আমার বাংলাদেশ

আমার বাংলাদেশ আমি গর্বীত আমি বাংলাদেশী।

29/03/2017

আমার সোনার বাংলা।।
আমি তোমায় ভালবাসি।

বাংলা ভাষা সেই ভাষা যে ভাষা জন্মের পর প্রথম মায়ের মুখে শুনে থাকি।তাইতো এই বাংলা ভাষা আমাদের মাতৃভাষা।১৯৫২ সালের ২১শে ফেব...
21/02/2017

বাংলা ভাষা সেই ভাষা যে ভাষা জন্মের পর প্রথম মায়ের মুখে শুনে থাকি।তাইতো এই বাংলা ভাষা আমাদের মাতৃভাষা।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী ছিল সেই দিন যেদিন আমাদের দেশের সন্তানেরা তাদের জীবন দিয়ে আমাদের মুখে ফিরিয়ে দিয়েছে আমাদের এই মাতৃভাষা।এই ভাষা আন্দোলনে রফিক,শফিক,সালাম,বরকতের মতো হাজারো চেনা আচেনা মানুষ জীবন দিয়েছে শুধু মাতৃভাষা রক্ষার জন্য।এই দিনে রাজপথ হয়েছে তাদের রক্তে রঙ্গীন।তাইতো আমাদের কবি গানের শুরে বলেছেন
"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী,
আমি কি ভুলিতে পারি।।"
তাদের জন্য আমরা আজও বলতে পারি আমি গর্বিত আমি বাঙ্গালি।
আর আজ সেই দিন।সেই ২১শে ফেব্রুয়ারী।আজ তাদের জন্য আমরা মনপ্রাণ ভরে কথা বলতে পারছি।তাই আসুন আমরা সকলে তাদের আত্মার শান্তি কামনা করি।তাদের জন্য একটু নিরবতা পালন করি। আসুন সবাই একসাথে আবারো উচ্চস্বরে গাইতে থাকি
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারী,
আমি কি ভুলিতে পারি................
লেখা: #দিপংকর_কবিরাজ

