26/06/2026
হে পরম করুণাময়,
হে আসমান ও জমিনের একচ্ছত্র মালিক—
আজ আমরা আপনার দরবারে এক অসহায়, নিষ্পাপ প্রাণের জন্য বিচার প্রার্থনা করছি। যে কোনো অপরাধ করেনি, কোনো ক্ষতি করেনি—শুধু মানুষকে বিশ্বাস করেছিল। আর সেই বিশ্বাসেরই নির্মম প্রতিদান হিসেবে তাকে গলায় ইট বেঁধে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে।
হে আল্লাহ,
ওরা তো নিজের হয়ে কথা বলতে পারে না, বিচার চাইতে পারে না। ওদের কোনো আত্মীয়-স্বজন নেই, যারা ওদের পক্ষ হয়ে ফরিয়াদ করবে। তাই আজ আমরা ওদের পক্ষ থেকে আপনার দরবারে ন্যায়বিচার চাই।
আপনি দোষীদের এমন বিচার করুন, যা দেখে মানুষ শিক্ষা নেয়। এই পৃথিবীতেও বিচার হোক, আর আখিরাতেও আপনার ন্যায়বিচার থেকে তারা যেন রেহাই না পায়।
হে পরম দয়ালু,
আমাদের দেশের মানুষের অন্তরে দয়া দান করুন। নিষ্ঠুর হৃদয়গুলোকে কোমল করে দিন। যাদের মনুষ্যত্ব হারিয়ে গেছে, তাদের হৃদয়ে মানবতা ফিরিয়ে দিন। এই সমাজ থেকে নিষ্ঠুরতা, নির্মমতা ও পশুত্ব দূর করে দিন।
হে আল্লাহ,
আমাদের দেশের সকল নিষ্পাপ প্রাণী, সকল শিশু এবং সকল অসহায় সৃষ্টিকে এই পিশাচসুলভ নিষ্ঠুরতার হাত থেকে হেফাজত করুন।
আপনি আমাদের এমন একটি সমাজ দান করুন, যেখানে দুর্বলরা নিরাপদ থাকবে, আর শক্তিশালীরা জুলুম নয়—ন্যায় প্রতিষ্ঠা করবে।
আমিন, ইয়া রব্বাল আলামিন।