খেলাফত মজলিস ফটিকছড়ি উপজেলা

খেলাফত মজলিস ফটিকছড়ি উপজেলা ইসলামী আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক জনকল্যাণমূলক জন প্রতিনিধিত্ব শীল সরকার গঠন হবে ইনশা আল্লাহ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রত্যাশা - উচ্চ আদালত সহ সরকারি সকল দফতরে বাংলা ভাষার প্রাধান্য সৃষ্টি হোক
21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রত্যাশা - উচ্চ আদালত সহ সরকারি সকল দফতরে বাংলা ভাষার প্রাধান্য সৃষ্টি হোক

মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের শুভেচ্ছাঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: পবিত্র মাস রমজান ১৪৪৭ হিজর...
18/02/2026

মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের শুভেচ্ছা

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: পবিত্র মাস রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস। খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাহে রমজান মুসলমানদের জীবনে আত্মিক পরিশুদ্ধতা নিয়ে আসে। এক মাস দিনের বেলায় উপবাস, শারিরীক চাহিদা নিয়ন্ত্রণ, রাতের বেলায় তারাবীহ ও তাহাজ্জুদ নামাযের কঠোর সাধনার মাধ্যমে একজন মুসলিম নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। শয়তানের প্ররোচনা থেকে মুক্তি লাভ করে মহান আল্লাহর প্রতি নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করার সুযোগ লাভ করে।

এই মাসে যথাযথ সিয়াম সাধনা সমাজ ও রাষ্ট্রে ইনসাফ এবং সাম্যের বার্তা দেয়, মিথ্যা ও অসত্য দূরীভূত করে। এই মাসে ঐশীগ্রন্থ আল-কুরআন নাযিল হয়েছে যা মানুষের জন্য পথপ্রদর্শক। আমাদের সকলকে কুরআন চর্চা বাড়াতে হবে।
এই মাসে সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসে প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ বদর যেখানে মিথ্যা পরাজিত হয়ে সত্য দ্বীন হিসেবে ইসলামের রাজনৈতিক উত্থান ঘটেছিল। যুগে যুগে যেখানে মিথ্যা অপশক্তি আধিপত্য বিস্তার করেছে সেখানেই বদরী চেতনায় উজ্জীবিত হয়ে মুসলমানরা সংগ্রাম চালিয়েছে, নিপীড়িতদের মুক্তির ব্যবস্থা করেছে। বছরের পর বছর ধরে চলা ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। যুদ্ধ বন্ধ হলেও গাজাবাসী সেখানে আজ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। মিয়ানমারে নিপীড়িত রোহিঙ্গা মুসলিমরা আজও তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত।

ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডবে সাধারণ মুসলমান সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনযাত্রা আজ দুর্বিসহ হয়ে উঠেছে। অসহায় মজলুম মানুষের মুক্তির জন্য বদরী চেতনায় উজ্জীবিত হয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে। বাংলাদেশের উদ্বাস্তু ক্যাম্প থেকে রোহিঙ্গাদেরকে নিজ দেশে নিরাপদে প্রত্যাবাসন, ভারতে মুসলিম সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত এবং গাজায় প্রতিরক্ষা ও পুনর্গঠন কার্যক্রম জোরদার করতে জাতিসংঘ, সার্ক, ওআইসি, আরবলীগ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই কার্যকর ভূমিকা পালন করতে হবে।

আমরা বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে আহ্বান জানাতে চাই, রমজানে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করুন। খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবি মানুষের জীবনযাত্রার ব্যয় সহজ করুন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। অশ্লীলতা ও বেহায়পনা নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। জনগণকে আহ্বান জানাতে চাই, রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে নিজেরা বিরত থাকি এবং অন্যকেও বিরত রাখি। আল্লাহ আমাদের সহায় হোন।

এবারের রমজানে আমরা সকলে যাতে রহমত ও মাগফিরাত পাই এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি মহান আল্লাহর কাছে সেই কামনা করছি। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা।

বার্তা প্রেরক:

(প্রকৌশলী আবদুল হাফিজ খসরু)
কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক
খেলাফত মজলিস

সারাদেশের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফলের লাইভ আপডেট
12/02/2026

সারাদেশের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফলের লাইভ আপডেট

সদরে জমিয়তের বিপরীতে সিলেট-৫ অভিনন্দন মুফতি আবুল হাসান হাফি.খেলাফত মজলিস দেয়াল ঘড়ি, ১১ দলীয় ঐক্য
12/02/2026

সদরে জমিয়তের বিপরীতে সিলেট-৫ অভিনন্দন মুফতি আবুল হাসান হাফি.
খেলাফত মজলিস দেয়াল ঘড়ি, ১১ দলীয় ঐক্য

