PBI Gopalganj

PBI Gopalganj বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের অঙ্গীক

Police Bureau of Investigation-
A Specialised Investigation Unit of Bangladesh Police;
Maximises the use of scientific tools and modern equipment to investigate cases;
Gradual shifting from oral testimony to physical evidence based investigation;
Maintains good rapport with the court and the prosecution;
Keeping victim and/or complainant updated with the development of cases;
Investigation carried

out relentlessly to avoid unnecessary delay and
Earns people’s confidence through free, fair and impartial investigation.

আবেগঘন পরিবেশে পিবিআই গোপালগঞ্জের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জালাল উদ্দিন সরদারের বিদায় সংবর্ধনা।​পুলিশ ব্যুরো অব ইন...
11/05/2026

আবেগঘন পরিবেশে পিবিআই গোপালগঞ্জের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জালাল উদ্দিন সরদারের বিদায় সংবর্ধনা।

​পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোপালগঞ্জ জেলা ইউনিট থেকে বদলিজনিত কারণে বিদায় নিলেন অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ পুলিশ কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জালাল উদ্দিন সরদার। তাঁর কর্মস্থল পরিবর্তন উপলক্ষে পিবিআই গোপালগঞ্জ জেলা কার্যালয়ে এক সশ্রদ্ধ ও আবেগপূর্ণ বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার জনাব শেখ মনিরুজ্জামান মিঠু। সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। বিদায়ী সহকর্মীর সাথে কাটানো দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত কর্মকর্তাদের কণ্ঠে ঝরে পড়ে বিষাদ। সহকর্মীরা জালাল উদ্দিন সরদারের পেশাদারিত্ব, সততা এবং অমায়িক ব্যবহারের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
​এক ভারাক্রান্ত পরিবেশ
​স্মৃতিচারণ পর্বে সহকর্মীদের আন্তরিক কথায় এক দুঃখভারাক্রান্ত ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের কর্মস্থলের মায়া ত্যাগ করে চলে যাওয়ার মুহূর্তে উপস্থিত সকলের চোখেই ছিল বিদায়ের করুণ সুর।

​সংবর্ধনা অনুষ্ঠানের শেষে পুলিশ সুপার জনাব শেখ মনিরুজ্জামান মিঠু তাঁর বক্তব্যে বলেন:
​"জালাল উদ্দিন সরদার কেবল একজন দক্ষ অফিসারই ছিলেন না, তিনি ছিলেন আমাদের পরিবারের একজন সদস্যের মতো। তাঁর অভাব আমরা প্রতিটি পদক্ষেপে অনুভব করব।"
​পরিশেষে পুলিশ সুপার বিদায়ী এই কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর পরিবারের সুখ-সমৃদ্ধি কামনা করে এবং তাঁর পরবর্তী কর্মজীবন যেন সাফল্যের উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়—সেই প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে পুলিশ ব্যুরো অব ইন...
11/05/2026

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোপালগঞ্জ জেলায় সকল অফিসার এবং ফোর্সদের নিয়ে বড় খানার আয়োজন করা হয়।

🇧🇩 “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” 🇧🇩পুলিশ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম, রাজারবাগে গণপ...
11/05/2026

🇧🇩 “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” 🇧🇩
পুলিশ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম, রাজারবাগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি মহোদয়ের সভাপতিত্বে এক কল্যাণ প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স হতে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জনাব শেখ মনিরুজ্জামান মিঠু, পুলিশ সুপার পিবিআই গোপালগঞ্জ জেলা। এ সময় পিবিআই গোপালগঞ্জ ও গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

10/05/2026
২৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, মাদারীপুর-এর সম্মেলন কক্ষে “পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স এপ্...
29/04/2026

২৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, মাদারীপুর-এর সম্মেলন কক্ষে “পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স এপ্রিল-২০২৬” অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, মাদারীপুর জনাব রোকনুজ্জামান, এবং সভাপতিত্ব করেন সম্মানিত বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইলিয়াস হোসেন। এতে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার পুলিশ সুপার মহোদয়, পিবিআই গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার "জনাব শেখ মনিরুজ্জামান মিঠু" ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, জুডিশিয়াল কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং মাদারীপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উক্ত সভায় পুলিশ সুপার জনাব শেখ মনিরুজ্জামান মিঠু তাঁর বক্তব্যে পিবিআই-এর মামলা তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা, দ্রুততা এবং পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর তদন্ত পদ্ধতি অনুসরণ করে গ্রহণযোগ্য ও নির্ভুল তদন্ত নিশ্চিত করা সম্ভব, যা ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্মেলনটি পারস্পরিক সমন্বয় জোরদার করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

অদ্য ২৯ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে গোপালগঞ্জ জেলা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে “পুলিশ ম্যাজিস্ট...
29/04/2026

অদ্য ২৯ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে গোপালগঞ্জ জেলা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে “পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স এপ্রিল-২০২৬” অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মানিত বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আশিকুজ্জামান। এতে উপস্থিত ছিলেন #পিবিআই গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব শেখ মনিরুজ্জামান মিঠু, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং গোপালগঞ্জ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সম্মেলনে পুলিশ সুপার জনাব শেখ মনিরুজ্জামান মিঠু তার বক্তব্যে ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসির সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, সুশাসন প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
#সম্মেলনটি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

"পিবিআই গোপালগঞ্জ জেলায় বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আন্তরিক ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পুলিশ সুপার...
27/04/2026

"পিবিআই গোপালগঞ্জ জেলায় বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আন্তরিক ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় শেখ মনিরুজ্জামান মিঠু বিদায়ী অফিসার ও ফোর্স সদস্যদের হাতে ফুলের তোড়া, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। তিনি তাদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করে ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন।
বিভিন্ন পর্যায়ের বক্তারা বিদায়ী সদস্যদের স্মৃতিচারণ করেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করেন। বিদায়ী সদস্যরাও তাদের কর্মজীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন।
সবশেষে দোয়া ও আন্তরিক নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
"বিদায় মানেই শেষ নয়—নতুন পথচলার শুরু।
সকল বিদায়ী সদস্যদের জন্য রইল আন্তরিক শুভকামনা।

26/04/2026
https://npbnews.com/bangladesh-news/madaripur/28575
25/04/2026

https://npbnews.com/bangladesh-news/madaripur/28575

মাদারীপুর জেলায় বিচার বিভাগীয় কার্যক্রম তরান্বিতকরণ এবং বিচারবিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্....

অদ্য ২০-০৪-২০২৬ খ্রিঃ পিবিআই গোপালগঞ্জ জেলায় মাসিক কল্যাণ সভা ও ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অফিস...
20/04/2026

অদ্য ২০-০৪-২০২৬ খ্রিঃ পিবিআই গোপালগঞ্জ জেলায় মাসিক কল্যাণ সভা ও ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অফিসার ও ফোর্সের সামগ্রিক সমস্যা, পেশাগত দায়িত্ব ও কল্যাণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। তিনি দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা ও মামলার দ্রুত তদন্তের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সর্বোচ্চ মামলা নিষ্পত্তিকারী অফিসারদের সম্মাননা প্রদান করা হয় এবং সকলকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Address

Gopalganj

Alerts

Be the first to know and let us send you an email when PBI Gopalganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PBI Gopalganj:

Share