সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাজীপুর জেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাজীপুর জেলা শাখা

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাজীপুর জেলা শাখা ঐক্য সংগ্রাম প্রগতি


★ ★

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবের অঙ্গীকার ! সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিদ্রোহের অঙ্গীকার!
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,শিক্ষার অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার !

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ১৯৮৪ সালের ২১ জানুয়ারি সামরিক স্বৈরাচারবিরোধী ছাত্র গণআন্দোলনের অগ্নিগর্ভে আত্নপ্রকাশ করে। অতীত সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে গণমানুষের স্বার্থে শোষণ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে - সার্বজনীন, বৈষম্যহীন, সেক্যুলার, বিজ্ঞান

ভিত্তিক, একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার দাবিতে আমাদের দৃঢ় পথচলা।

প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা বাংলাদেশের ছাত্রসমাজের অগ্রবর্তী চিন্তার পথিকৃৎ হিসেবে - সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্যে বৈপ্লবিক সংগ্রাম বিকাশের পরিপূরক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক আন্দোলন করছি এবং শিক্ষা সংকোচন, বাণিজ্যিকীকরণ, বেসরকারিকরণ, সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে অবিরাম লড়াই করছি।
স্বাধীনতার পূর্বে ও পরে শাসকশ্রেণি প্রণীত জনস্বার্থ বিরোধী শিক্ষানীতিগুলোর স্বরূপ উন্মোচন ও প্রতিরোধ গড়ে তোলা,শিক্ষা সম্মেলন ও বিকল্প শিক্ষা প্রস্তাবনা তুলে ধরা, প্রাক্-প্রাথমিক স্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলন, অব্যাহত বেতন-ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন, ছাত্র রাজনীতি বন্ধের ষড়যন্ত্র প্রতিরোধসহ শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দলীয়করন, দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার কাজে গত ৩১ বছর ধরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সংগ্রাম করছে।

একজন শিশুও যেন শিক্ষার আলো হতে বঞ্চিত না হয়, শিক্ষার আর্থিক দায়িত্ব যেন রাষ্ট্র নিতে বাধ্য হয় — শিক্ষার এই নীতিগত দিকের পাশাপাশি আমরা স্কুল-কলেজ-মাদ্রাসা-পলিটেকনিক-জাতীয় বিশ্ববিদ্যালয়-মেডিকেল-প্রকৌশল বিশ্ববিদ্যালয়-পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট সংকট চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে ১০ দফা দাবিতে আমরা লড়াই করছি।

বর্তমান সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এক বিকাশমান ধারার নাম। একদিকে ধনী বুর্জোয়া ধারার ছাত্রসংগঠনগুলো, আপাত অর্থে তাদের আকার-আয়তন যত বিশালই মনে হোক, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ক্রমবর্ধমান সন্ত্রাস-টেন্ডারবাজী-দখলদারিত্ব চালিয়ে শিক্ষা ও ছাত্র সমাজের শত্রুতে পরিণত হয়েছে ; পাতি বুর্জোয়া ধারার সংগঠনগুলো নানা সুবিধাবাদ আর আপোষকামীতার মাঝে হাবুডুবু খাচ্ছে।

অন্যদিকে বৈজ্ঞানিক যুক্তি ও বিপ্লবী আদর্শকে ভিত্তি করে ওঠা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট অব্যাহতভাবে শিক্ষাসংশ্লিষ্ট নানা কর্মসূচি চালিয়ে ছাত্রসমাজ এবং শিক্ষানুরাগী সকল মহলের ক্রমবর্ধমান সমর্থন পেয়ে চলছে। এর ফলে বাংলাদেশের শিক্ষা আন্দোলন ও ছাত্রদের অধিকার রক্ষার সংগ্রামে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইতিমধ্যেই এক অগ্রগণ্য সংগঠন হিসেবে পরিচিত লাভ করেছে।

