21/09/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় ৪নং ওয়ার্ডবাসী,
আসসালামু আলাইকুম।
আসন্ন ৮নং বড়খেরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।
আমি চাই আমাদের প্রিয় ৪নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, সুশৃঙ্খল, সুন্দর ও সুগঠিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য কাজ করতে চাই।
এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করাই আমার লক্ষ্য।
ব্যক্তির চেয়ে দল-মত ও সামাজিক স্বার্থকে প্রাধান্য দিয়ে, সকলের মতামত ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ ও সুগঠিত ৪নং ওয়ার্ড গড়ে তুলতে চাই।
আপনাদের দোয়া ও ভালোবাসা আমার পথচলার শক্তি।
আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।
মোহাম্মদ রাকিব ভূঁইয়া
মেম্বার পদপ্রার্থী
৪নং ওয়ার্ড, ৮নং বড়খেরী ইউনিয়ন পরিষদ
প্রচার-সম্পাদক
৮নং বড়খেরী ইউনিয়ন ছাত্রদল
রামগতি উপজেলা ।