)-এর পরিস্থিতি বিবেচনা করে শ্রীশ্রী কামাক্ষ্যা মাতার বড় পুঁজা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এই সংক্রান্তে অদ্য ০১/০৫/২০২০ খ্রিঃ তারিখ হালুয়াঘাট থানায় একটি সাধারন সভা অনুষ্ঠিত হয়। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে কোন অবস্থাতেই যেন লোকজন বা ভক্ত বৃন্দ সমাগম হতে না পারে তার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সকলের সহযোগিতা কামনা করা হয়। জনাব মোঃ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল, ময়মনসিংহ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সাধারন সম্পাদক অশোক সরকার অপু, সাংগঠনিক সম্পাদক সমীর সরকার, কামাক্ষ্যা মন্দির কমিটির পক্ষে সভাপতি সুভাষ দত্ত, সাধারন সম্পাদক কাঞ্চন কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ আলী মাহমুদ ,পুলিশ পরিদর্শন (তদন্ত) আবু বক্কার সিদ্দিক এবং অন্যান্য অফিসার বৃন্দ।

এই সময় জনাব মোঃ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল, ময়মনসিংহ সহ সকলেই মন্ডব পরিদর্শন করেন।

23/04/2020

প্রেস রিলিজ

মানুষের সুরক্ষায় হাসিমুখে জীবনের ঝুঁকি নিচ্ছেন গর্বিত পুলিশ সদস্যগণ; হচ্ছেন আক্রান্ত ও স্থাপন কর‌ছেন অনুকরণীয় দৃষ্টান্তঃ

[আক্রান্ত ২১৮, কোয়া‌রেন্টাইন ৬৫২]

বিশ্ব জুড়েই সুরক্ষা সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশও এই বাস্তবতা থেকে দূরে নয়। আমাদের দুই লক্ষাধিক সদস্যের একটি বড় অংশ সরাসরি মাঠে থেকে করোনার বিস্তাররোধে কাজ করছেন। তাদেরকে প্র‌য়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এখনও অনেক চাহিদা রয়েছে। চাহিদা পূরণে কাজ করছি আমরা। অবশ্য, আমাদের দেশপ্রেমিক সদস্যগণ নিজেদের পূর্ণাঙ্গ সুরক্ষার জন্য কখনই অপেক্ষা করে বসে থাকেননি। বসে থাকছেন না। সাধারণ মানুষের সুরক্ষার জন্য তারা সম্ভবপর সব কিছু করছেন। যে কোনো সমাবেশ ও লোকসমাগমে আইনি ব্যবস্থা, অপরাধ দমন, আসামী গ্রেফতার ও তাকে আদালতে প্রেরণ, মানুষের বেঁচে থাকার জন্য আবশ্যিক খাদ্য ওষুধ ও অন্যান্য জরুরী সেবার সাথে যুক্ত ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিরাপত্তা দেয়া, দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রন, মজুতদারি ও কালো বাজারি রোধ, সরকারি ত্রান ও টিসিবি’র পণ্য বিতরণে অনিয়মের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ, সামাজিক দূরত্ব বাস্তবায়ন, খোলা স্থানে বাজার স্থানান্তর, নিভৃতে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজস্ব উদ্যোগে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, কৃষি ও অর্থনীতির চাকাকে সচল রাখতে বিভিন্ন স্থানে ধান কাটার শ্রমিক প্রেরণ, অসুস্থ সাধারণ রোগীকে হাসপাতালে পৌঁছে দেয়া ও চিকিৎসা পেতে সহায়তা করা, প্রিয়জন পরিত্যক্ত ও পথের পাশে পড়ে থাকা মৃতব্যক্তির পাশে যখন আর কেউ নেই তখন জীবনের ঝুঁকি নিয়ে ও যথাযথ সন্মানের সাথে তাঁর সৎকার করা - এমন হাজারো ইনোভেটিভ কাজ করছে বাংলাদেশ পুলিশের দেশপ্রেমিক সদস্যগণ। ইতোমধ্যেই পুলিশের এই বীর সদস্যগণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের কাছে অনুকরনীয় হয়ে উঠেছেন। পুলিশের এই ত্যাগে অনুপ্রানিত হয়ে অনেকেই এগিয়ে আসছেন মানুষের সেবায়। পুলিশ তাদেরকেও সহায়তা করছে মানবিক কাজে।

