07/07/2023
GFA এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
==========================
গত ০৯ জিলহজ্জ্ব, ১৪৪৪ হিজরী, ১৪ আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ বুধবার, সকাল ১০ ঘটিকায় হোয়াটসঅ্যাপ গ্রুপে *গাজীপুর ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশন (GFA)* এর একটি অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক *ফাইজুল্লাহ খাঁন মাসুদ* এর ব্যবস্থাপনায়, সেক্রেটারি *নাজমুল ইসলাম সরকার* এর সঞ্চালনায় এবং সভাপতি *নাসির উদ্দিন আল্ মামুন* এর সভাপতিত্বে, সহ-সভাপতি *শহীদুল ইসলাম* এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সংগঠনের সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে *প্রত্যেক সদস্য তার ব্যক্তিগত মতামত পেশ করেন*।
অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন-
১. আজিজুল ইসলাম জামিল
২. আতাউর রহমান মুকুল
৩. যোবায়ের হোসাইন ভূঁইয়া
৪. আল আমিন
৫. জহিরুল ইসলাম
৬. ফাইজুল্লাহ খাঁন মাসুদ
৭. নাজমুল ইসলাম সরকার
৮. মাকসুদা
৯. শহিদুল ইসলাম
১০. নাসির উদ্দিন আল্ মামুন
*সবশেষে অনুষ্ঠান সফল করায় সবাইকে ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা জানিয়ে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।*