21/12/2025
আমাদের شريف عثمان هادي ভাইয়ের সর্বোচ্চ আত্মত্যাগের পর এখন আমাদের করণীয় হলো সমগ্র বাংলাদেশে দেশদ্রোহী, ইণ্ডিয়ান চরদের আলাদা করে ফেলা।
০১|
সহিংসতা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। সুতরাং, প্রক্রিয়াটি হবে অহিংস।
০২|
আমার চতুর্পাশে পরিচিত সকল ইণ্ডিয়ান চর ও ওদের সাথে সহানুভূতিশীলদের সমাজচ্যুত করার দ্বারা অহিংস আন্দোলনটির শুরু হবে।
০৩|
যদি আমার পরিচিত মুদি দোকানী ইণ্ডিয়ার চর Awami League সহ ইণ্ডিয়ার প্রতি সহানুভূতিশীল কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়, তবে ওর মুদি দোকান আজ থেকে আমাকে পরিহার করতে হবে। আমি চলে যাব একটু দূরের দেশপ্রেমিক মানুষটার দোকানে।
০৪|
আমার পরিচিত রেস্তোরাঁ, মিষ্টির দোকান, শো-রুমটি ইণ্ডিয়ার চর ও সহানুভূতিশীল গোষ্ঠী দ্বারা পরিচালিত। তাহলে আমি ওদের এড়িয়ে যাব। বিকল্প আশপাশেই মিলবে। হয়তো ৩০ সেকেণ্ড বেশি হাঁটতে হবে। এটুকু কষ্টকে আমি দেশের স্বার্থে আমার বড় ত্যাগ বলে সহ্য করে নিব।
০৫|
ব্যবসা ও লেনদেনের বিষয়ে দেশদ্রোহী গোষ্ঠীকে সমাজচ্যুত করার শিক্ষাটি আমরা যুগে যুগে নানান জাতির মাঝে পেয়েছি। সর্বশেষ আমরা তা পেয়েছি সিরিয়ার বিপ্লবী জনতার মাঝে। যখন Israel Defense Forces সিরিয়াতে আক্রমণ করেছিল, তখন আক্রমণের সমর্থনকারী দ্রূজদের সিরিয়ার সাধারণ মানুষ সমাজের সকল স্তর হতে অহিংস আন্দোলন করে বিচ্ছিন্ন করে দেন। ব্যবসায়ীরা ওদের সাথে কোনো লেনদেন করতে পুরোপুরি অস্বীকার করেন। যা আমার ধারণায় এখনো চলমান রয়েছে।
০৬|
আমাদের আশপাশে ইণ্ডিয়ার চর ও ওদের প্রতি সহানুভূতি রাখে এমন সকলকে নিজের জীবন হতে ক্রমাগত দূরে ঠেলে দিব। বিষয়টি রাতারাতি হবে না। কিন্তু, হতে হবে। যার সাথে আমি গতকাল ৩০ মিনিট কথা বলতাম, তাকে আমি আজ ২৫ মিনিট সময় দিব। যেখানে আমাদের কথার বিষয়বস্তু হবে "ইণ্ডিয়া আমাদের শত্রু"। তার মাঝে পরিবর্তন না দেখা গেলে তারপর ধীরে ধীরে কথার সময়সীমা আরো কমিয়ে আনব আমি।
কারণ, ইণ্ডিয়ার চরেরা আজ আমার বন্ধুর আকারে আমার জীবনে থাকতে পারে। কিন্তু, আগামীকাল আমরা আগ্রাসনের শিকার হলে ওদের তৎপরতার কারণে আমার মা, বোন, স্ত্রী, সন্তান ও প্রিয়জন সরাসরি না হলেও পরোক্ষভাবে আঘাত পাবেন। কে জানে! সরাসরি আঘাতটিও হয়তো বাকি রাখবে না ওরা! সুতরাং, সমাজের সর্বস্তরে ওদের বিকল্পের দিকে যাব আমরা। সর্বস্তরে।
০৭|
ইণ্ডিয়ার চরদের ভালো কাজও খারাপ কাজ বলে বিবেচনা করতে হবে। কারণ, জালিমের ভালো কাজ মূলত মজলুমের ওপর জুলুম শক্তিশালী করার প্রস্তুতি। অতএব, ওদের ভালোকে আমরা অশুভ মনে করব।
০৮|
আমার চাকরির প্রতিষ্ঠানে ইণ্ডিয়ান, ইণ্ডিয়ার চর ও সহানুভূতি রাখা সহকর্মীদের সকলে নিজ উদ্যোগে সমাজচ্যুত করব। সরাসরি করা সম্ভব না হলে অসহযোগের দ্বারা বিষয়টির বাস্তবায়ন ঘটাব। যেখানে সাহায্য না করলে আমার প্রতিষ্ঠান ও নিজের বৃহত্তর পরিসরে কোনো ক্ষতি হবে না এমন কোনো বিষয়ে আমি ওদের সহযোগিতা করা হতে বিরত থাকব।
০৯|
আমি ছাত্র হয়ে থাকলে আমার Institution এর মাঝে ইণ্ডিয়ার বিরুদ্ধে জোরালো সচেতনতা গড়ে তুলব। ইণ্ডিয়ার চরদের প্রতি আমাদের বন্ধুদের একতাবদ্ধ করে নিব। যারা আমাদের ক্লাসে ও প্রতিষ্ঠানে ওদের জন্য সহানুভূতি লালন করে, যারা ওদের দেশে নিয়মিত ভ্রমণে যায় ও ফিরে এসে তা গর্বের সাথে বলে, এমন সকলকে বাঁকা চোখে দেখব।
রাশিয়া, চীনের মতো আত্মমর্যাদাশীল ভূখণ্ডের স্কুলে দেশদ্রোহী আদর্শ ও মানসিকতা লালনকারীদের পরিবারকে চরম হীনমন্যতায় ভুগতে হয়। এটি দেশপ্রেমের দায়িত্ব।
১০|
আমরা মুসলিম বাঙালি। পরাধীনতার শৃঙ্খল আমাদের মানায় না। আমরা কোনো ছোট্ট জাতি নই। আমরা পৃথিবীর বুকে তৃতীয় বৃহত্তম। আমরা একদা সভ্যতার কাণ্ডারি ছিলাম। আমরা পুনরায় সভ্যতার কাণ্ডারি হব। আমাদের অসভ্য বলে দমানোর চেষ্টা করা হয়। কিন্তু, আমরাই সভ্য।
শির উন্নত করার শিক্ষা আরম্ভ করব আজ থেকে আমরা। শির উন্নত রাখার জন্য করণীয়গুলো বাস্তবায়ন করব আমরা। যেন পৃথিবীর সামনে পুবের সূর্য উদ্ভাসিত হলে পৃথিবী তাকিয়ে রয় নির্নিমেষ শ্রদ্ধা আর ভালোবাসার নজরে।
ধন্যবাদ।
Revan M