তথ্যকেন্দ্র ফেনী সদর

  • Home
  • তথ্যকেন্দ্র ফেনী সদর

তথ্যকেন্দ্র ফেনী সদর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তথ্যকেন্দ্র ফেনী সদর, Government Official, C.O office Road, .

12/01/2026
স্থানীয় নারী রেজিস্ট্রার নিয়োগের জন্য অনলাইন আবেদন পুনরায় উন্মুক্ত করা হয়েছে। অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ১৪ মে ২০২৪ প...
09/05/2024

স্থানীয় নারী রেজিস্ট্রার নিয়োগের জন্য অনলাইন আবেদন পুনরায় উন্মুক্ত করা হয়েছে। অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ১৪ মে ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হলো। পাশাপাশি হার্ডকপি আবেদন ১৫ মে ২০২৪ তারিখের মধ্যে স্ব-স্ব জেলা পরিসংখ্যান অফিসে জমা দিতে হবে।

সার্বজনীন পেনশন স্কিমে নিজের ও পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করি,সরকারী চাকুরীজীবিদের মত আজীবন পেনশন গ্রহণ করি।সুখবর...
18/04/2024

সার্বজনীন পেনশন স্কিমে নিজের ও পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করি,
সরকারী চাকুরীজীবিদের মত আজীবন পেনশন গ্রহণ করি।
সুখবর, সুখবর, সুখবর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নশীল উদ্যোগে অর্থমন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশের সকল শ্রেণী/পেশার মানুষের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে। (উন্নত বিশ্বের বিভিন্ন দেশে চলমান)....
কৃষক পর্যায়ের সাধারন মানুষ মাত্র 500টাকার সহজ কিস্তিতে সার্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।
দেশে ০৪ ধরনের পেনশন স্কিম চালু করেছে রাষ্ট্র।
১. প্রবাস স্কিম ২. প্রগতি স্কিম ৩. সুরক্ষা স্কিম ৪. সমতা স্কিম।
মানুষের জীবন যাত্রার ধরন অনুযায়ী 10 থেকে 42 বছর মেয়াদী 500 টাকা থেকে 10000 টাকার মাসিক/ত্রৈমাসিক/বাৎসরিক কিস্তি পরিশোধের মাধ্যমে ৬০ বছর বয়স পেরোলে পেনশন ভাতা প্রাপ্ত হবেন। একজন পেনশন স্কিম আবেদন কারী মেয়াদ শেষে আজীবন পেনশন পাবেন। মৃত্যু ব্যক্তির পেনশন ৭৫বছর বয়স পর্যন্ত পাবেন নমীনি।
অনলাইনে বিস্তারিত তথ্য জানতে: https://www.upension.gov.bd/Public/Flyer লিংকে ভিজিট করুন।
দেশের সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ইউনিয়ন/পৌরসভা/উপজেলা/নগর ডিজিটাল সেন্টারে রেজিষ্ট্রেশন বুথ করা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ইউনিয়ন/পৌরসভা/উপজেলা/সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করুন এবং পেনশন ভাতার আওতাভুক্ত হোন।
রেজিষ্ট্রেশন করতে যা যা লাগবেঃ
১. প্রার্থীর ভোটার আইডি ফটোকপি
২. প্রার্থীর ছবি
৩. মোবাইল নং
৪. ব্যাংক একাউন্ট
৫. নমিনীর আইডি/জন্ম সনদ ফটোকপি

(বিঃদ্রঃ অনলাইনে ঘরে বসে আপনার কিস্তি পরিশোধ করিতে পারিবেন, প্রয়োজনে আমরা ডিজিটাল সেন্টার আছি আপনাদের পাশে)
তাই দেরী না করে চলে আসুন আপনার নিকটস্থ রেজিষ্ট্রেশন বুথে। হয়ে যান সরকারী চাকরীর মতো পেনশন ভাতাভোগী।

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করুন আপনার ভবিষ্যত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন...
28/03/2024

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করুন
আপনার ভবিষ্যত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন...