19/02/2017
10/01/2017

Hi Bangladeshi Friends Kemon Aco Tomra

01/05/2016

বাঙালি সমাজের সঙ্গে
বাউলের পরিচয় ও যোগ
অনেককালের। বেশ কয়েক শতক
ধরে নানা ঘাত-প্রতিঘাতের
ভেতর দিয়ে বাউল তার
বিকাশের সর্বোচ্চ স্তরে
পৌঁছায় মূলত ফকির লালন সাঁইয়ের
কল্যাণে। লালনই বাউল
সম্প্রদায়ের শ্রেষ্ঠ প্রতিনিধি—
কি গানে, কি সাধনায়, কি
তত্ত্বজ্ঞানে। এই লোকমনীষী আজ
আর বাংলাদেশ বা বাংলা
ভাষাভাষী অঞ্চলের গণ্ডিতে
আবদ্ধ নন, তাঁর আসন আজ
বিশ্বলোকে।
সাধনার অনুষঙ্গে ‘গানের ভিতর
দিয়ে’ লালন দেখেছিলেন মরমি
‘ভুবনখানি’। অধরা মনের মানুষের
সন্ধানে লালনের পরিক্রমণ ‘গভীর
নির্জন পথে’, কাল থেকে
কালান্তরে। তাঁর দুই চোখে এসে
লাগে অন্য আলোর ছটা—বিভক্ত
হয়ে যান লালন—একদিকে সাঁই
নিরঞ্জনের সন্ধানে শুরু হয় নিরন্তর
যাত্রা, পাশাপাশি পথের
কাঁটা সামাজিক বাধাকে
পেরিয়ে যাওয়ার জবর লড়াই।
এভাবে লালন হয়ে ওঠেন একই
সঙ্গে মরমি ও দ্রোহী—
সমাজশিক্ষক ও সংস্কারক—
অধ্যাত্মসাধনার পরম গুরু ও
মানবমুক্তির দিশারি এবং
লোকায়ত বাঙালির বিবেক।
লালন জন্মেছিলেন ২৪২ বছর আগে
সংস্কারশাসিত বাংলার এক
অখ্যাত পল্লিতে। ১১৬ বছরের
দীর্ঘ আয়ু পেয়েছিলেন তিনি।
তাঁর এই দীর্ঘ জীবন বিচিত্র
অভিজ্ঞতায় পূর্ণ। জাতপাত,
সম্প্রদায়-বিদ্বেষ, শাস্ত্রধর্মের
প্রতাপ, শ্রেণিপীড়ন, সামাজিক
অনাচার, নারীনিগ্রহ, মনুষ্যত্বের
অবমাননা, মানবতার লাঞ্ছনা,
শক্তির অর্চনা, যুক্তিহীন আচরণ,
সামন্তশোষণ-মানুষের জীবনকে
বিষাদ-নৈরাশ্যে ডুবিয়ে
রেখেছিল। উত্তরকালেও এই
পরিস্থিতি পাল্টায়নি। হয়তো
কোনো কোনো ক্ষেত্রে এর রূপ
বদলেছে, কিন্তু সমাজদেহ থেকে
এর ছাপ পুরোপুরি মুছে যায়নি।
লালনের জীবন দুই ধারায় বয়ে
গেছে—একদিকে মরমিসাধনার
নম্র ধারা, অন্যদিকে দ্রোহের
আগুন জ্বেলে সমাজের অনাচার-
আবর্জনা পুড়িয়ে ফেলার প্রয়াস।
অথচ যে সাধনার ভুবনে তিনি
প্রবেশ করেছিলেন, সেখানে
তো বাইরের জগতের ঘটনায়
আলোড়িত হওয়ার কথা ছিল না।
কিন্তু বাউলকে প্রতিবাদী ও
দ্রোহী হতে হয় কেন? আসলে
বাউলের জন্মই তো প্রতিবাদের
মধ্য দিয়ে—ক্ষমতাশালী
বিত্তবান ও শাস্ত্রবাহকের
বিপক্ষে এ ছিল নীরব ‘গরিব-
গণবিদ্রোহ’। মরমিসাধনায় যাঁরা
শামিল হয়েছিলেন সমাজের
অবজ্ঞা ও নিগ্রহ থেকে
আত্মরক্ষার জন্য, প্রাতিষ্ঠানিক
ধর্মকে তাঁরা অস্বীকার ও
প্রত্যাখ্যানের গরজ বোধ
করেছিলেন অন্তরে। বাউলের
তাই কোনো শাস্ত্র নেই—গুরুর
আদেশ-নিষেধই গান হয়ে তাঁদের
দিশা দেয়—পথ দেখায়। লালনের
জীবন ও সাধনাও চলেছে এই
ধারায়।

30/04/2016

ক্ষুদে গল্প ঃ
লেখা : __Diponkar kabiraj

~ অতঃপর !ছেলেটি আত্মিক উন্নতি সাধনের
লক্ষে ব্যর্থ হল।কি যেনো এক তাগিদ তার উপর
ভর করেছিল একদা।সে তাগিদের টানে ,সেচ্ছায় এ
ভূবনকে বিদায় জানিয়ে অন্য এক ভূবনের দিকেই পা
বাড়িয়ে দিলো।হয়ত সেখানে গিয়েও সফল হতে পারে
,যদি নতুন করে নিজের অস্তিত্ব আবিষ্কার সম্ভব
হয়।
~ ছেলেটি যন্ত্রনায় ভুগত প্রবলভাবে।ব্যাথার
তীব্রতায় কাতর হয়ে থাকত।তবে এই
ব্যাথা,যন্ত্রনা হয়ত সাধারণ ছিলনা।একটু ভিন্ন
মাত্রার ছিল।গতানুগতিক কোন ব্যাথা তাকে
তেমনভাবে ছুতে পারত না।কাঁদাতে পারত না।
~ ১ নম্বরের মানুষদের জ্বালায় অবশ্য তার
জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিলো।আড়ালে আসল রূপ
লুকিয়ে রাখা মুখোশধারি ;সংখ্যাগরিষ্ঠ এই শ্রেনীর
ভিড়ে বেঁচে থাকার সংগ্রাম করত।নিজেকে অসহায়
ভাবত।২ নম্বরের কতিপয় মানুষের
সাথে যোগাযোগ স্থাপন করে ,এদের সংস্পর্শে
থাকত সে।আর ৩ নম্বর শ্রেনীর ক্ষুদ্র দলে
ঢোকার চেষ্টা চালাত।প্রক্রিয়া বারবার শুরু করেও
;পারিপার্শ্বিক বিভিন্ন ধরনের প্রভাবে তাকে
থেমে যেতে হত।ধরে রাখা /চালিয়ে যাওয়া যেনো
দুঃসাধ্য হয়ে পড়ত একেবারেই।
তবুও তার অন্তঃজগতের সুগভীরে কোন এক শিহরণ
তাকে আন্দোলিত করত। কোন এক তাগিদ ,তাকে
তাড়া করে বেড়াত সর্বদা।অবশেষে একদিন ,নিজের
একান্ত সে তাড়নায় ;সে অচেনা-অজানা এক পথের
উদ্দেশ্যে যাত্রা শুরু করল।এ ভূবনের কেউ আর
হঠাৎ করে হারিয়ে যাওয়া ছেলেটির খোঁজ পেলনা ….……
১ নং। পশু-মানবের আনন্দ শুধুই জৈবিক।
২ নং। সাধারণ মানুষের সুখ কেবল মানসিক
পর্যায়ে।
৩ নং। অনন্য মানুষের শান্তি আত্মিক।।