এ সকল কাজ করতে গিয়ে পুলিশের সদস্যগণকে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জেনে শুনেই জীবনের ঝুঁকি নিতে হয়েছে এবং হচ্ছে। যেহেতু করোনা বিস্তার রোধে পুলিশকে প্রতিটি কাজেই মানুষের খুব কাছে যেতে হয়, মিশতে হয় মানুষের সাথে, তাই নিজের অজান্তেই করোনায় আক্রান্ত হচ্ছেন পুলিশের কোনো কোনো সদস্য। এভাবে, ২৩ এপ্রিল ২০২০ খ্রিঃ সকাল পর্যন্ত সারাদেশে আক্রান্ত হয়েছেন কনস্টেবল হতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মোট ২১৮ জন সদস্য। কোয়ারেনটাইনে রয়েছেন ৬৫২ জন। আক্রান্ত এই পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যাপ্ত আয়োজন রাখা হয়েছে। বীর এই সেনানীদের সুস্থ করে তুলতে পুলিশের হাসপাতাল গুলোতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিচ্ছেন এবং দিচ্ছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। নিয়মিত আক্রান্ত সদস্যদের পরিবারের খোঁজখবর নেয়ার জন্যও দেয়া হয়েছে নির্দেশনা। পাশাপাশি, দায়িত্বরত আর সবাইকে সুস্থ রাখার জন্যও নেয়া হচ্ছে সম্ভবপর সকল উদ্যোগ।

মহান স্বাধীনতা যুদ্ধে পাক হানাদারদের বিরুদ্ধে এই পুলিশই যেমন ছুঁড়েছিল একাত্তরের প্রথম প্রতিরোধী বুলেটটি, যেমন বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে অকাতরে জীবন দিয়েছিল পুলিশের হাজারো সদস্য, তেমনি দুর্যোগে ও দুঃসময়ে সব সময়েই বাংলাদেশ পুলিশ রয়েছে সাধারণ মানুষের পাশে।

23/04/2020

করোনা ভাইরাস প্রতিরোধ ও পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনাসমূহ:

> দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের সুরক্ষিত রাখতে হবে।
> পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রী দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।
> পুলিশ সদস্যদের বিনামূল্যে ভিটামিন সি, ডি ও জিংক ট্যাবলেট দেওয়া হবে।
>কোয়ারেন্টিন, আইসোলেশন এবং হাসপাতালে চিকিৎসাধীন সদস্য ও তাঁদের পরিবারের নিয়মিত খোঁজখবর নেয়ার জন্য ইউনিট প্রধানদের নির্দেশনা।
>চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা।
>মানুষের অনাকাঙ্ক্ষিত ও অপ্রয়োজনীয় চলাচল বন্ধ করতে হবে।
> রমজানে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করা হবে।
> পণ্যের মূল্য বৃদ্ধি করতে দেওয়া হবেনা।
> রমজানে পণ্যের কালোবাজারি রোধ এবং খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করতে হবে।
> প্রয়োজনে মোবাইল কোর্ট বসানোর উদ্যোগ নিতে আইজিপির নির্দেশ।
> ত্রাণ বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
> রমজান মাসে ফুটপাতে ইফতার তৈরি ও বিক্রি করা যাবেনা।
> ইফতার বিতরণের নামে জনসমাগম না করার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেন আইজিপি।
> পণ্যের পরিবহন স্বাভাবিক রাখতে হবে।
> রি‌লিফ ও টি‌সি‌বি পণ্য এবং ভি‌জিএফ ও ওএমএস বন্টনে জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করতে হবে।
> ধর্মীয় উস্কানি, গুজব এবং করোনা নিয়ে বিভ্রান্তি নস্যাৎ করতে হবে।
> বর্তমান পরিস্থিতিতে জঙ্গি দমনে তৎপর থাকতে হবে।
> গার্মেন্টস মালিকদের বেতন পরিশোধ করতে মালিকদের প্রতি অনুরোধ।
> হাওড়ে প্রয়োজনীয় সংখ্যক ধানকাটা শ্রমিক পাঠাতে হবে।

