আলোকবর্তিকা গণ-গ্রন্থাগার

আলোকবর্তিকা গণ-গ্রন্থাগার আসুন, বইয়ের আলো ছড়াই!

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আলোকবর্তিকা গণগ্রন্থাগার ❤️
25/03/2026

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আলোকবর্তিকা গণগ্রন্থাগার ❤️

সীরাত (রসূল সা. জীবনী) পাঠ ও প্রতিযোগিতা - ২০২৬বই বিতরণ কার্যক্রম চলছে। আজ ৭ মার্চ দুই শিফটে বই বিতরণ করা হবে।১ম শিফট:সক...
07/03/2026

সীরাত (রসূল সা. জীবনী) পাঠ ও প্রতিযোগিতা - ২০২৬

বই বিতরণ কার্যক্রম চলছে।
আজ ৭ মার্চ দুই শিফটে বই বিতরণ করা হবে।

১ম শিফট:
সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত

২য় শিফট:
বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত

স্থান:
আলোকবর্তিকা গণগ্রন্থাগার
মোল্লা মার্কেট থেকে ২৫০ গজ পশ্চিমে,
ফোরকানিয়া মাদরাসা রোড,
বকচরপাড়া, পিরুজালী, গাজীপুর-১৭০৩

Alhamdulillah! Cover page revealed.APL Seerat Festival -2026
24/02/2026

Alhamdulillah!

Cover page revealed.

APL Seerat Festival -2026

আলোকবর্তিকা গণগ্রন্থাগার কি?কেন প্রতিষ্ঠিত হয়েছে আলোকবর্তিকা গণগ্রন্থাগার?  আলোকবর্তিকা গণগ্রন্থাগারের লক্ষ্য ও উদ্দেশ্য...
23/02/2026

আলোকবর্তিকা গণগ্রন্থাগার কি?
কেন প্রতিষ্ঠিত হয়েছে আলোকবর্তিকা গণগ্রন্থাগার?

আলোকবর্তিকা গণগ্রন্থাগারের লক্ষ্য ও উদ্দেশ্য
মূল লক্ষ্য (Overall Objective):
"আলোকবর্তিকা গণগ্রন্থাগার" জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনার একটি উন্মুক্ত ও প্রাণকেন্দ্র। সর্বস্তরের মানুষের মাঝে বইপড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।

উদ্দেশ্যসমূহ (Specific Objectives):

১. সবার জন্য উন্মুক্ত:
ধর্ম-বর্ণ-গোত্র-আর্থ-সামাজিক অবস্থান নির্বিশেষে যে কোনো ব্যক্তির জন্য জ্ঞান অর্জনের জন্য উন্মুক্ত শিক্ষাকেন্দ্র।

২. পঠন-পাঠনের অভ্যাস গড়ে তোলা:
শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য নিয়মিত অনুষ্ঠান (যেমন: পাঠচক্র, গল্প বলা, বইমেলা) আয়োজন করা।

৩. গণমুখী তথ্যসেবা প্রদান:
চাকরিপ্রার্থী, শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় তথ্য ও পুস্তকের ব্যবস্থা করা।

৪. সাংস্কৃতিক চর্চার কেন্দ্র গড়ে তোলা:
স্থানীয় শিল্পী, লেখক ও বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।

৫. তথ্যপ্রযুক্তি ও আধুনিক জ্ঞানের সম্প্রসারণ: ডিজিটাল লাইব্রেরি সেবা চালু করা এবং প্রযুক্তি বিষয়ক বই ও সামগ্রী সংগ্রহ করে তরুণ প্রজন্মকে আধুনিক জ্ঞানের সাথে সম্পৃক্ত করা।

৬. স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ:
পিরুজালী ও গাজীপুরের স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক উপকরণ সংগ্রহ ও সংরক্ষণ করা।

৭. স্বেচ্ছাসেবক ও পাঠক নেটওয়ার্ক গড়ে তোলা: লাইব্রেরির কার্যক্রম পরিচালনায় স্থানীয় তরুণদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করা এবং একটি শক্তিশালী পাঠক সমিতি গড়ে তোলা।

৮. শিশুদের জন্য বিশেষ কর্ণার:
ছবি আঁকা, গল্পের বই এবং শিক্ষামূলক খেলার ব্যবস্থা।

৯. বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা:
পরিবেশ বিষয়ক বইয়ের সংগ্রহ এবং সচেতনতা মূলক অনুষ্ঠান।

