Shama Obaed

Shama Obaed State Minister for Foreign Affairs | Member of Parliament | Government of Bangladesh

10/08/2026

শোকবার্তা

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত।

নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি। এই অপূরণীয় ক্ষতির সময়ে তাঁদের পাশে থাকার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস কাজ করছে।

দুর্ঘটনার পরপরই বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছেন। নিহতদের পরিচয় শনাক্তকরণ ও মরদেহ দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতাসহ সার্বিক বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মহান আল্লাহ নিহতদের মাগফিরাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।

দুই দিনের সরকারি সফরে আজ সিঙ্গাপুরে পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্...
09/08/2026

দুই দিনের সরকারি সফরে আজ সিঙ্গাপুরে পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সিঙ্গাপুরের বাংলাদেশে নিযুক্ত অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো ( Mr Derek Loh), সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ।

বিশ্বমানের উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ, উদ্ভাবনী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলাই আমাদের ভবিষ্যতের অঙ্গীকার।আজ 14th FACD-CAB (For...
07/08/2026

বিশ্বমানের উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ, উদ্ভাবনী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলাই আমাদের ভবিষ্যতের অঙ্গীকার।

আজ 14th FACD-CAB (Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh) International Education Expo 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

“বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, অসীম সম্ভাবনার এক মঞ্চ”—এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত এ এক্সপো দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনই আগামী বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা এবং নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সরকার অঙ্গীকারবদ্ধ। তরুণদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, আধুনিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করে যাব।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে।জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ ফরিদপুরের নগরকান্দায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শকে সমুন্নত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক ঐতিহাসিক অধ্যায়, যা আগামী প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করেই একটি মানবিক, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

05/08/2026

জুলাইয়ের চেতনা গণতন্ত্র, অধিকার ও জনগণের বিজয়ের প্রতীক।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ ফরিদপুরের নগরকান্দায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। তিনি জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ, গণমানুষের সংগ্রাম এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সেই আদর্শ ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। জুলাইয়ের ইতিহাস সংরক্ষণ এবং শহীদদের অবদান যথাযথ মর্যাদায় স্মরণ করার আহ্বানও জানান তিনি।

05/08/2026
জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি সংরক্ষণে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি সংরক্ষণে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি উপস্থিত ছিলেন। এ সময় সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

-এডমিন পোস্ট

সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইঞ্জি. ওয়ালিদ এল-খেরেইজি বাংলাদেশ সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ...
04/08/2026

সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইঞ্জি. ওয়ালিদ এল-খেরেইজি বাংলাদেশ সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপিও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ ও পরবর্তী দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ-সৌদি আরবের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ ও কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, বিনিয়োগ, বাণিজ্য, নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতা এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় দেশ পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...
04/08/2026

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির–এর সঙ্গে যৌথ বৈঠক করেছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী Julian Hill, এমপি আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কর...
03/08/2026

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী Julian Hill, এমপি আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে নিয়মিত ও অনিয়মিত অভিবাসন, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা, জ্বালানি এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার আরও সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান এবং উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।

Address

Village#Laskardia, Post#Laskardia, Police Station# Nagarkanda
Faridpur
7841

Alerts

Be the first to know and let us send you an email when Shama Obaed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share