Oxygen Bank Of Bangladesh

Oxygen Bank Of Bangladesh Welcome to our official page. communication with us. Our official mobile number 01821157879

21/06/2026

আজ ২১/০৬/২০২৬ তারিখ।
প্রতি বছর এই দিনে বাবা দিবস পালন করা হয়।

বাবা হলেন এক পরম নিরাপদ বটবৃক্ষ, যার ছায়াতলে সন্তানরা খুঁজে পায় নিরাপদ আশ্রয়।

সন্তানের স্বপ্নকে ডানা মেলে উড়তে সাহায্য করার জন্য যিনি অনায়াসেই নিজের সুখ-আনন্দ বিসর্জন দেন, তিনিই হলেন বাবা। ‘বাবা দিবস’-এর এই বিশেষ মুহূর্তে, বিশ্বের সকল বাবার নিঃস্বার্থ ত্যাগ, অসীম ধৈর্য ও ভালোবাসার প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বিশ্বের সকল বাবা সুস্থ থাকুন ও দীর্ঘজীবী হোন— এই প্রার্থনা করি।

অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সকল বাবাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা।

অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার উল্যাহ Anwar Ullah ভাইয়ের বাবা ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ...
08/06/2026

অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার উল্যাহ Anwar Ullah ভাইয়ের বাবা ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Oxygen Bank Of Bangladesh এর পক্ষ থেকে গভির শোক জানাচ্ছি এবং মরহুমের বিদেহি আত্নার মাগফিরাত কামনা করছি।

আজ ৫ই জুন।বিশ্ব পরিবেশ দিবস।🌿 পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের এই ...
05/06/2026

আজ ৫ই জুন।
বিশ্ব পরিবেশ দিবস।

🌿 পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের উদ্যোগগুলো আমাদেরকেই নিতে হবে।
আসুন, সবাই মিলে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে ভূমিকা রাখি। 🌱🇧🇩


#অক্সিজেন_ব্যাংক_অব্_বাংলাদেশ

#সবুজায়ন_বাংলাদেশ

#বৃক্ষ_রোপণ

#বায়ু_দূষণ_প্রতিরোধ

#জলবায়ূ_পরিবর্তন

#সমাধানের_জন্য_চ্যালেন্জ

#নিরাপদ_পৃথিবী

#নিরাপদ_বাংলাদেশ

এল নিনো কী এবং কেন এটি আমাদের জন্য বিপজ্জনক?আমরা প্রায়ই শুনছি "এল নিনো আসছে" — কিন্তু এটা আসলে কী?এল নিনো একটি প্রাকৃতি...
04/06/2026

এল নিনো কী এবং কেন এটি আমাদের জন্য বিপজ্জনক?

আমরা প্রায়ই শুনছি "এল নিনো আসছে" — কিন্তু এটা আসলে কী?

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু ঘটনা। স্বাভাবিক অবস্থায় প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বায়ু প্রবাহিত হয় এবং উষ্ণ পানিকে এশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে ঠেলে নিয়ে যায়। কিন্তু এল নিনোর সময় এই বায়ু দুর্বল হয়ে পড়ে — উষ্ণ পানি পূর্ব প্রশান্ত মহাসাগরে জমা হতে থাকে। এই একটি পরিবর্তনই গোটা বিশ্বের আবহাওয়াকে ওলটপালট করে দেয়।

বাংলাদেশে এর প্রভাবে কি কি হতে পারে?

১. বর্ষা দুর্বল হয় — বৃষ্টি কমে যাবে।
২. তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী ও তীব্র হবে।
৩. "হিট ডোম" তৈরি হবে — গরম বাতাস আটকে থাকে।
৪. কালবৈশাখীর মতো স্বাভাবিক প্রাক-বর্ষা বৃষ্টি হ্রাস পাবে।

২০২৩-২৪ সালে এল নিনোর কারণে বাংলাদেশে টানা ৩৬ দিন তাপপ্রবাহ চলেছিল। তাপমাত্রা উঠেছিল ৪৩°C-এর উপরে। এবার বিজ্ঞানীরা বলছেন, নতুন এল নিনো হতে পারে এই শতাব্দীর অন্যতম শক্তিশালী।

জলবায়ু পরিবর্তন এই ঘটনাকে আরও ভয়াবহ করছে। প্রকৃতির এই সংকেত আমাদের উপেক্ষা করার কোনো সুযোগ নেই।

সচেতন থাকুন। সুরক্ষিত থাকুন।


#অক্সিজেন_ব্যাংক_অব্_বাংলাদেশ

#সবুজায়ন_বাংলাদেশ

#বৃক্ষ_রোপণ

#বায়ু_দূষণ_প্রতিরোধ

#জলবায়ূ_পরিবর্তন

#সমাধানের_জন্য_চ্যালেন্জ

#নিরাপদ_পৃথিবী

#নিরাপদ_বাংলাদেশ

খাল খনন,নদী সুরক্ষা ও টেকসই বাংলাদেশ বিনির্মানে বিশেষ ভূমাকা রাখায় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি কে স...
04/06/2026