"আলোকবর্তিকা গণগ্রন্থাগার" শুধুমাত্র একটি বইয়ের সংগ্রহশালা নয়; বরং এটি জ্ঞানচর্চা, সাংস্কৃতিক বিকাশ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে।

“আলোকবর্তিকা গণগ্রন্থাগার” বিশ্বাস করে সর্বস্তরের মানুষের সর্বদা জন্য উন্মুক্ত থাকবে এই প্রতিষ্ঠানটি। যা পিরুজালী তথা গাজীপুরের শিক্ষা-সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে— ইনশা আল্লাহ।
যেখানে জ্ঞানের আলোয় আলোকিত হবে আগামী প্রজন্মের হৃদয়, গড়ে উঠবে একটি সুন্দর ও জ্ঞানভিত্তিক সমাজ।

__________________________________
আলোকবর্তিকা গণগ্রন্থাগার
মোল্লা মার্কেট থেকে ২৫০ গজ পশ্চিমে,
বকচরপাড়া, পিরুজালী, গাজীপুর-১৭০৩।

23/02/2026

স্মৃতির পাতায় "আলোকবর্তিকা মিনি ম্যারাথন-২০২৫" || ©ভিডিও ক্রেডিট Gazipur TV by KOKIL || জ্ঞানার্জনের পাশাপাশি সুস্থতা জরুরি

22/02/2026

পবিত্র রমাদ্বান মাস চলমান, এই সময় বেশি বেশি নেক কাজ করলে আল্লাহ সোবহান ওয়া তা'য়ালা অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি সওয়াব প্রদান করেন।

এই রমাদ্বান মাসে আলোকবর্তিকা গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে "সীরাত (রাসূল সা.) এর জীবনী পাঠ ও প্রতিযোগিতা-২০২৬"।

রসূল সা. এর জীবনী জানা ও সেই অনুযায়ী আমল করা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যকীয়।

পিরুজালীর যেসকল স্কুল/মাদরাসায় ৮ম-১০ম শ্রেণী রয়েছে, সেসকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অনশগ্রহণ করতে পারবে।

পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের ৩ তারিখ (রোজ শুক্রবার)।

ভেন্যু: পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়।
সময়: সকাল ৯ টা।

একটা পরীক্ষাকে কেন্দ্র করে অনেক ধরণের প্রস্তুতির দরকার, তাই আলোকবর্তিকা'র সকল শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার অনুরোধ করা যাচ্ছে।

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!  আলহামদুলিল্লাহ! বগুড়ায় "টিএমটি গ্রুপ অব কোম্পানি সিঙ্গাপুর" কর্তৃক আয়োজিত "৫ম জাতীয় ক্ব...
20/01/2026

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!
বগুড়ায় "টিএমটি গ্রুপ অব কোম্পানি সিঙ্গাপুর" কর্তৃক আয়োজিত "৫ম জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬" এ-
প্রথম স্থান অর্জন করেছে পিরুজালীর কৃতী সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল জাওয়াদ
(সাধারণ সম্পাদক, আলোকবর্তিকা গণগ্রন্থাগার, কার্যনির্বাহী পর্ষদ-২০২৬) , ফালিল্লাহিল হামদ!

পুরস্কার হিসেবে তিনি ❝পবিত্র উমরাহ হজ্জ প্যাকেজ❞, জায়নামাজ, ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছেন।

পুরস্কার তুলে দেন- টিএমটি গ্রুপের চেয়ারম্যান- জনাব মো. আবু তালেব।

প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন- এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট- ক্বারী একেএম ফিরোজ (হাফিজাহুল্লাহ) এবং বগুড়ার বিখ্যাত জামিল মাদ্রাসার প্রধান ক্বারী- শায়খ আব্দুশ শাকুর (হাফিজাহুল্লাহ)।

আমরা শেকড় ভুলে যাচ্ছি না তো? প্রচারে: আলোকবর্তিকা গণগ্রন্থাগার
31/12/2025

আমরা শেকড় ভুলে যাচ্ছি না তো?

প্রচারে: আলোকবর্তিকা গণগ্রন্থাগার

প্রচারে: আলোকবর্তিকা গণগ্রন্থাগার
31/12/2025

প্রচারে: আলোকবর্তিকা গণগ্রন্থাগার

Address

আলোকবর্তিকা গণগ্রন্থাগার রোড-Alokborika Public Library Road
Gazipur
1703

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকবর্তিকা গণ-গ্রন্থাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category