ICAB বালিগাঁও ইউনিয়ন শাখা

ICAB বালিগাঁও ইউনিয়ন শাখা সাহবাদের অনুসরণ - ইসলামী ছাত্র আন্দোলন
ন্যায় নীতির সংগঠন - ইসলামী ছাত্র আন্দোলন

21/08/2026

ইন্না-লিল্লাহ।
ইসলামী যুব আন্দোলনের আমাদের এক ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বিস্তারিত কমেন্টে।

যুব নেতা বুলবুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতেই হবে-আতিকুর রহমান মুজাহিদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভা...
21/08/2026

যুব নেতা বুলবুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতেই হবে
-আতিকুর রহমান মুজাহিদ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ নারায়ণগঞ্জ বন্দর থানা যুব আন্দোলনের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুলের হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ বলেছেন, সন্ত্রাসী শেখ সিফাত ও তার গ্রুপকে দ্রুত গ্রেফতার করতেই হবে। অন্যথায় পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১ নম্বর ওয়ার্ডের সালেহ নগর এলাকায় শেখ সিফাত গ্রুপের সশস্ত্র হামলায় মুজাহিদুল ইসলাম বুলবুল (৪০)
নিহত হয়েছেন।

২০ আগস্ট রাত সাড়ে ৯ টার দিকে সালেহ নগর সিকদার মালেক সাহেবের বাড়ির সামনের পাকা রাস্তায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুজাহিদুল ইসলাম বুলবুল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর বন্দর থানা শাখার সহ-সভাপতি ছিলেন। তিনি শাহী মসজিদ ঠাকুরবাড়ি এলাকার মৃত রাজা মাস্টারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সালেহ নগর এলাকায় রাস্তায় একা পেয়ে শেখ সিফাত গ্রুপের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বুলবুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বুলবুল গত ২০ আগস্ট ২০২৪ তারিখে দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলার (মামলা নং-১৪) প্রধান বাদী ছিলেন। উক্ত মামলায় অভিযুক্ত শেখ সিফাত ৬ নম্বর এজাহারনামীয় আসামি।

স্থানীয়দের অভিযোগ, মামলা প্রত্যাহার না করা এবং পূর্বশত্রুতার জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

উল্লেখ্য, শেখ সিফাত গ্রুপ দীর্ঘদিন ধরে বন্দরে শাহী মসজিদ ও বউবাজার এলাকায় ছিনতাই, ডাকাতি এবং সশস্ত্র হামলার মতো একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর আওতাধীন বন্দর থানার যুগ্ম সাধারণ সম্পাদকজননেতা জনাব মোঃ বুলবুল ভাই কে,...
20/08/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর আওতাধীন বন্দর থানার যুগ্ম সাধারণ সম্পাদক
জননেতা জনাব মোঃ বুলবুল ভাই কে,,,
আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী শেক সিফাত এবং তার সন্ত্রাসী বাহিনী দলবদ্ধভাবে ২০ আগস্ট ২০২৬ আনুমানিক রাত ৯:০০ সময় অতর্কিত হামলা করে কুপিয়ে হত্যা করেছে।,,,😭😭😭😭😭

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭😭😭

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর এর আওতাধীন ধোবাউড়া উপজেলা শাখার আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায...
20/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর এর আওতাধীন ধোবাউড়া উপজেলা শাখার আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় (GPA- 5 ) উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন।

সুন্দর একটি মোলাকাত। আইএবির নায়েবে আমীর মুহতারাম শায়েখে চরমোনাই এবং শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ সাথে আছেন রকমারী ড...
20/08/2026

সুন্দর একটি মোলাকাত।
আইএবির নায়েবে আমীর মুহতারাম শায়েখে চরমোনাই এবং শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ সাথে আছেন রকমারী ডট কম-এর প্রতিষ্ঠাতা জনাব সোহাগ সাহেব।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিভাগ আওতাধীন শাখা প...
20/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিভাগ আওতাধীন শাখা প্রতিনিধিদের নিয়ে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ -এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইবরাহীম খলীল-এর সঞ্চালনায় "যৌথ সভা" অনুষ্ঠিত হয়

উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম,আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম,অর্থ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ শোভন,কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ফজলে,

সভায় যে সকল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
ঢাকা মহানগর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঢাকা জেলা উত্তর, গাজিপুর জেলা ও মহানগর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও মাদরাসা-ই আলিয়া সহ অন্যান্য শাখার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরেরনূরিয়া সেকেন্ডারি স্কুল শাখার উদ্যোগে শিক্ষার্থীদের সঙ্গে “Meet with the S...
20/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের
নূরিয়া সেকেন্ডারি স্কুল শাখার উদ্যোগে শিক্ষার্থীদের সঙ্গে “Meet with the Students of Nooria School” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র-সমাবেশ অনুষ্ঠিত।প্রধান অতিথি হ...
20/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র-সমাবেশ অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত।প...
20/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার।

সফল হোক।‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ‎গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে- ‎ইসলামী আ...
20/08/2026

সফল হোক।‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান

‎গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে- ‎ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। গ্যাসের চাপ কমে যাওয়া, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে জনজীবন, শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য ও কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ উৎপাদন ব্যাহত করে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

‎একই সঙ্গে জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এর প্রত্যক্ষ চাপ পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি, অব্যবস্থাপনা, অপচয় এবং দুর্নীতি, সিন্ডিকেট ও দলীয় লুটপাট কারণে সংকট আরও প্রকট হচ্ছে।

‎এ অবস্থায় সংকট সমাধানে সাময়িকভাবে জোড়া তালি না দিয়ে এর স্থায়ী ও টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকে। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন জোরদার, গ্যাস ও বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং জ্বালানি খাতে দুর্নীতি ও অপচয় বন্ধ করতে হবে। পাশাপাশি শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও আবাসিক গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও ন্যায্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।

‎আমরা গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি সরকার গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি আমদানি নির্দিষ্ট একটি সিন্ডিকেটের হাতে ছেড়ে দিয়েছে। এতে সংকট আরো প্রকট হবে। দেশ ও জাতি সিন্ডিকেটের হাতে বন্দী হয়ে যাবে। উদ্ভূত সমস্যা নিরসনে জরুরি ভিত্তিতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ, জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

‎আজ ২০ আগস্ট'২৬ বৃহস্পতিবার দুপুর ৩ টায় ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে অনুষ্ঠিত ২১ আগস্ট বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে নগর সম্মেলন সফল করার লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোঃ মুরাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস

Address

বালিগাঁও ইউনিয়ন ফেনী সদর ফেনী
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICAB বালিগাঁও ইউনিয়ন শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share