Sadarpur - সদরপুর

Sadarpur - সদরপুর Sadarpur is a Thana of Faridpur District Sadarpur is a Thana/Police Station of Faridpur district of Bangladesh. Sadarpur is located at 23.4764°N 90.0333°E .

It has 31104 units of house hold and total area 290.21 km² (112.05 sq mi). Population according to 1991 th adamsumari total 172,059, males constitute are 52.56% of the population, and females 47.44%, Sadarpur has an average literacy rate of 22.6% (7+ years), and the national average of 32.4% literate.. Density 593/km2 (1,540/sq mi). Sadarpur has 9 Unions/Wards, 89 Mauzas/Mahallas, and 287 villages

. Sadarpur from Dhaka is almost 75 km. Sadarpur is famous for it's geographical location. There are a lots of river is Sadarpur, The Padma river touched Sadarpur also. A lots of famous people comes from Sadarpur. Sadarpur is very polite Thana/Police Station in the Bangladesh.

শিশুপণ্ডিততুমি যদি হতে মা গো ছোটো আমার চেয়ে, আমি হতাম তোমার বাবা তুমি আমার মেয়ে। তখন যদি ভুলবশত বলতে আমায় পড়ো আমি বলতাম ...
06/01/2025

শিশুপণ্ডিত
তুমি যদি হতে মা গো
ছোটো আমার চেয়ে,
আমি হতাম তোমার বাবা
তুমি আমার মেয়ে।
তখন যদি ভুলবশত
বলতে আমায় পড়ো
আমি বলতাম ধমক দিয়ে;
দুষ্টুমি কেন করো?

[সংক্ষেপিত]

✍️নির্মলেন্দু গুণ

জীবনের হিসাব – সুকুমার রায়বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটেমাঝিরে কন , “বলতে পারিস্ সূর্যি কেন ওঠে?চাঁদটা কেন বাড়ে ক...
03/11/2024

জীবনের হিসাব
– সুকুমার রায়

বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে
মাঝিরে কন , “বলতে পারিস্ সূর্যি কেন ওঠে?
চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?”
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল্ফেলিয়ে হাসে।
বাবু বলেন, “সারা জনম মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!”
খানিক বাদে কহেন বাবু,”বলত দেখি ভেবে
নদীর ধারা কেম্নে আসে পাহাড় হতে নেবে?
বলত কেন লবনপোরা সাগরভরা পানি?”
মাঝি সে কয়, “আরে মশাই , অত কি আর জানি?”
বাবু বলেন, “এই বয়সে জানিসনেও তাকি?
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাকি।”
আবার ভেবে কহেন বাবু, “বলতো ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চুড়ো?
বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন?”
বৃদ্ধ বলে, “আমায় কেন লজ্জা দেছেন হেন?”
বাবু বলেন, “বলব কি আর, বলব তোরে কি তা,-
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।”
খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন নৌকাখানি ডুবল বুঝি দুলে।
মাঝিরে কন, “একি আপদ! ওরে ও ভাই মাঝি,
ডুবল নাকি নৌকো এবার ? মরব নাকিআজি?”
মাঝি শুধায়, “সাঁতার জানো? মাথা নাড়েন বাবু”
মুর্খ মাঝি বলে, “মশাই , এখন কেন কাবু?
বাঁচলে শেষে আমার কথা হিসেব কারো পিছে,
তোমার দেখি জীবনখানা ষোল আনাই মিছে!

03/11/2024

আমাদের সদরপুরের ছোট ভাই অয়ন বড় পরিসরে বসুন্ধরা মার্কেটে জুয়েলারি ব্যবসা শুরু করেছে। লাইক দিয়ে পাশে থাকবেন সবাই। সদরপুর বাসীর জন্য বিশেষ অফার আসছে শিঘ্রই ।

https://www.facebook.com/profile.php?id=61567455017011

Golden Elegance Collection.
Shop Number- 25,26. Block-C, Level-7. Bashundhara City Shopping Complex.
01707-801-303

কাক-মা জানতো তার বাসায় কোকিলের ডিম,সে চুপিসারে কোকিল-মাকে তার বাসা থেকে বেরোতে দেখেছিল। বাসায় ফিরে সে গুণে দেখেছিল, তার ...
06/10/2024

কাক-মা জানতো তার বাসায় কোকিলের ডিম,

সে চুপিসারে কোকিল-মাকে তার বাসা থেকে বেরোতে দেখেছিল। বাসায় ফিরে সে গুণে দেখেছিল, তার বাসায় ডিমের সংখ্যাবৃদ্ধি ঘটেছে।

জানলেও সে কিচ্ছুটি বলল না কাউকে। ধৈর্য ধরে ডিমে তা দিল, বাচ্চা হলে তাকে পোকাটা-মাকড়টা খাইয়ে বড় করল। সে জানত, এই অবোধ শিশু একদিন ভিনস্বরে গেয়ে উঠবে গান, আলাদা করে নেবে নিজেকে।

সবই জানত কাক-মা, কিন্তু বুঝতে দিল না কাউকে।

সবাই ভাবল, তার মত বোকা আর কেউ হয় না, তাকে বারবার বোকা বানিয়ে যায় কোকিল-মা। দুনিয়ার কাছে বোকা হয়েও সে চুপ করেই থাকল, নইলে কি হত কোকিলের ছানাগুলোর? জন্মই যে হত না তাদের ! জন্ম না হলে কেই বা গাইত বসন্তদিনের অমন বন-মাতানো মন-মাতানো গান ? মা যে তাদের উড়নচণ্ডী ! বাসা বানানোর ধৈর্য নেই, সারাক্ষণ শুধু উড়ে-উড়ে সুরে-সুরে ঘুরে-ঘুরে বেড়াচ্ছে।

তাকে অবশ্য দোষ দেয় না কাক-মা। সবাই কি আর একরকম হয় ? সে নিজে কি অমন গাইতে পারবে কোনদিন ? যে পারে সে নাহয় একটু কম সংসারী হলই ! তার ছানাদের বড় করে দিতে কোনও আপত্তি নেই কাক-মায়ের। এক-একজন এক-এক ধারার বলেই না এত রঙ, এত রূপ, এত সুর এই জগতটায় !

