18/07/2026
মানবতার মিশন সংঘ পরিবারের প্রিয় সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে, আপনাদের সবার আপ্রাণ চেষ্টায় চট্টগ্রামের ত্রাণ কার্যক্রম আল্লাহর রহমতে সফলভাবে সম্পন্ন হয়েছে।
ভবিষ্যতেও যেকোনো কঠিন বিপদে মানুষের পাশে দাঁড়াতে এবং আমাদের এই টিমটিকে সবসময় সচল ও প্রস্তুত রাখতে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। যেকোনো দুর্যোগে টিমের নিরাপত্তা ও কাজের গতিশীলতা বজায় রাখার জন্য আমাদের জরুরি ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম প্রয়োজন:
১. পরিচয়পত্র (ID Card): মাঠপর্যায়ে কাজের সুবিধার্থে এটি কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা ইতিমধ্যে উপলব্ধি করেছি।
২. সাংগঠনিক টি-শার্ট: সংগঠনের লোগোযুক্ত নির্দিষ্ট পোশাক, যা আমাদের টিমকে পরিচিতি দেবে।
৩. লাইফ জ্যাকেট: বন্যা কবলিত প্রত্যন্ত এলাকায় উদ্ধারকাজের জন্য অত্যন্ত জরুরি।
৪. ওয়াকিটকি (ওয়ারলেস): দুর্যোগের সময় নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকায় টিমের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ৩ থেকে ৪টি ওয়াকিটকি প্রয়োজন।
৫. সেফটি শু ও গামবুট: উদ্ধারকর্মীদের পায়ের সুরক্ষায় এবং কর্দমাক্ত ও বিপজ্জনক স্থানে চলাচলের জন্য।
৬. রেইনকোট: ঝড়-বৃষ্টির মাঝেও নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য।
৭. দা ও ছেনি: রাস্তার গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বাঁকগুলো পরিষ্কার এবং প্রতিবন্ধকতা দূর করার জন্য ৪ থেকে ৫টি ছেনি ও প্রয়োজনীয় দা।
৮. দাফন সরঞ্জাম: যেকোনো জরুরি পরিস্থিতিতে কবর খননের জন্য ১টি খন্তা, ১টি কোদাল এবং ১টি কুড়াল।
ইনশাআল্লাহ, মানবতার কল্যাণে আমাদের এই পথচলাকে মসৃণ করতে আপনাদের সবার সহযোগিতা ও অনুদান একান্তভাবে কাম্য।