Galachipar Garh- গলাচিপার গড়

Galachipar Garh- গলাচিপার গড় Galachipa is a place & also a name of Village where the Bhawaler Ghor is located. It is also known as "Galachipar Ghor".

সন্দেহ থেকে সাবধান হও, কেননা সন্দেহ হল সবচেয়ে বড় মিথ্যা ব্যাপার। (বুখারী -৬০৬৪)
30/01/2023

সন্দেহ থেকে সাবধান হও, কেননা সন্দেহ হল সবচেয়ে বড় মিথ্যা ব্যাপার। (বুখারী -৬০৬৪)

গলাচিপা ক্যাম্প অফিসের পাশের বন থেকেই দিনের বেলাই চলছে বন উজারকরণ।এভাবে চলতে থাকলে সম্পূর্ণরূপে বন উজার হতে বেশি দিন লাগ...
13/08/2022

গলাচিপা ক্যাম্প অফিসের পাশের বন থেকেই দিনের বেলাই চলছে বন উজারকরণ।এভাবে চলতে থাকলে সম্পূর্ণরূপে বন উজার হতে বেশি দিন লাগবে না।

#বনলুটপাট
#গাজীপুর
#ঢাকাবনবিভাগ
#বন
#বনবিভাগ

12/08/2022

দীর্ঘদিন ধরে এভাবেই চলছে বন উজারকরণ।
এভাবে বন থেকে গাছ কেটে এনে লাকরি তৈরি করে বিক্রি করা হয় স্থানীয় হাট সহ বিভিন্ন ব্যক্তির কাছে।
স্থানীয় বন কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়েই চলছে এমন তান্ডব।।

উডলড বন সহ স্থানীয় সংরক্ষণীল #গজারি / #শাল বন থেকে একই উপায়ে গাছ কেটে উজার করা হচ্ছে বন।
ভিডিও তে যাদেরকে দেখা যাচ্ছে তারা হচ্ছে গলাচিপা গ্রামের মৃত আব্দুল মালেকের বড় ছেলে #রিপন এবং তার স্ত্রী।
লোকেশনঃ গলাচিপা ক্যাম্পের অধীনে গলাচিপা গ্রাম, রঘুনাথপুর বিট, কালিয়াকৈর রেঞ্জ, গাজীপুর


#বনউজারকরণ
#গাজীপুর

ইউপি নির্বাচন ২০২১মধ্যপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গলাচিপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চলছ শান্তিপূর্ণ নির্বাচন।
28/11/2021

ইউপি নির্বাচন ২০২১

মধ্যপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গলাচিপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চলছ শান্তিপূর্ণ নির্বাচন।

17/11/2021

সকল দলের কর্মী পার্ট -২ 😂

17/11/2021

আপনি কাকে ভোট দিবেন? 😂

গলাচিপার গড়
28/07/2021

গলাচিপার গড়

কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কন্ঠে কমল কাকাকে কহিল,"কাকা, কড়ই কাঠের কেদারা কিংবা...
28/06/2021

কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কন্ঠে কমল কাকাকে কহিল,"কাকা, কড়ই কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষাণীরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত।কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি-কলমের কল্যাণে- কদরের কিছু কার্যকর কথা কৌশলে, কখনো কবিতার কিতাবে, কখনো 'কালের কন্ঠ' কাগজের কলামে কহিয়াছেন।কিন্তু কাকা, কষ্মীনকালে কেউ কী কখনো কহিয়াছেন? কী কারণে, কিসের কারসাজিতে, কেমন করিয়া কোথাকার কোন কাশ্মিরী কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালক্রমে কুলীন কূলের কায়িক কৃষাণীদের কাঙ্খিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিলো?”কাজে-কর্মে কুশীলব কিন্তু কেবলই কৌতুহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কন্ঠে কপিলার কানে কানে কহিলেন।কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কর্দমাক্ত কলস কাঙ্খে করিয়া কালোকেশী কাকিকে কহিল,"কাবেরী কোলের কেয়া-কুঞ্জে কোয়েলের কলকাকলি কিংবা কেতকী কদম কুসুম কাননে কোকিলের কন্ঠে কুহু কুহু কুজনের কতই কারিশমা! কিন্তু কাকী, কদর্য কাক কী কারণে কর্কশ কন্ঠে কানের কাছে কেবল কা-কা করে?”কাঁচের কংকন করিয়া কিংকর্তব্যবিমূঢ় কাকী কিলানো কাঁঠালের কদলি কচলাইতে কচলাইতে কহিলেন- "কুৎসিত কেতাদুরস্ত কাকের কাজই কা-কা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুড়ানো।

'ক' নিয়ে বিশাল কাহিনী।

[Collected]

