ফাউগান পশ্চিম পাড়া যুব সংঘ

ফাউগান পশ্চিম পাড়া যুব সংঘ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফাউগান পশ্চিম পাড়া যুব সংঘ, Social service, Faugan, Sreepur, Gazipur.

আমাদের উদ্দেশ্য -

​★ নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা।

★ সামাজিক উন্নয়ন মূলক কাজ করা ( শিক্ষা পরামর্শ , চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা, বৃক্ষরোপন ইত্যাদি)

★ সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

★ মাদকমুক্ত সমাজ গঠন করা।

★ সাংস্কৃতিক অনুষ্ঠান করা।

ধন্যবাদ, Sergeant awlad hosen
22/08/2026

ধন্যবাদ, Sergeant awlad hosen

22/08/2026

সাপ্তাহিক কাজে অংশ গ্রহণ করা সকল কে ধন্যবাদ।

ধন্যবাদ দিয়ে শামসদ্দিন কাকা কে ছোট করতে পারব না, কাকার জন্য সবাই দোয়া করবেন।
15/08/2026

ধন্যবাদ দিয়ে শামসদ্দিন কাকা কে ছোট করতে পারব না, কাকার জন্য সবাই দোয়া করবেন।

আমাদের সাপ্তাহিক কাজের অংশ
15/08/2026

আমাদের সাপ্তাহিক কাজের অংশ

আজকে সংগঠনের মাসিক সভার কিছু স্থির চিত্র। উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
07/08/2026

আজকে সংগঠনের মাসিক সভার কিছু স্থির চিত্র।
উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

06/08/2026

নিজের এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিজেদের প্রচেষ্টাই যথেষ্ট - আর তাই 👉

ফাউগান পশ্চিম পাড়া যুব সংঘ এর উদ্যোগে গতকাল(বুধবার) সকাল ১০:০০ ঘটিকার সময় ফাউগান পশ্চিম পাড়ার তিন রাস্তা নামক স্থানে অপরিকল্পিত ভাবে বেড়ে উঠা রাস্তার দু-পাশের আগাছা এবং অপ্রয়োজনীয় গাছ-পালা পরিষ্কার করা কালের কিছু ভিডিও-চিত্র নিম্নে তুলে ধরা হলো। ইনশাআল্লাহ ভবিষ্যৎ কালে ঠিক একইভাবে পুনরায় আবার সকলে একত্রিত হয়ে ভিন্ন কোন স্থানের আগাছা পরিষ্কার এর মাধ্যমে,, এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায়ের চেষ্টা অব্যাহত রাখা হবে।

এতে করে এলাকার রাস্তার পরিধি বৃদ্ধি এবং সার্বিক পরিচ্ছন্নতা বজায় থাকবে।

বি:দ্র: নিচে কাজ পূর্ববর্তী, কাজ চলাকালীন এবং কাজ পরবর্তী মুহুর্তের কিছু ভিডিও-চিত্র তুলে ধরার মাধ্যমে সকলের নিজ উদ্যোগে অংশগ্রহণের মানষিকতা তৈরি এবং অনুপ্রেরণা বৃদ্ধির প্রচেষ্টা করা হয়েছে।

#সামাজিক_কাজ

ফাউগান পশ্চিম পাড়া যুব সংঘ এর উদ্যোগে গতকাল(বুধবার) সকাল ১০:০০ ঘটিকার সময় ফাউগান পশ্চিম পাড়ার তিন রাস্তা নামক স্থানে অপর...
06/08/2026

ফাউগান পশ্চিম পাড়া যুব সংঘ এর উদ্যোগে গতকাল(বুধবার) সকাল ১০:০০ ঘটিকার সময় ফাউগান পশ্চিম পাড়ার তিন রাস্তা নামক স্থানে অপরিকল্পিত ভাবে বেড়ে উঠা রাস্তার দু-পাশের আগাছা এবং অপ্রয়োজনীয় গাছ-পালা পরিষ্কার করা কালের কিছু ফটো-চিত্র নিম্নে তুলে ধরা হলো। ইনশাআল্লাহ ভবিষ্যৎ কালে ঠিক একইভাবে পুনরায় আবার সকলে একত্রিত হয়ে ভিন্ন কোন স্থানের আগাছা পরিষ্কার এর মাধ্যমে,, এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায়ের চেষ্টা অব্যাহত রাখা হবে।

