03/06/2026
নির্বাচনের দিন সকাল ১০.০০ টায় জামাত আমীর আলাদা করে তিন চারবার এই ভারত জিকির কেন করছিলেন আমি আজ পর্যন্ত বুঝলাম না। ভারতের গণমাধ্যমে তো বটেই পরবর্তিতে ভোট দেওয়ার অনুভূতি জানানোর দেশীয় সংবাদমাধ্যমেও ভারত অগ্রাধিকার এটা বলতে বলতে মুখের ফেনা তুলে ফ্যালছিলেন সেদিন। কেন? সেটা আজও জানলাম না। এত 'এক্সট্রা' ভারতপ্রেম সেদিন কেন উথলে উঠেছিলো তার?
হাদি হত্যা নিয়ে তার ভাইর দাবিতে জামাত আমীরের পিএসের নাম এসেছে, জামাত এই আসন থেকে হাদিকে সরিয়ে কাকে দিতে চাইছিলো সেটাও প্রশ্ন আছে। হাদির নিজেরও এমন 'বন্ধুহীন' হয়ে পড়ার পোস্ট আছে। এখানে ইন্টেরিমের কয়েকজন উপদেষ্টার নাম এসেছে, বিএনপির কয়েকজন এমপি মন্ত্রীদের নামও এসেছে। এগুলো সবগুলোর ফ্যাক্ট ফাইন্ডিংসই তো জরুরী।
মমতা বলেছে, কাকে দিয়ে খুন করিয়েছে বললে দেশ উত্তাল হয়ে যাবে। মমতার কথাও বা কতটুকু বিশ্বাসযোগ্য। এখন মমতা যদি তাদের চোখের কোনো মৌলবাদী দলের নাম বলে দেয় তখন কী হবে? বিশ্বাস করতে হবে সেটা?
মমতার হেরে যাওয়া অনেক টুলসের মধ্যে এই মৌলবাদী দলটাও তো একটা টুল ছিলো।
কিভাবে? পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচনে জিতেছে অনেক লেয়ারের কার্যক্রমের মধ্য দিয়ে। সেখানে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদকে উসকানোর জন্য যে কয়টা টুল ব্যবহৃত হয়েছে তার মধ্যে অন্যতম ছিলো, পশ্চিমবঙ্গের পুরো সীমান্তে বাংলাদেশে একটি মৌলবাদী (তাদের চোখের) দলের দখলে যাওয়া। শুভেন্দু অধিকারী অনেকবারই বলেছে এটা। এই কথাটাও হিন্দুত্ববাদ উসকানোর ক্ষেত্রে কাজে লেগেছে।
পশ্চিমবঙ্গের সীমান্তজুড়ে প্রায় সব আসনে জামাতের এমপি হওয়া কি কেবলই কাকতালীয় নাকি ইঞ্জিনিয়ারিংয়ের অংশ। ওপারে বিজেপিকে সুবিধা দিতে একটা টুল এটা? হতে পারে না এমন?
হাদি ভাইকে দিয়ে এক ভয়ানক রাজনীতি হয়েছে। কারো কারো আলাপে হাদিহত্যার মধ্য দিয়ে নির্বাচন পেছানোর সুযোগ তৈরির ইস্যুও ছিলো। কিন্তু হাদির মৃত্যুর দিনই তারেক রহমানের দেশে আসার ঘোষণা সেই সুযোগ আটকে দিয়েছে বা এমন কিছু?
এগুলো সবই ফ্যাক্ট। কোনোটাই চূড়ান্ত না। বিভিন্ন আলাপে এখানে বিএনপিকে আটকানো হচ্ছে, জামাতকে আটকানো হচ্ছে, ড. মেহেদী হাসান নামের একজনের লেখায় তো দেখলাম, হাদিহত্যার পেছনে তার ভাই জড়িত কি না এমন ফ্যাক্ট ফাইন্ডিংও করেছে।
তবে যা-ই হয়েছে না হয়েছে, এইটা যেহেতু বড় খেলা এই খেলার শেষ হতে দেওয়া হবে না। এদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি ও প্রকট করার জন্য এই ইস্যুকে ভয়াবহভাবে কাজে লাগানো হবে।
কারা লাগবে বুঝতে বড় বিজ্ঞানী হতে হবে না। যারা আমাদেরকে সেই ৪৭ সালের পর থেকে লাগায়া আসছে তারাই লাগাবে।