25/08/2026
🌿 প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয় 🌿
📢 শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রবীণ নাগরিকদের মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা সমাজসেবা কার্যালয়, গাজীপুর-এর আয়োজনে আজ ২৫ আগস্ট ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের “ভাওয়াল সম্মেলন কক্ষে” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আয়েশা আক্তার, পরিচালক (যুগ্মসচিব), বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), পুলিশ সুপার, গাজীপুর এবং জনাব ডা. মোঃ মামুনুর রহমান, সিভিল সার্জন, গাজীপুর।
সেমিনারে সভাপতিত্ব করেন জনাব মোঃ নূরুল করিম ভূঁইয়া, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর।
সেমিনারে প্রবীণ নাগরিকদের মর্যাদা, অধিকার, নিরাপত্তা, যত্ন এবং কল্যাণ নিশ্চিতকরণে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
🤝 আয়োজনে:
জেলা সমাজসেবা কার্যালয়, গাজীপুর
💚 প্রবীণদের সম্মান ও নিরাপদ জীবন নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
আসুন, প্রবীণবান্ধব সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করি।
#প্রবীণ_নাগরিক #শীর্ষক_সেমিনার #সমাজসেবা #প্রবীণ_কল্যাণ #জেলা_সমাজসেবা_কার্যালয়_গাজীপুর #সমাজকল্যাণ