29/08/2023
আজ ২৯/০৮/২৩ তারিখে উপজেলা স্বাস্থ্য অফিস, সদর, ফরিদপুরে একই সাথে ৯জন কর্মীর অবসরত্তোর বিদায় সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করা হয়।মাননীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা.এস এম ইফতেখার আজাদ স্যার এর নতুন উদ্যোগ,সুদক্ষ দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে প্রথমবারের মতো অফিসের সকল পর্যায়ের সব কর্মী একসাথে সভাকক্ষে মিলিত হওয়ায় একটি উৎসবমুখর মিলনমেলার সৃষ্টি হয়েছে। বিদায় অনুষ্ঠান,স্মৃতিচারণ ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।