এতে করে এলাকার রাস্তার পরিধি বৃদ্ধি এবং সার্বিক পরিচ্ছন্নতা বজায় থাকবে।

বি:দ্র: নিচে কাজ পূর্ববর্তী, কাজ চলাকালীন এবং কাজ পরবর্তী মুহুর্তের কিছু ফটো-চিত্র তুলে ধরার মাধ্যমে সকলের নিজ উদ্যোগে অংশগ্রহণের মানষিকতা তৈরি এবং অনুপ্রেরণা বৃদ্ধির প্রচেষ্টা করা হয়েছে।

17/07/2026

আবু হুরায়রা হতে বর্নিত,
আল্লাহর রসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জুমআর দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি উট কুরবানী করল।
যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানী করল।
তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানী করল।
চতুর্থ পর্যায়ে যে আগমন করল সে যেন একটি মুরগি কুরবানী করল।
পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কুরবানী করল।
পরে ইমাম যখন খুতবা দেয়ার জন্য বের হন তখন ফেরেশতাগণ যিকর শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে।

সহীহ বুখারী: ৮৮১

15/07/2026

📢 জনসচেতনতামূলক বার্তা

গতরাত আনুমানিক রাত ১১:৩০ মিনিটে, ফাউগান পশ্চিম পাড়া বাগমার বাড়ি সংলগ্ন ব্রিজ এলাকায় সন্দেহজনক ভাবে স্থানীয়দের সহযোগিতায় থামিয়ে পরিচয় ও অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যদের ঘটনাস্থলে ডেকে তাদের জিম্মায় হস্তান্তর করা হয় এবং প্রয়োজনীয় সতর্কতা প্রদান করা হয়।

উক্ত সময়ে সংগঠনের সভাপতি, অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

সম্প্রতি এলাকায় চুরি, মাদকসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা বৃদ্ধি পাওয়ায় সকলের প্রতি আন্তরিক আহ্বান—নিজ নিজ এলাকায় সচেতন থাকুন, প্রতিবেশীর খোঁজখবর রাখুন এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে তাৎক্ষণিকভাবে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।
ঐক্য, সচেতনতা ও পারস্পরিক সহযোগিতাই একটি নিরাপদ মহল্লা গড়ার সবচেয়ে বড় শক্তি।
ধন্যবাদ।

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِআলহামদুলিল্লাহ।মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের সংগঠনের পথচলার একটি গুরুত্বপূর...
04/07/2026

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের সংগঠনের পথচলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো।
সম্মানিত উপদেষ্টা পরিষদের দিকনির্দেশনা ও উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।
আমরা বিশ্বাস করি, এই সংগঠন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতি এবং মানবকল্যাণে কাজ করার একটি সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে, ইনশাআল্লাহ। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার সার্বিক উন্নয়ন, সহযোগিতা এবং ঐক্য প্রতিষ্ঠাই হবে আমাদের মূল লক্ষ্য।
এই অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সংগঠনের সকল কার্যক্রম, গুরুত্বপূর্ণ ঘোষণা, সামাজিক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়মিত প্রকাশ করা হবে।
সকলের আন্তরিক দোয়া, পরামর্শ ও সহযোগিতা একান্তভাবে কাম্য। আল্লাহ তাআলা আমাদের সকলের নিয়তকে কবুল করুন এবং এই সংগঠনকে এলাকার জন্য কল্যাণের মাধ্যম হিসেবে কবুল করুন।
"ঐক্য • সেবা • মানবতা"
ধন্যবাদ।

Address

Faugan, Sreepur
Gazipur
1742

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফাউগান পশ্চিম পাড়া যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category