প্রথম আলো https://bit.ly/3bwqxOR ও পুলিশ সদরদপ্তরের প্রেসনোট অবলম্বনে।

করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য নিজেদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুলিশ সদস্যদের ভিটামিন সি, ডি ও জিংক ট্যাবলেট দেওয়া হবে। পুলিশ সদর দপ্তর থেকে বিনা মূল্যে বিতরণ করা এই ট্যাবলেট পাবেন পুলিশের সব সদস্য। পুলিশের নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বুধবার সারা দেশে পুলিশের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের এসব কথা বলেন। এসময় তিনি রমজান মাসে ফুটপাতে ইফতার তৈরি ও বিক্রি করা এবং ইফতার বিতরণের নামে জনসমাগম না করার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেন।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আইজিপির এই ভিডিও কনফারেন্সে সব রেঞ্জ, মেট্রোপলিটন, বিশেষায়িত ইউনিট ও জেলা পুলিশের কর্মকর্তারা যুক্ত ছিলেন। ভিডিও কনফারেন্সের ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও আন্তরিক হওয়ার কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, বর্তমান পরিস্থিতিতে রমজানে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে, যেন কোনো কারণে পণ্যের মূল্য না বাড়ে। পণ্যের কালোবাজারি রোধ এবং খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করতে হবে। এ জন্য প্রয়োজনে মোবাইল কোর্ট বসানোর উদ্যোগ নিতে নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, ত্রাণ বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

হাওড়ে ধান কাটার শ্রমিক পাঠানোর জন্য বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে আইজিপি বলেন, হাওরে হয়তো আরও শ্রমিক পাঠানোর প্রয়োজন হতে পারে। রমজানে কোনোভাবেই যেন ফুটপাতে ইফতার তৈরি ও বিক্রি না হয় সে ব্যাপারে তৎপর থাকতে বলেন তিনি।

আইজিপি বলেন, এ পরিস্থিতিতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রী দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেক প্রান্তিক মানুষ কর্মহীন হয়ে পড়তে পারে। অনেকে অপরাধে জড়িয়ে পড়তে পারে। চুরি, ডাকাতি, ছিনতাই বাড়তে পারে। এ ধরনের অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পুলিশ সদরদপ্তরের প্রেসনোটে বলা হয়েছে, আসন্ন রমজান উপল‌ক্ষ্যে মাঠ পর্যা‌য়ের কর্মকর্তা‌দের সা‌থে ভি‌ডিও কনফা‌রে‌ন্সে সা‌র্বিক আইন-শৃঙ্খলা ও ক‌রোনা সংক্রান্তে নবনিযুক্ত আই‌জি‌পি একগুচ্ছ নি‌র্দেশনা দিয়েছেন।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বলেছেন, এবার আসন্ন পবিত্র রমজান একটি ভিন্ন পরিস্থিতিতে পালিত হবে। বর্তমান পরিস্থিতিতে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা সীমিত রয়েছে। রমজানে ধর্মাচার বিষ‌য়ে সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।

বর্তমান পরিস্থিতিতে রমজানে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে, যেন কোন কারণে পণ্যের মূল্য না বাড়ে। পণ্যের কালোবাজারি রোধ এবং খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করতে হবে। এজন্য প্রয়োজনে মোবাইল কোর্ট বসানোর উ‌দ্যোগ নি‌তে নির্দেশ দেন আইজিপি।

আইজিপি বলেন, পণ্যের পরিবহন স্বাভাবিক রাখতে হবে। এক্ষেত্রে তিনি বলেন, বর্তমানে অনেক জেলায় ত্রাণ নিয়ে ট্রাক যাচ্ছে। আসার সময় ওই ট্রাকগুলো খালি ফিরে আসছে। ওই খালি ট্রাকগুলোতে নিত্য প্র‌য়োজনীয় পণ্য পরিবহণের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, ত্রাণ বিতরণে কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। রি‌লিফ ও টি‌সি‌বি পণ্য এবং ভি‌জিএফ ও ওএমএস সু‌বিধা যে‌নো জনগ‌ণের কা‌ছে যথাযথভা‌বে পৌঁঁছায় সে জন্য সং‌শ্লিষ্ট জেলা প্রশাসকের সাথে প্র‌য়োজনীয় সমন্বয় করতে হবে।

হাওড়ে ধান কাটার শ্রমিক পাঠানোর জন্য বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে আইজিপি বলেন, হাওরে হয়তো আরো শ্রমিক পাঠানোর প্রয়োজন হতে পারে। তিনি শ্রমিকদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য শ্রমিকবাহী গাড়ির সামনে ব্যানার এবং গাড়িতে শ্রমিকদের তালিকা ও সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বার রাখার নির্দেশনা প্রদান করেন।

কোন ব্যক্তি বা সংগঠন অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ অথবা ইফতার বিতরণের না‌মে জনসমাগম না ক‌রেন সে‌টি নি‌শ্চিত কর‌তে হ‌বে। ত‌বে, ত্রান বিতর‌ণে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। এসব ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। রমজানে যেন কোনোভাবেই ফুটপাতে ইফতার তৈরি ও বিক্রি না হয় সে ব্যাপারে তৎপর থাকতে হবে।

