পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব

পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লা‌বে আপনাক স্বাগত

অনার্স ক্লাব নামকরণ!!!
আমাদের মধ্যে একটা প্রচন্ড ভুল ধারণা আছে যে, শিক্ষিত মানেই সার্টিফিকেটধারী! আমরা এই ভুলটাকে মুঁছে দিতে চাই। আপনি ইতিহাসে দেখতে পাবেন পৃথিবীর শিক্ষা-সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ও পরিবর্তনে সবচেয়ে বেশী ভূমিকা রাখা লোকদের বেশীরভাগেরই আমরা যে সার্টিফিকেটধারীদের শিক্ষিত ভাবি তেমন কোন সার্টিফিকেট তাদের নাই বা ছিল না। তাহলে আপনি কি তাদের অশিক্ষিত বলবেন?
আসলে শিক্ষা এমন এক

টি বিষয় যা মানবকে প্রাণি থেকে মানুষে পরিণত করে। এক্ষেত্রে একাডেমিক সার্টিফিকেট থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এটা আসলে কোন বিষয়ই না। অনেক বড় বড় সার্টিফিকেটধারীর আচারণ, কাজকর্ম পশুর থেকেও খারাপ, আপনি কি তাদের শিক্ষিত বলবেন?
প্রকৃত শিক্ষিত তারাই যারা অন্যের স্বার্থে, মানবতার কল্যাণে, নিস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করতে পারে, সুন্দর ও সুস্থ সমাজ বিনির্মাণের স্বপ্ব দেখে। আর আমাদের দৃষ্টিতে এরা অবশ্যই সমাজে সবচেয়ে সম্মানিত হবেন, আমরা শুধু তাদেরই সম্মান করতে চাই, সম্মান দিতে চাই, এ অর্থেই অনার্স শব্দটি আমরা বেঁছে নিয়েছি।
অনার্স একটি ইংরেজি শব্দ যার অর্থ সম্মান। এটা শিক্ষাগত যোগ্যতার কোন শ্রেণি বা ক্লাস নয়। আমরা অজ্ঞতাবসত অনার্স পাস বলে থাকি। সমাজের সুশিক্ষিত সুন্দর মানসিকতার সচেতন নাগরিকদের যেকেউ আমাদের অনার্স ক্লাবের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারবেন। পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা চাইলেই সবাই আমাদের সাথে যুক্ত হতে পারবেন।
আমাদদের সাথে যুক্ত হতে পারবেনঃ
ওয়েভসাইট : www.puhclub.org
ব্লাড ব্যাংক FB গ্রুপ : অনার্স ক্লাব ব্লাড ব‌্যাংক
ফেসবুক পেজ : অনার্স ক্লাব ব্লাড ব্যাংক
লাইব্রেরি‌ : পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার
E_mail : [email protected]
মোবাইল : ০১৭১৭ ৮৬০ ৫৮০
ধন্যবান্তে
Gias Uddin
#আমরা_সকল‌ের_পাশ‌ে_আছ‌ি_থাকব‌ো_এবং_আমাদ‌ের_প্রত‌্যয়_সাফল‌্যের

30/03/2026

United Commercial Bank PLC (UCB), পুরাপাড়া বাজার শাখা

শিশুর জ্বর, সর্দি,কাশি হলে বাসায় বসে না থেকে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন। শিশুদের সময়মতো টিকা দিন।(বার্তা‌টি শেয়ার ...
30/03/2026

শিশুর জ্বর, সর্দি,কাশি হলে বাসায় বসে না থেকে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন। শিশুদের সময়মতো টিকা দিন।

(বার্তা‌টি শেয়ার ক‌রে ছ‌ড়ি‌য়ে দিন)

26/03/2026
ডাকসেবা থেকে বঞ্চিত পুরাপাড়া ইউনিয়নদুঃখজনক হলেও সত্য—পুরাপাড়া ইউনিয়নে এই মুহূর্তে কোনো ডাকঘর নেই। নেই পোস্টমাস্টার, নেই ...
26/03/2026

ডাকসেবা থেকে বঞ্চিত পুরাপাড়া ইউনিয়ন

দুঃখজনক হলেও সত্য—পুরাপাড়া ইউনিয়নে এই মুহূর্তে কোনো ডাকঘর নেই। নেই পোস্টমাস্টার, নেই ডাকপিয়ন। ফলে ডাক বিভাগের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি সেবা থেকে এলাকার মানুষ কার্যত বঞ্চিত।

ডিজিটাল যুগেও অনেক প্রয়োজনীয় সরকারি ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে ডাকসেবার গুরুত্ব রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—পুরাপাড়া ইউনিয়নে দ্রুত ডাকঘর স্থাপন ও প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হোক।

#পুরাপাড়া_ইউনিয়ন #ডাকঘর #জনদাবি 📮

২৫ মার্চ – গণহত্যা দিবস১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর ই...
24/03/2026

২৫ মার্চ – গণহত্যা দিবস

১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের এক নৃশংস গণহত্যা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়।

এই গণহত্যার প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়েই শুরু হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ।

আজ গণহত্যা দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের আত্মাকে মাগফিরাত দান করেন। আমরা যেন মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি।

🖤 সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।

— পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব

অন‌ার্স ক্লাব প্রী‌তি ক্রিকেট ম‌্যাচ ২০২৬
23/03/2026

অন‌ার্স ক্লাব প্রী‌তি ক্রিকেট ম‌্যাচ ২০২৬

23/03/2026

📢 নোটিশ

অনার্স ক্লাব কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬

অনার্স ক্লাবের উদ্যোগে আগামী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও অংশগ্রহণের নির্দেশনা পরবর্তীতে জানানো হবে।

আপনার সবাই আমন্ত্রিত
22/03/2026

আপনার সবাই আমন্ত্রিত

শুধু ১–২ জনের আন্তরিক উদ্যোগই পারে সবাইকে একসাথে করতে, আর তাতেই তৈরি হয় এমন সুন্দর ও স্মরণীয় মুহূর্ত!
17/03/2026

শুধু ১–২ জনের আন্তরিক উদ্যোগই পারে সবাইকে একসাথে করতে, আর তাতেই তৈরি হয় এমন সুন্দর ও স্মরণীয় মুহূর্ত!

10/03/2026

🎓🌟 অনার্স ক্লাব কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ 🌟🎓

মেধাকে সম্মান, ভবিষ্যৎকে অনুপ্রেরণা — এই লক্ষ্য নিয়েই অনার্স ক্লাবের উদ্যোগে আয়োজন করা হচ্ছে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬”।

এবার আমরা ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিতে যাচ্ছি। তাদের এই অর্জনকে স্মরণীয় করে রাখতে প্রতিজনের জন্য থাকবে একটি করে সৌজন্য উপহার। 🎁

আপনি চাইলে একজন বা একাধিক শিক্ষার্থীর জন্য একটি করে উপহার স্পন্সর করতে পারেন।
ইচ্ছা করলে সেই উপহারের সাথে আপনার নাম বা প্রতিষ্ঠানের নামও উল্লেখ করা হবে। 🏷️

আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একজন মেধাবী শিক্ষার্থীর জন্য বড় প্রেরণা।
আসুন, আমরা সবাই মিলে মেধাকে সম্মান জানাই। 💙

আগ্রহী হলে ইনবক্সে বা কমেন্টে জানান।

ধন্যবাদান্তে
🤝 অনার্স ক্লাব পরিবার


#কৃতি_শিক্ষার্থী_সংবর্ধনা



Address

Purapara Bazar
Faridpur
7840

Alerts

Be the first to know and let us send you an email when পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব:

Share