18/03/2024
https://www.facebook.com/100064287003712/posts/795342499285310/?app=fbl
10/03/2024

https://www.facebook.com/100064287003712/posts/795342499285310/?app=fbl

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বির্নিমাণ প্রকল্প এবং নারীর স্বনির্ভরতায় ই-প্রশিক্ষণ (সেট) কর্মসূচির যৌথ উদ্যোগে বিনামূল্যে- জয়িতার ৩য় সেশন (সেট এর ৩৮তম সেশনের) প্রশিক্ষণ আগামী ৫ এপ্রিল ২০২৪ খ্রিঃ থেকে ০৮টি ট্রেডে শুরু হবে।
🔗রেজিস্ট্রেশন লিঙ্কঃ http://set2020.com.bd/admission
প্রশিক্ষণের সুবিধা:
🟢প্রশিক্ষণটি গ্রহণের ফলে আপনারা নতুন বিষয় সম্বন্ধে জ্ঞানার্জন করতে পারবেন যা আপনাদের কর্মক্ষেত্রে এবং উদ্যোক্তা হতে সহায়তা করবে।
🟢 ইতিমধ্যে প্রশিক্ষণ গ্রহণ করে অনেকেই নিজেদের অনলাইন ব্যবসা সফলভাবে শুরু করতে পেরেছেন।
🟢 এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য প্রশিক্ষণার্থীদের যথোপযুক্ত ট্রেনিং এর মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।
অনলাইন কোর্স সমূহ:
👉 হর্টিকালচার ও নার্সারি ( ক্লাস - সন্ধ্যা ৭:০০-৮:০০ টা)
👉 পোলট্রি ও ডেইরি (ক্লাস - সন্ধ্যা ৭:০০-৮:০০ টা)
👉 ডিজিটাল মার্কেটিং ( ক্লাস - সন্ধ্যা ৭:০০-৮:০০ টা )
👉 সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ( ক্লাস - রাত ৮:৩০-৯:৩০ টা )
👉 হাউজকিপিং ও কেয়ার গিভিং (ক্লাস - রাত ৮:৩০-৯:৩০ টা)
👉 ক্রিস্টাল শোপিস ( ক্লাস - রাত ৮:৩০-৯:৩০ টা )
👉 গ্রাফিক্স ডিজাইন ( ক্লাস - রাত ৮:৩০-৯:৩০ টা )
👉 গহনা তৈরি ( ক্লাস - রাত ৮:৩০-৯:৩০ টা )
যা যা লাগবে-
♦️প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অবশ্যই ফেসবুক একাউন্ট থাকতে হবে।
♦️প্রতিটি ট্রেডের প্রশিক্ষণ ১ মাস ব্যাপী চলবে।
♦️প্রশিক্ষণে মোট ২০ টি ক্লাস এবং প্রতিটি ক্লাস ১ ঘণ্টা করে হবে।
♦️ ক্লাসগুলো ফেসবুকের ক্লোজ গ্রুপের মাধ্যমে পরিচালনা করা হবে।
♦️ প্রতিটি ট্রেডে সর্বোচ্চ ৫০ জন অংশগ্রহণ করতে পারবেন। নির্ণায়ক এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে বাছাই করা হবে।
♦️ ১ জন প্রশিক্ষণার্থী কেবলমাত্র ১টি ট্রেডে রেজিস্ট্রেশন করতে পারবেন। ৩৬ ও ৩৭ তম সেশনে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন না।
♦️ রেজিস্ট্রেশন ফর্মে উল্লেখিত ইমেইল আইডি অবশ্যই সঠিক হতে হবে।
♦️ ফেসবুক প্রোফাইল নাম অবশ্যই এন আইডি/ জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে অন্যথায় রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

✅রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হলে ২৫ মার্চ থেকে ৩০ মার্চ ২০২৪ মধ্যে ইমেইলের মাধ্যমে ফেইজবুক গ্রুপ লিংক শেয়ার করা হবে। ফেসবুক গ্রুপে এড রিকোয়েস্ট ২ তারিখের পর থেকে এপ্রুভ করা হবে না। তাই গ্রুপ লিঙ্কের ইমেইল না পেলে ২ তারিখের পূর্বে আমদের পেজে যোগাযোগ করবেন।
[বি:দ্র: একাধিক ট্রেডে রেজিস্ট্রেশন করলে উক্ত প্রশিক্ষণার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।]

Address

C.O Office Road

3900

Alerts

Be the first to know and let us send you an email when তথ্যকেন্দ্র ফেনী সদর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share