Feni News 24

Feni News 24 “ফেনীর খবর, ফেনীর মানুষের কথা- নির্ভুল ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিই আপনাদের কাছে। Feni News 24 নিরপক্ষ নয়, সবসময় মজলুমের পক্ষে।
নিউজ পাঠাতে যোগাযোগ করুন।

জাতীয় ছাত্রশক্তি ফেনী জেলার নতুন কমিটি গঠন।
07/09/2026

জাতীয় ছাত্রশক্তি ফেনী জেলার নতুন কমিটি গঠন।

ফেনীতে  ব্যাটারি চালিত অটোরিকশা প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞা এবং মোটরজান চালনাতে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করনের লক...
06/09/2026

ফেনীতে ব্যাটারি চালিত অটোরিকশা প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞা এবং মোটরজান চালনাতে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করনের লক্ষে শান্তিপূর্ণ মানববন্ধন করেন সামজিক সংগঠন গুলো।

ফেনীতে কিশোরের পায়ুপথে হ্যান্ড শাওয়ার, সফলভাবে বের করলেন চিকিৎসকেরাফেনী প্রতিনিধি:ফেনীতে ১৬ বছর বয়সী এক কিশোরের পায়ুপথে ...
06/09/2026

ফেনীতে কিশোরের পায়ুপথে হ্যান্ড শাওয়ার, সফলভাবে বের করলেন চিকিৎসকেরা

ফেনী প্রতিনিধি:
ফেনীতে ১৬ বছর বয়সী এক কিশোরের পায়ুপথে আটকে থাকা প্লাস্টিকের তৈরি হ্যান্ড শাওয়ার কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই সফলভাবে বের করে এনেছেন চিকিৎসকেরা। ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ও অ্যানেস্থেশিয়া টিমের বিশেষ তৎপরতায় জটিল এ চিকিৎসা কার্যক্রম সফল হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার দিন আগে কৌতূহলবশত কিশোরটি নিজেই প্লাস্টিকের হ্যান্ড শাওয়ারটি পায়ুপথে প্রবেশ করায়। বিষয়টি সে পরিবারের কাছেও গোপন রাখে। পরে চার দিন ধরে পায়খানা বন্ধ থাকা ও তীব্র পেটব্যথা শুরু হলে বাধ্য হয়ে পরিবারকে বিষয়টি জানায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত তাকে জরুরি অপারেশন থিয়েটারে নেন। সার্জারি কনসালটেন্ট ডা. আদনান আহমেদ, ডা. সালাহউদ্দিন ও ডা. মনির হোসেনের নেতৃত্বে মেডিকেল টিম বিশেষ সতর্কতা ও নিখুঁত কৌশলে পায়ুপথ দিয়ে বস্তুটি বের করে আনতে সক্ষম হয়।

এ সময় অ্যানেস্থেশিয়া সেবায় দায়িত্ব পালন করেন ডা. আব্দুল্লাহ আব্বাসী দিপু ও ডা. খুরশিদ আলম।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া ডা. আদনান আহমেদ জানান, চার দিন ধরে বস্তুটি ভেতরে আটকে থাকায় মলাশয় বা অন্ত্র ছিদ্র হয়ে তীব্র সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছিল। তবে চিকিৎসকদের বিশেষ তৎপরতা ও সতর্কতার কারণে কোনো কাটাছেঁড়া ছাড়াই বস্তুটি বের করা সম্ভব হয়েছে। বর্তমানে কিশোরটি ঝুঁকিমুক্ত ও চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকেরা বলছেন, শরীরের স্পর্শকাতর অঙ্গে এ ধরনের বস্তু প্রবেশ করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে অন্ত্র ছিদ্র, অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও মারাত্মক সংক্রমণসহ জীবনহানির আশঙ্কা থাকতে পারে।

এ ধরনের কোনো ঘটনা ঘটলে ভয় বা লজ্জায় বিষয়টি গোপন না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। একই সঙ্গে নিজেরা বস্তুটি বের করার চেষ্টা না করে চিকিৎসকের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

06/09/2026

অন্যায় কর প্রত্যাহার করতে হবে।
পৌরবাসীর ন্যায্য দাবি মানতে হবে।

06/09/2026

সরকারকে বিপদে ফেলতে পৌরসভার কর্মকর্তরা এ পথ অবলম্বন করেছে।
#পৌরসভা
#হোল্ডিং
#টেক্স
#ফেনী

সন্ত্রাস, মববাজি ও নৈরাজ্য প্রতিরোধে ফেনীতে যুবদলের অবস্থান
06/09/2026

সন্ত্রাস, মববাজি ও নৈরাজ্য প্রতিরোধে ফেনীতে যুবদলের অবস্থান

06/09/2026

পরশুরামে ফ্যামিলি কার্ডের নামে ১২২০ টাকা করে হাতিয়ে নেওয়ার সময় বিএনপি নেতাদের ছবি সম্বলিত একটি প্লে কার্ড ঝুলানো সুজন নামের একজনকে আটক কর

মির্জানগর ইউনিয়নের ডি এম সাহেবনগর গ্রামে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

ছাগলনাইয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, গণপিটুনির পর আটক ৩নিজস্ব প্রতিবেদক::আটকরা হলেন—ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের ম...
06/09/2026

ছাগলনাইয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, গণপিটুনির পর আটক ৩
নিজস্ব প্রতিবেদক::
আটকরা হলেন—ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের মৃত রহিম উল্যাহর পুত্র ইমাম হোসেন (২৮), দক্ষিণ যশপুর গ্রামের ফিরোজ আহম্মেদের পুত্র রাজীব হোসেন (৩৬) এবং বাঁশপাড়া গ্রামের কবির আহম্মদের পুত্র নাজমুল হক মুন্না (৩৮)।

দাগনভূঞায় মাদ্রাসা ছাত্র বলা-ৎকার মামলার প্রধান আসামি শিক্ষক গ্রেপ্তার।দাগনভূঞা প্রতিনিধি:ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুর...
06/09/2026

দাগনভূঞায় মাদ্রাসা ছাত্র বলা-ৎকার মামলার প্রধান আসামি শিক্ষক গ্রেপ্তার।

দাগনভূঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলা-ৎকারের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষক হাফেজ মাওলানা মোঃ নিজাম উদ্দিন (৩৩)। তিনি নোয়াখালী জেলার সুধারাম (সদর) থানার আইয়ুবপুর এলাকার (পৌরসভা ৬নং ওয়ার্ড) মোঃ আঃ কুদ্দুসের ছেলে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭:১০ ঘটিকায় প্রযুক্তির সহায়তায় নোয়াখালী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুরাইশ মুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
মামলা ও এজাহার সূত্রে জানা যায়, গত ০১ আগস্ট রাতে ওই মাদ্রাসার হেফজখানার এক আবাসিক ছাত্রকে জোরপূর্বক বলা-ৎকার করেন শিক্ষক নিজাম উদ্দিন। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্র বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তার পিতা বাদী হয়ে গত ২৯ আগস্ট দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২২, তারিখ: ২৯/০৮/২০২৬ ইং)।
ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন। মামলা দায়েরের এক সপ্তাহের মাথায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা জানান, আসামি গ্রেপ্তারে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ উপলক্ষে ফেনীর মহিপালে আয়োজিত পথসভার স্থিরচিত্র।
05/09/2026

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ উপলক্ষে ফেনীর মহিপালে আয়োজিত পথসভার স্থিরচিত্র।

Address

Feni
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category