তাই ছাত্র রাজনীতির নামে নানা সন্ত্রাসী ছাত্র রাজনৈতিক সংগঠনসমূহ যখন টেন্ডারবাজি-চাঁদাবাজি-হল দখল-সিট বাণিজ্য-ভর্তি বাণিজ্য নিয়ে ব্যস্ত ; তখন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-অধিকার রক্ষায় ছাত্রদের নিয়ে লড়াই করি, শিল্প-সাহিত্য-বিজ্ঞান-দর্শন নিয়ে চর্চা করি, কৃষি-প্রকৃতি-শিল্প-সংষ্কৃতি-জাতীয় সম্পদ রক্ষায় ছাত্রদের নিয়ে লড়াই করি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য-শ্রমিকের নূন্যতম মজুরীর দাবিতে শ্রমিক-কৃষক সাধারণ মানুষের পাশে দাঁড়াই, অবক্ষয়ী সংস্কৃতির বিপরীতে লড়াইয়ের মাধ্যমে উন্নত রূচি-সংস্কৃতি অর্জনের চেষ্টা করি। এ সংগ্রামের পাশাপাশি দেশে বিদ্যমান পুঁজিবাদী আর্থ সামাজিক কাঠামোর আমূল পরিবর্তনের মাধ্যমে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে চলা।

আজ ছাত্রসমাজের সামনে প্রশ্ন- আমরা কি আমাদের চোখের সামনে শিক্ষার অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিকতা ও সংষ্কৃতি ধ্বংস হয়ে যেতে দেখেও প্রতিবাদহীন থাকবো নাকি মনুষ্যত্বের দাবীকে প্রতিষ্ঠা করার সংগ্রাম শক্তিশালী করবো? দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছাত্রসমাজের নিষ্ক্রিয়তা ও সমাজবিমুখতা এ সমস্যাকে দীর্ঘস্থায়ী করছে। শিক্ষা ও চেতনা বিধ্বংসী এই দুঃসময়ে নিষ্ক্রিয় থাকা অন্যায়। এক্ষেত্রে কেউ যদি নিশ্চুপ থেকে 'রাজনীতি করি না' বলে নিরপেক্ষ থাকার কথা বলেন, তিনি আসলে সমাজে চলমান অন্যায়কেই প্রশ্রয়-সমর্থন দিচ্ছেন এবং নীরবে অন্যায়ের কালহাতকে শক্তিশালী করতে সুযোগ দিচ্ছেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এ নিষ্ক্রিয়তার বিপরীতে সচেতন, প্রগতিশীল, বিপ্লবী এবং শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার সংগ্রাম করছে।

আমরা মনে করি, শাসকশ্রেণির অন্যায় ও অশুভ পরিকল্পনার বিরুদ্ধে আপোষহীন লড়াই করার মধ্যদিয়ে ছাত্র আন্দোলনের আদর্শবাদী সুস্থ লড়াকু ও সংগ্রামী ধরা অগ্রসর হয়। লড়াই করা ছাড়া যেমন উন্নত রূচি-সংস্কৃতি-শক্তি গড়ে তোলা যায় না ; আবার উন্নত রূচি-সংস্কৃতি-শক্তি ধারণ করা ছাড়া গণআন্দোলনকে এগিয়ে নেয়া যায় না। আমরা ছাত্র আন্দোলনকে এই ঘূণে ধরা সমাজটাকে পরিবর্তনের আন্দোলনে পরিণত করার লক্ষ্যে ছাত্রসমাজকে সচেতন, সংগঠিত করছি।

ছাত্রসমাজের প্রতি আহ্বান- এ পথে হয়ত কষ্ট আছে, কিন্তু এটাই তো মর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলবার একমাত্র পথ। এ পথে এগিয়ে আসুন, ইতিহাসের অর্পিত দায়িত্ব পালন করুন। সার্বজনীন, বৈষম্যহীন, সেক্যুলার, বিজ্ঞানভিত্তিক, একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা এবং বিদ্যমান শোষণমূলক পুুঁজিবাদী সমাজব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামের আকাঙ্ক্ষা ও অঙ্গীকার ব্যক্ত করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাথে একাত্ন হোন।
আপনাদের সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে এ সংগ্রাম চূড়ান্ত বিজয় অর্জন করবে।