আইজিপি বলেন, কোভিড ১৯ পরিস্থিতিতে অনেকের লকডাউন ভাঙ্গার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। মানুষের অনাকাঙ্ক্ষিত ও অপ্রয়োজনীয় চলাচল বন্ধ করতে হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি নিজেদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পু‌লি‌শের অন্যান্য হাসপাতালগু‌লো‌তেও পর্যাপ্ত চি‌কিৎসা‌ ব্যবস্থা রাখা হ‌চ্ছে। এছাড়া, দেশের ৫টি বিভাগে চি‌কিৎসার আ‌য়োজন করা হ‌চ্ছে। আক্রান্ত পুলিশ সদস্যদের ঢাকায় যে চিকিৎসা দেয়া হবে, একই চিকিৎসা বিভাগীয় হাসপাতালেও দেয়া হবে। তাদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। যে সকল পুলিশ সদস্য কোয়ারেন্টিনে, আইসোলেশনে এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের নিয়মিত খোঁজখবর নেয়ার জন্য ইউনিট প্রধানদের নির্দেশ দেন তিনি। তাদের প্রার্থনা, বিনোদন ও বই পড়ার ব্যবস্থা করার জন্যও নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, শুধু আক্রান্ত পুলিশ সদস্যদের নয়, তাদের পরিবারেরও খোঁজখবর নিতে হবে, যেন তারা নিজেদের একা মনে না করেন।

আইজিপি বলেন, এ পরিস্থিতিতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদেরকে নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ইতোমধ্যে সুরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য বিভিন্ন ইউনিটকে পর্যাপ্ত আ‌র্থিক অনুদান প্রদান করা হয়েছে। তিনি বলেন, পুলিশ সদস্যদেরকে সুরক্ষা সামগ্রী দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের শৈথিল্য দেখানো যাবে না। তিনি বলেন, পুলিশ সদস্যদের জন্য ভিটামিন সি, ডি এবং জিংক ট্যাবলেট কেনা হচ্ছে। শিগগিরই তা বিভিন্ন ইউনিটে পাঠানো হবে।

আইজিপি বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেক প্রান্তিক মানুষ কর্মহীন হয়ে পড়তে পারে। অনেকে অপরাধে জড়িয়ে পড়তে পারে। চুরি, ডাকাতি, ছিনতাই বাড়তে পারে। এ ধরনের অপরাধ দম‌নে প্র‌য়োজনীয় ব্যবস্থা গ্রহণ কর‌তে হবে।

আইজিপি বলেন, বর্তমান পরিস্থিতিতে পুলিশ অনেক ভালো কাজ করছে, পুলিশের অনেক অর্জন রয়েছে। এ অর্জন কোনভাবেই ম্লান হতে দেয়া যাবে না।

আইজিপি বলেন, কেউ যেন ধর্মীয় উস্কানি, গুজব এবং করোনা নিয়ে বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়ে তৎপর থাকতে হবে।

আইজিপি বলেন, বর্তমান পরিস্থিতিতে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জঙ্গিরা যেন কোনভাবেই কোন তৎপরতা চালা‌তে না পারে, সে ব্যাপারে তৎপর থাকতে হবে।

বর্তমান পরিস্থিতিতেও যেসব গার্মেন্টস মালিক শ্রমিকদের বেতন দিচ্ছেন তাদের প্রতি আইজিপি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আর যারা এখনও বেতন দিতে পারেননি, তাদেরকে শ্রমিকদের বেতন দেয়ার জন্য অনুরোধ করেন। কোন গার্মেন্টস চালু করলে যথাযথভাবে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চালু করার পরামর্শ দেন আইজিপি।

21/04/2020

মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা, মাননীয় ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), ও মাননীয় রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ জনাব ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম-সেবা, মহোদয়গনের দিক নির্দেশনায় এবং মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা, মহোদয়ের তত্ত্ববধায়নে, অদ্য ২১-০৪-২০২০ খ্রিঃ তারিখ হালুয়াঘাট-ধোবাউড়াবাসীদের উদ্দেশ্যে “নোভেল করোনা ভাইরাস” (কোভিড-১৯) এর ভয়াবহতা ও সংক্রমণ বিস্তার সম্পর্কে সর্তক করতে সকল জনসাধারণগনকে সচেতনতা মূলক বার্তা প্রদান করেন জনাব মোঃ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল, ময়মনসিংহ।

21/04/2020
21/04/2020
21/04/2020
21/04/2020
21/04/2020

বরিশাল: বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার উল.....

Address

Haluaghat
Haluaghat Upazila
2260

Telephone

+8801320103171

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haluaghat Circle Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Haluaghat Circle Mymensingh:

Share