06/02/2024
Confession no-02
শিরোনামে : মায়াবী চোখ🖤🌸
কি আছে তোমার ঐ মায়া ভরা দুই চোখে, যা আমার মনের মধ্যে এক অজানা তোলপাড় এর সৃষ্টি করে। কেউ একজন বলেছিল "চোখ নাকি মানুষের মনের আয়না " হয়তো ঠিকই বলেছিল। তোমার ঐ মায়া ভরা দুইটি চোখে তাকিয়ে আমি তোমার মধ্যে থাকা ওই মায়া ও মাধুর্যকে অনুভব করতে পেরেছি! তোমার ওই মায়া ভরা চোখে দেখলে আমার মনের মধ্যে এক অজানা আন্দোলনের সৃষ্টি হয় এক অজানা তোলপাড় শুরু হয়ে যায়। সত্যিই চোখ কথা বলে যা তোমার ওই চোখে না দেখলে আমি বুঝতাম না প্রিয়তা। তোমার ওই চোখে দেখেছি আমি মায়া, মাধুর্যতা, ভালোবাসা, স্নিগ্ধতা, আর আমার সর্বনাশ। আমি মুগ্ধ নয়নে অপলক ভাবে তাকিয়ে থাকি শুধু তোমার ওই দুই চোখে, যা আমার হৃদয়ে চরম শিহরণ যুক্ত অনুভূতির সৃষ্টি করে। সাদা চামড়া হলেই যে মানুষ সুন্দর হয় এমন নয়, "চেহারা তো একটি খোলসের মত যার পিছনে লুকায়িত থাকে মানুষের আসল ব্যক্তিত্ব ও চরিত্র " তোমায় ভালবাসিনি আমি তোমার চেহারা দেখে মায়াবতী, তোমার ওই নেশা ভরা মায়াবী দুটি চোখই তোমায় ভালোবাসার জন্য যথেষ্ট। তোমার চোখে অদ্ভুত এক মায়া আছে যা আমি পৃথিবীর কোন ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, সেই অনুভূতিটাকে কোন ভাষায় বাহ শব্দে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়, তোমার সাথে অদ্ভুত এক নুর আছে যেন চাঁদ ও তার ছায়া। তোমায় না দেখলে হয়তো কখনো বুঝতাম না কারো চোখের মায়ায় ও নিজেকে শেষ করা যায়। তোমার ওই মায়াবী চোখের বর্ণনা দিতে গেলে আমি শেষ করতে পারবো না মায়াবী। তোমার ওই হরিণীর মতো টানা টানা দুটি চোখের মায়ায় আমার হৃদয় আহত🖤🌸
মি. ছদ্দবেশী