কোনও এক বসন্তদিনে নিজের বাসায় বসে দূরে কোনও কোকিলের কুহুরব শুনে স্বরটা কেমন চেনা চেনা লাগে কাক-মায়ের। খুশিতে তৃপ্তিতে চোখ বুজে আসে। মনে মনে কত যে আশীর্বাদ সে করে তাদের! আহা, বাছারা ! বেঁচে থাকো। কাক-মাকে নাই বা মনে করলে, মধুর গানে ভুবনখানি ভরে রাখো।

দুনিয়ার সবাই তাকে বোকা ভাবলেও একজন কিন্তু ঠিকই চিনেছে তাকে। নইলে কেনই বা সে ডিম পাড়বার সময় হলেই বারবার সেই কাক-মায়ের বাসাতেই ফিরে ফিরে আসে ? কাক-মা আর কোকিল-মায়ের এ এক অদ্ভুত সম্পর্কের রসায়ন,,,,
সৌজন্যে Dutta

01/10/2024
সেভ করে রাখুন কাজে লাগবে।কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট।★. পর্চা বা খতিয়ান। ★. দলিল। ★. ম্যাপ বা নকশা।...
10/09/2024

সেভ করে রাখুন কাজে লাগবে।
কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট।
★. পর্চা বা খতিয়ান।
★. দলিল।
★. ম্যাপ বা নকশা।

★★.এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি ক্রায়-বিক্রয় ও হস্তান্তর অথবা ব্যাংক লোন নিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজ পত্র সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে।
★★.আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন।
জমির পর্চা বা খতিয়ান মূলত তিন/ চারটি অফিসে পাবেন।
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

★★.ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

★★.উপজেলা ভূমি অফিস।
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতে খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

★★.জেলা ডিসি অফিস।
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

★★.সেটেলমেন্ট অফিস।
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
★★. খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।

★★. আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন।
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।

**/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
**/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

★★.উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

★★.জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
★★.মূল অথবা সার্টিফাইড দলিল তুলতে কত টাকা লাগতে পারে।
মূলতঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
★★ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা যেখানে পাওয়া যাবে।
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

★★.জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।

★★.ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়।
ধন্যবাদ সবাইকে, প্রয়োজন মনে করলে টাইম****লাইনে শে****য়ার করে রেখে দিতে পারেন।

#সংগ্রহীত

কে কে একমত আছেন 🤔
07/09/2024

কে কে একমত আছেন 🤔

03/08/2024

কুমিরের কান্না!

যাঁরা বাংলা ব্যাকরণ পড়েছেন, তাঁরা নিশ্চয়ই ‌‌‌‘কুমিরের কান্না’ বাগধারাটির সঙ্গে পরিচিত। বাগধারাটির অর্থ হচ্ছে অভিনয়ের কান্না বা লোক দেখানো কান্না। কিন্তু কুমিরের কান্নার সঙ্গে এই বাগধারার সম্পর্ক কী? কেন এ রকম বাগধারার উৎপত্তি? এর পেছনে রয়েছে মজার কারণ।

আসলে কুমির যখন শিকার ধরে, তখন তাদের চোখে বিন্দু বিন্দু পানি দেখা যায়। দেখে মনে হয়, শিকারটা হত্যা করার কোনো ইচ্ছে কুমিরের ছিল না। ভুল করে এ শিকার হত্যা করতে হয়েছে। আর সেই দুঃখে কুমিরের চোখ ফেটে কান্না আসছে!

কিন্তু সত্যিটা হলো, খাবার ধরার জন্য বা অন্য অনেক কারণে কুমিরকে মুখ হাঁ করতে হয়। আর যখনই হাঁ করে, তখনই এদের চোখে দেখা দেয় পানির ফোঁটা। কারণ মুখ হাঁ করার সময় এদের ওপরের চোয়াল খানিকটা ওপরে উঠে যায়। ফলে কুমিরের অশ্রুগ্রন্থির পেশিতে চাপ পড়ে। এই চাপে অশ্রুগ্রন্থিতে জমে থাকা পানি বেরিয়ে আসে চোখ দিয়ে। একেই আমরা বলি কুমিরের কান্না বা কুমিরের অশ্রু।

তাই কেউ লোক দেখানো কান্না করলে ওই বাগধারাটি ব্যবহার করা হয়।

কে কে এই ভাবে তাল কুড়িয়েছেন?
18/03/2024

কে কে এই ভাবে তাল কুড়িয়েছেন?

08/02/2024

থাকছেন তো কালকের বিশ্ব জাকের মঞ্জিল স্কুলের ৪০ বছর পূর্তি উপলক্ষে পূর্ণ মিলন মেলায়?

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadarpur - সদরপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sadarpur - সদরপুর:

Share

Category