আমাদের গলাচিপা এলাকায় ইটের সলিং এর কাজ আসছে এই বছর।রাস্তার দৈর্ঘ ২৮৩০ ফিট দেওয়া হয়েছিলো ১ম দরখাস্তে।কিন্তু পরে নাকি ২৮০০...
02/11/2020

আমাদের গলাচিপা এলাকায় ইটের সলিং এর কাজ আসছে এই বছর।রাস্তার দৈর্ঘ ২৮৩০ ফিট দেওয়া হয়েছিলো ১ম দরখাস্তে।কিন্তু পরে নাকি ২৮০০ ফিট ই দিছে।
কিন্তু সমস্যা এখানে না।সমস্যা হচ্ছে
এই ইটের সলিং রাস্তা ১ নাম্বার ইটা দিয়ে করার কথা থাকলেও তা করা হচ্ছে না। উদ্ভোদনের দিন ই প্রথম ট্রাক ইটা আনছিলো ২ নাম্বার।

পরে আমাদের ৯ নং মধ্যপাড়া ইউনিয়নের যে সভাপতি আমিনুল ইসলাম ওনি কন্টাক্টদারকে বলে গেছে আর যেন ২ নাম্বার ইটা না আসে।

তারপর ৩-৪ গাড়ী ইটা আনছে ১ নাম্বার কিন্তু তারপর থেকে যে ইটা আনছে তা সবই ২ নাম্বার কোনো গাড়ীতে ৩ নাম্বার ইটাও ছিলো।
কিছু আছে রাবিশ ইটা।

দ্বিতীয়ত,
ইটের সলিং করার আগে মাটির উপর ৩ ইঞ্চি বালি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না।এমনকি ইটের সলিং করার পর ইটের উপরে যে বালি দেওয়া হয় সেটাও যে পরিমান দেওয়া দরকার তা দিচ্ছে না।

তৃতীয়ত,
রাস্তার সাইড দিয়ে ইটের যে খালি জায়গা থাকে ঐ খালি জায়গা ইটের টুকরা দিয়ে পূরণ করার কথা থাকলেও তা শুধু বালি দিয়ে পূরণ করা হয়ছে অনেক খানি রাস্তায়।পরে আজ সকালে এলাকার লোক জন বলাতে বালি ফালানোর পর থেকে যে টুকু কাজ সম্পূর্ণ হয়ছে সেইটুকু ইট দিয়েই পূরণ করা হয়ছে।

আর গতকাল যে ইটা গুলো বসায়ছে রাস্তায় তার মাঝে যে ফাকা রাখছে তা স্বাভাবিক ফাকার থেকে অনেক বেশি।এজন্য ঐ অংশটুকু বালি দিয়ে ঢেকে দিয়েছে গতকালই।কিন্তু ঐ অংশের আগে এখনো ৩০০-৪০০ ফিট রাস্তায় কোনো বালি দেয় নাই।

নিচের ছবি গুলো দেখলেই সব বুঝতে পারবেন।

মানুষরূপী কিছু অমানুষ রয়েছে যারা প্রকৃতির ক্ষতি করে সব সময়।গতকাল বিকেল বেলায় গলাচিপা গ্রামের পাশের বনে নতুন রোপিত বিভিন্...
27/10/2020

মানুষরূপী কিছু অমানুষ রয়েছে যারা প্রকৃতির ক্ষতি করে সব সময়।

গতকাল বিকেল বেলায় গলাচিপা গ্রামের পাশের বনে নতুন রোপিত বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ উপড়ে ফেলেছে স্থানীয় এক লোক।
বনের ভেতর দিয়ে একটি পা পথ রয়েছে যা দিয়ে তার বাড়িতে যাতায়াত করা যায়।
এই রাস্তা ছাড়াও গ্রামের মধ্যদিয়ে বেশ প্রসস্থ ইটের সলিং এর রাস্তা রয়েছে।
ইটের সলিং থেকে তার বাড়ির যেতে ১ মিনিট ও লাগে না।
অথচ বনের ভেতর দিয়ে তার বাড়িতে গাড়ি নিয়ে যাওয়ার জন্য এসব চারা উপরে ফেলেছে সাথে কিছু কিছু চারার মাথা ভেঙ্গে ফেলেছে।

আমরা এসব ঘৃণিত কাজের তীব্র নিন্দা জানাচ্ছি।

বিষয়টি স্থানীয় বিট কর্মকর্তা সহ বন বিভাগের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
বিষয়টি সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

গলাচিপা আদর্শ গ্রামের ইটের সলিং এর কাজ চলছে।
25/10/2020

গলাচিপা আদর্শ গ্রামের ইটের সলিং এর কাজ চলছে।

12/10/2020

Address

Galachipa, Rogonathpur, Kaliakair
Gazipur
1703

Website

Alerts

Be the first to know and let us send you an email when Galachipar Garh- গলাচিপার গড় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share