আসসালামু আলাইকুম। উপজেলা সেন্ট্রাল কমান্ড ইউনিট থেকে ভোটকেন্দ্রগুলোর সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এছাড়াও থানা থে...
11/02/2026

আসসালামু আলাইকুম।
উপজেলা সেন্ট্রাল কমান্ড ইউনিট থেকে ভোটকেন্দ্রগুলোর সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এছাড়াও থানা থেকে পুলিশের বডি ক্যামেরাগুলো মনিটরিং হচ্ছে। আপনাদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছেন। আগামীকাল সকাল ৭.৩০ টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

১১ দলীয় ঐক্য ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ প্রার্থীদের জয়যুক্ত করুন।১২ ফেব্রুয়ারি সারাদিন, ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিন। োটে_হ্যা...
11/02/2026

১১ দলীয় ঐক্য ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ প্রার্থীদের জয়যুক্ত করুন।
১২ ফেব্রুয়ারি সারাদিন, ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিন।

োটে_হ্যাঁ_দিন
#দেওয়াল_ঘড়ির_পক্ষ_নিন
#দেওয়াল_ঘড়িতে_ভোট_দিন
ারিখ_সারাদিন
#চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ
#২৬ইলেকশন
#১১দলীয়_ঐক্য
#ঐক্যবদ্ধ_বাংলাদেশ

এবারের নির্বাচন উৎসবমুখর ও নিরাপদ হোক। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যান।
11/02/2026

এবারের নির্বাচন উৎসবমুখর ও নিরাপদ হোক। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যান।

11/02/2026
ভোট কেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন;কাউকে আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেয়া হবে না - খেলাফত মজলিস০৯ ফেব্র...
09/02/2026

ভোট কেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন;কাউকে আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেয়া হবে না - খেলাফত মজলিস

০৯ ফেব্রুয়ারি ২০২৬: নির্বাচন কমিশন কর্তৃক ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের মোবাইল ফোন না রাখার নির্দেশনার তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

আজ এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের মোবাইল ফোন না রাখতে নির্বাচন কমিশনের এই নির্দেশনায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হবে। এতে নাগরিক সাংবাদিকতা ব্যাহত হবে। ভোটের দিন দুষ্কৃতিকারীদের অনিয়ম আরো সহজতর হবে। ভোটাররা অনিয়মের অভিযোগ করবেন কিন্ত কোন প্রমাণ দেখাতে পারবেন না। মোবাইল ছাড়া দূরবর্তি কেন্দ্রের ভোটাররা বাসা থেকে বের হতে শংকাবোধ করবেন কিংবা বেরই হবেন না। এতে ভোটার উপস্থিতি কমবে ও নির্বাচন অগ্রহণযোগ্য হবে। যারা মোবাইল নিয়ে কেন্দ্রে যাবেন,তারাও বাহিরে পরিচিত/অপরিচিত কারো কাছে মোবাইল জমা রেখে ভিতরে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়াতে অস্বস্তিবোধ করবেন। ভোট কেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা ইন্টারনেট শাটডাউনের নতুন রূপ।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা নির্বাচন কমিশনের প্রতি উক্ত নির্দেশনা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি যদি মোবাইল ফোন নিষিদ্ধ করতে হয়, শুধুমাত্র ভোট কক্ষ অথবা ভোট দেয়ার গোপন বুথে প্রবেশের পূর্বে মোবাইল জমা রেখে দেয়ার বিধান করা যেতে পারে। যা সংশ্লিষ্ট কক্ষের পোলিং কর্মকর্তার নিকট জমা থাকবে,ভোটপ্রদান শেষে ভোটরকে মোবাইল ফেরত দিবে।

08/02/2026

চট্টগ্রাম (০২) ফটিকছড়ি, নারায়ণহাটে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অদ্যক্ষ নুরুল আমিনের সমর্থনে নির্বচনী জনসভায় বক্তব্য প্রদান করেন খেলাফত মজলিস কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দীন। এসময় তিনি ফটিকছড়িবাসীকে ১১ দলের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় এবং গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহবান জানান।

খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ির পক্ষে ভোট চাইলেন হাসানাত আবদুল্লাহ কুমিল্লা-৭ আসনে।
04/02/2026

খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ির পক্ষে ভোট চাইলেন হাসানাত আবদুল্লাহ কুমিল্লা-৭ আসনে।

Address

Fatikchari

Alerts

Be the first to know and let us send you an email when খেলাফত মজলিস ফটিকছড়ি উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to খেলাফত মজলিস ফটিকছড়ি উপজেলা:

Share