বাংলাদেশ জাতীয়তাবাদি বিএনপি

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • বাংলাদেশ জাতীয়তাবাদি বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদি বিএনপি �

অভিনন্দন স্যার আপনাকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে 🥺কিন্তু কোথায় যেনো আপনার জন্য মন টা বিষন্ন খারাপ হয়ে যাই হয়তো আপনাকে...
13/08/2026

অভিনন্দন স্যার আপনাকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে 🥺
কিন্তু কোথায় যেনো আপনার জন্য মন টা বিষন্ন খারাপ হয়ে যাই হয়তো আপনাকে আর রাজপথে দেখতে পারব না হয়তো আর সেই গর্জন দেওয়া আওয়াজ টা শোনতে পারব না 🥺
এই দীর্ঘ দিনের পথা চলা হয়তো শেষ আপনার রাজপথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জিয়া রহমানের এবং মাননীয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমাদের নেতা প্রিয় দল টা দীর্ঘ ১৭বছর নিজের সন্তানের মতোই আগলে রাখার জন্য পুরো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি আপনার কাছে কৃতজ্ঞ থাকবে 🌾✊

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ই...
13/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন গ্রহণ করেছেন।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দলের স্থায়ী কমিটির এক বৈঠকে দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রস্তাব করেন, তখন বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে সেই প্রস্তাব অনুমোদন করেন। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে মনোনয়ন পত্র গ্রহণ করেন।

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের বৈঠক কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি পদে নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সকল ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বিএনপি সরকার দেশের জনগণের সমর্থন নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে দেশ ...
13/07/2026

বিএনপির সকল ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বিএনপি সরকার দেশের জনগণের সমর্থন নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করবে।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীসহ বন্যাকবলিত ১১টি জেলার স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখতে সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করেছে স...
13/07/2026

চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীসহ বন্যাকবলিত ১১টি জেলার স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখতে সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানান, দুর্গত এলাকায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা প্রদানে তিন স্তরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও, পর্যাপ্ত স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও সাপে কাটার ওষুধ (অ্যান্টি-ভেনম) নিশ্চিতভাবে মজুদ রাখা হয়েছে।

অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং সার্বিক পরিস্থিতি...
13/07/2026

অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

রবিবার (১২ জুলাই ২০২৬) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম (Zoom) প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জনসহ মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় বিভিন্ন জেলার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, আশ্রয়কেন্দ্র, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। তিনি দ্রুত ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশুখাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বিশেষভাবে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে। একই সঙ্গে ত্রাণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার নির্দেশ দেন।

সভায় দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, উদ্ধার কার্যক্রমে আন্তঃসংস্থার সমন্বয়, নদ-নদীর পানির স্তর এবং আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আলোচনা হয়। এ সময় চট্টগ্রামের জলাবদ্ধতা ধীরে ধীরে কমছে বলে জানানো হলেও সিলেটে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতির আশঙ্কা এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতার সম্ভাবনার কথা তুলে ধরা হয়।

এসব তথ্য পর্যালোচনা করে প্রধানমন্ত্রী সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা এবং জনগণের পাশে থেকে সমন্বিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সভায় দলীয় কার্যক্রমকে আরও সক্রিয় করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে অঙ্গ সংগঠন সহ বিএনপি’র মূ...
13/07/2026

বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সভায় দলীয় কার্যক্রমকে আরও সক্রিয় করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে অঙ্গ সংগঠন সহ বিএনপি’র মূল দলের সকল ইউনিটকে নির্দেশ প্রদান করা হয়েছে।

Bangladesh Nationalist Party Bogra

জনতার স্পন্দন ধারণ করে এবং দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের অদম্য অঙ্গীকার নিয়ে বরিশালের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যা...
13/07/2026

জনতার স্পন্দন ধারণ করে এবং দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের অদম্য অঙ্গীকার নিয়ে বরিশালের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পথে পথে সর্বস্তরের মানুষের উষ্ণ ভালোবাসা ও অভ্যর্থনায় সিক্ত হন তিনি।

১৩ জুলাই ২০২৬, সোমবার

30/05/2026

❝ যে জিয়া জনতার, সে জিয়া মরে নাই ❞🌾✊
আজকে তোমার এইদিনে জিয়া তোমার মনে পরে 🌾✊
Tarique Rahman Bangladesh Nationalist Party-BNP Begum Khaleda Zia বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol

তিনি আজ প্রধানমন্ত্রী আজ পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ আনন্দদিতো আজ পুরো বাংলা মানুষ আনন্দিতো হে বাংলাদেশ জাত...
12/03/2026

তিনি আজ প্রধানমন্ত্রী আজ পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ আনন্দদিতো
আজ পুরো বাংলা মানুষ আনন্দিতো হে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মানুষের ভালোবাসা আর সমর্থন নিয়ে চলে আর চলবে শুধু মাঝে ফ্যাসিবাদী সরকারের অধীনে নির্বাচনের জন্য আমরা জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের কাছে যেতে পারি বা যেতে দেয় নেয় আমাদের তাই আমরা আগামীতে ইনশাআল্লাহ জনগণের হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ ✊🌾
Tarique Rahman Begum Khaleda Zia বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol Bangladesh Nationalist Party-BNP

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মমতাময়ী মা দেশনেত্রী ব...
17/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান।

জিয়া উদ্যান, শেরেবাংলা নগর, ঢাকা | ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার

Address

Gazipur
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয়তাবাদি বিএনপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share