★প্রকাশনাসমূহঃ
● সংগঠনের মুখপত্র- অভিমত
● কেন ছাত্র সমাজ রাজনীতি করবে
● শিক্ষানীতি ও শিক্ষা সংকট প্রসঙ্গে
● শিক্ষা সম্মেলনে স্মারকগ্রন্থ
● মনীষী ভাবনায় শিক্ষা
● শিক্ষা প্রসঙ্গে
● গঠনতন্ত্র ও ঘোষণাপত্র
● ফোল্ডার : কেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করব?
● বুকলেট : ছাত্র আন্দোলনে চাই সঠিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি
● লড়াই সংগ্রামের তিন দশকের স্মরণিকা
● 'বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানিক ও স্ব-শাসন শীর্ষক — সেমিনার
● জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ দফা দাবিনামা
● শহীদ বুদ্ধিজীবী স্মরণে..


★সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাজীপুর মহানগর শাখা

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল গণতান্ত্রিক যুক্তফ্রন্ট...
15/03/2026

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

"ধনতান্ত্রিক (পুঁজিবাদী) সমাজ এমন একটা সভ্যতা যা মানুষের সমস্ত অনুভূতিগুলিকে পণ্যে পরিণত করে, সুকুমার বৃত্তিগুলিকে পণ্যে...
14/03/2026

"ধনতান্ত্রিক (পুঁজিবাদী) সমাজ এমন একটা সভ্যতা যা মানুষের সমস্ত অনুভূতিগুলিকে পণ্যে পরিণত করে, সুকুমার বৃত্তিগুলিকে পণ্যে পরিণত করে। এর চেয়ে হৃদয়হীন, এর চেয়ে নির্দয়, এর চেয়ে নির্মম সভ্যতা ইতিহাসে আর সৃষ্টি হয়নি। এ সভ্যতা, মানুষের প্রেম ভালবাসা, তার মায়া মমতা, প্রীতি, বন্ধুত্ব, যা কিছু সুন্দর, সুকুমার তাকে পঙ্গু করে দেয়, তাকে শুষ্ক করে দেয়, পণ্যে পরিণত করে।"
--কার্ল মার্ক্স
কার্ল মার্কসের মৃত্যুবার্ষিকীতে জানাই লাল সালাম!

নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে সমাজতান্ত্রিক ছা...
28/02/2026

নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর শাখার প্রতিবাদ।

ব্যক্তব রাখেন গাজীপুর মহানগর শাখার সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক গোলাম মাওলা,সংগঠক শিমুল আহমেদ শাকিল, সংহতি জানান ডুয়েট শিক্ষার্থী জাবেদ জারিফ।

স্বৈরাচার প্রতিরোধ দিবসে দীপালী, কাঞ্চন, জয়নালসহ শহীদ হওয়া সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা....  ১৯৮৩ সালের এই দিনে হুসেইন মুহ...
13/02/2026

স্বৈরাচার প্রতিরোধ দিবসে দীপালী, কাঞ্চন, জয়নালসহ শহীদ হওয়া সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা....

১৯৮৩ সালের এই দিনে হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল ছাত্রসমাজ। সামরিক সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে এই দ্রোহ কালক্রমে গণ-আন্দোলনে রূপ নিয়েছিল, যার সমাপ্তি ঘটেছিল ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের মধ্য দিয়ে।

এরশাদ সরকারের শিক্ষামন্ত্রী ড. মজিদ খান ১৯৮২ সালের ২৩ সেপ্টেম্বর একটি নতুন শিক্ষানীতির প্রস্তাব করেন। সেখানে প্রথম শ্রেণি থেকেই আরবি ও দ্বিতীয় শ্রেণি থেকে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয়। উচ্চশিক্ষা অর্জনের জন্য মাপকাঠি করা হয় মেধা অথবা পঞ্চাশ শতাংশ ব্যয়ভার বহনের ক্ষমতা। এর প্রতিবাদে আন্দোলনের বিষয়ে একমত হয় ছাত্র সংগঠনগুলো। এর ধারাবাহিকতায় ৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি স্মারকলিপি দিতে শিক্ষার্থীরা মিছিল করে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ গুলি চালায়।