খাল খনন,নদী সুরক্ষা ও টেকসই বাংলাদেশ বিনির্মানে বিশেষ ভূমাকা রাখায় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি কে সম্মাননা স্মারক প্রদান করা হয় অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে। মাননীয় মন্ত্রীকে আমাদের সংগঠন এর কার্যক্রম এর বিষয়সমূহ অবগত করা হয়।এই সময় উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এডভোকেট হাছিবুর রহমান হাছিব ও অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা, আনোয়ার উল্ল্যাহ।


#অক্সিজেন_ব্যাংক_অব্_বাংলাদেশ

#সবুজায়ন_বাংলাদেশ

#বৃক্ষ_রোপণ

#বায়ু_দূষণ_প্রতিরোধ

#জলবায়ূ_পরিবর্তন

#সমাধানের_জন্য_চ্যালেন্জ

#নিরাপদ_পৃথিবী

#নিরাপদ_বাংলাদেশ

আজ ৩ জুন,সামাজিক সংগঠন   এর প্রতিষ্ঠা বার্ষিকী।২০১৬ সাল থেকে ২০২৬ সাল,এই ১০ বছর পরিচ্ছন্নতা নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছে ।...
03/06/2026

আজ ৩ জুন,
সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠা বার্ষিকী।

২০১৬ সাল থেকে ২০২৬ সাল,এই ১০ বছর
পরিচ্ছন্নতা নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছে । যা আজ সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে।

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ১০ বছরের এই পথচলায় প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যে সকল সদস্য ন্যুনতম ১ ঘন্টা সময় দিয়েছেন, সামান্য হলেও শ্রম দিয়েছেন, অর্থ খরচ করেছেন, সর্বোপরি নানান ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে যারা এখনো নিরলস শ্রম দেওয়া সহ নিজ নিজ মানসিকতার মানোন্নয়নে ধারাবাহিকভাবে চর্চা করে চলেছেন, তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ পক্ষ থেকে। আমরা গভীরভাবে শ্রদ্ধা ও স্যালুট জানাচ্ছি আপনাদের সকলের প্রতি।


#অক্সিজেন_ব্যাংক_অব্_বাংলাদেশ

#সবুজায়ন_বাংলাদেশ

#বৃক্ষ_রোপণ

#বায়ু_দূষণ_প্রতিরোধ

#জলবায়ূ_পরিবর্তন

#সমাধানের_জন্য_চ্যালেন্জ

#নিরাপদ_পৃথিবী

#নিরাপদ_বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা  সবাইকে। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক নীল আকাশে,শান্তির সুবাতাস বইুক সবার হৃদয়ে আর বাতাসে।ত্যাগের মহি...
28/05/2026

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক নীল আকাশে,
শান্তির সুবাতাস বইুক সবার হৃদয়ে আর বাতাসে।
ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক জীবনের প্রতিটি ক্ষণ,
পবিত্র ঈদুল আজহায় হাসুক আপনার ও আপনজনদের মন।
আল্লাহর অশেষ রহমতে ধন্য হোক আপনার জীবন।

​ 🌙❤️
অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ

"কোনো মুসলমান যদি বৃক্ষ রোপন করে কিংবা কোনো ফসল আবাদ করে,এরপর তা থেকে কোন পাখি,মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে...
19/05/2026

"কোনো মুসলমান যদি বৃক্ষ রোপন করে কিংবা কোনো ফসল আবাদ করে,এরপর তা থেকে কোন পাখি,মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে"-
(বুখারী ও মুসলিম)

তালের বীজ রোপণে কেউ যদি আমাদেরকে তালের বীজ দিয়ে সহযোগিতা করতে চান অবশ্যই জানাবেন।
পাশাপাশি কোন ব্যাক্তি বা সংগঠন আমাদের সাথে সহযোগী হয়ে বৃক্ষ রোপনে অংশগ্রহণ করতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন।

শুভ জন্মদিন সবুজিয়ান Tusher Mondol পরিচ্ছন্ন বিষয়ক সম্পাদক অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ  আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং...
06/05/2026

শুভ জন্মদিন সবুজিয়ান Tusher Mondol
পরিচ্ছন্ন বিষয়ক সম্পাদক
অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের সবক্ষেত্রে সাফল্য কামনা করি। আপনার পথচলা জীবনের প্রতিটি মুহূর্তে হোক মসৃণ এবং সাফল্যমণ্ডিত।
🚀 শুভ জন্মদিন! 🎁

Address

Maleker Bari Busstand, City School Gate, Sharifpur
Gazipur
1704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oxygen Bank Of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category