এতে জয়নাল, দীপালিসহ নিহত হন অন্তত ১০ জন। সেদিন থেকে দিনটিকে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ বলা হয়। এর কিছুদিন পর সরকার একটি ঘোষণা দিয়ে মজিদ খানের শিক্ষানীতি স্থগিত করে।

✍️ Golam Mawla

২১ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২-তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্র সমাবেশ সফল করুন।
20/01/2026

২১ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২-তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্র সমাবেশ সফল করুন।

মাস্টার দা সূর্য সেনের ফাঁসি দিবস পালিত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর শাখার উদ্যেগে নগরীর ১৯ শে মার্চ পাঠাগা...
12/01/2026

মাস্টার দা সূর্য সেনের ফাঁসি দিবস পালিত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর শাখার উদ্যেগে নগরীর ১৯ শে মার্চ পাঠাগারে মাস্টার দা সূর্য সেন এর ৯২ তম ফাঁসি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর শাখার সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্ব এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কাজী আজিমউদ্দিন কলেজ শাখার আহবায়ক প্রসেনজিৎ ঘোষ সূর্যের সঞ্চলনায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমরেড এ্যাড. আবদুল কাইয়ুম,হাড়িনাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী মাধব চন্দ্র মন্ডল,সমাজতান্ত্রিক গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক গোলাম মাওলা, আই ইউ বি এ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিবম রায় প্রমূখ
উক্ত আলোচনাসভায় বক্তরা মাস্টার দা সূর্য সেনের স্বাধীনার এবং বৈষম্যহীন সমাজের স্বপ্ন এবং সংগ্রাম মানুষের মুক্তির জন্য আজও প্রাসঙ্গিক সেই বিষয়গুলো তুলে ধরেন। এছাড়া বিপ্লবী সূর্য সেন ছাড়াও প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, ভবানী প্রাসাদ ভট্টাচার্য, বাঘা যতীন,ভগৎ সিং,চন্দ্র শেখর আজাদের স্বপ্ন ধারণ করে একটি মানবিক এবং বৈষম্যহীন সমাজের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলী অর্পণ।মুক্তিযুদ্ধে সকল শহীদের প্...
16/12/2025

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলী অর্পণ।
মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা 💐

ক্ষুদিরাম বসু না এক জলন্ত শিখার নাম। এই বীরের প্রতি বিনম্র শ্রদ্ধা!
03/12/2025

ক্ষুদিরাম বসু না এক জলন্ত শিখার নাম। এই বীরের প্রতি বিনম্র শ্রদ্ধা!

29/11/2025
ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষেসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট  এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র এর যৌথ উদ্যেগে ২ দিন ব্যাপী চলচ্চি...
16/11/2025

ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষে
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র এর যৌথ উদ্যেগে ২ দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী সম্পন্ন হয়েছে।

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা 'ঋত্বিক কুমার ঘটক' এর জন্মশতবর্ষ উপলক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী। উক্ত সিনেমা প্রদর...
14/11/2025

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা 'ঋত্বিক কুমার ঘটক' এর জন্মশতবর্ষ উপলক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী। উক্ত সিনেমা প্রদর্শনী অনুষ্ঠানে সকলের আমন্ত্রণ রইলো।।
স্থান : জেলা প্রেসক্লাব প্রাঙ্গণ, গাজীপুর।
তারিখ: ১৪ ও ১৫ নভেম্বর (শুক্র ও শনিবার)
সময়: বিকাল ৫ টা থেকে রাত ৮ টা।।

Address

শিববাড়ি রোড, শিবমন্দির এর বিপরীত পার্শ্বে, জয়দেবপুর, গাজীপুর ১৭০০।
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাজীপুর জেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share