24/04/2016

টাইটানিক যিনি বানিয়েছিলেন,
তাকে প্রশ্ন করা হয়েছিলো জাহাজটা
কতটুকু
নিরাপদ?
উত্তরে তিনি পরিহাসের সুরে
বলেছিলেনঃ
"এমন কি খোদাও এটাকে ডুবাতে পারবেন
না",
পরের ইতিহাস সবাই জানে।
ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী
টেনক্রেডো নেভেস নির্বাচনী প্রচারণার
সময় বলেছিলেনঃ "আমার দলের জন্য পাঁচ
লাখ ভোট নিশ্চিত। এমন কি খোদাও তো
আমাকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে
পারবেন না"।
নেভেস ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন বটে
কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন
এবং প্রেসিডেন্ট হওয়ার ঠিক একদিন আগে
মারা যান।
ব্রাজিলিয়ান কবি-গায়ক এগনোর
মিরান্ডা
কাজুজা এক বার শো করার
সময় সিগারেটে সুখটান দিয়ে বাতাসে
ধোঁয়া ছেড়ে বলেছিলেনঃ "খোদা এটা
তোমার জন্য"।
কাজুজা বত্রিশ বছর বয়সে ফুসফুস
ক্যান্সারে ভয়ংকর ও বিভৎস অবস্থায়
মারা যান।
বন্ধুগণ আমি আপনি অনেক সময় আল্লাহকে
উপহাস করে রং ডং করে কথা বলে থাকি।
তাই এখনি সাবধান হয়ে যান। কারণ তিনি
আমাদের সৃষ্টি করেছেন তিনিই আমাদের
মৃত্যু দিবেন।

03/04/2016

#এইচএসসি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল পোস্টঃ
·
·
ছেলেটি এসএসসি পাশ করে 4.90 পয়েন্ট নিয়ে,
অতঃপর কলেজে ভর্তি হয় ৷ কলেজে ভর্তির
কয়েকমাস পর সে ফেসবুক একাউন্ট খুলে ৷
কলেজে তার বেশ কয়েকজন ভাল বন্ধু আছে
তারাও ফেসবুক ব্যবহার করে ৷
·
অল্প কয়েকদিনের মধ্যে ফেসবুকে তার অনেক
ফ্রেন্ড হয়, সে টুকটাক ফানি স্ট্যাটাস দিত সেই
গুলোতে সে ভালোই লাইক পেত প্রায় প্রতিটি
পোস্টে তার ৪৫০ থেকে ৫০০ লাইক আসত ৷
এতে করে সে বেশ হ্যাপী ছিল ৷
·
ফেসবুকে সে বিভিন্ন গ্রুপে আড্ডা দিত, গ্রুপ
চ্যাট করতো, কয়েকটা মেয়ের সাথেও তার
মোটামুটি ভাল বন্ধুত্ব গড়ে ওঠে তাদের সাথেও
সে নিয়মই চ্যাট করতো ৷ দিনদিন সে ফেসবুকে
আসক্ত হয়ে পড়ল ৷
·
ফেসবুকে একটা মেয়ে তার শুভাকাংখী ছিল,
মেয়েটি তাকে রোজ বলত ফেসবুকে কম সময়
দিতে সামনে পরীক্ষা অন্তত এই কয়েকমাস
ফেসবুক না চালানোই উত্তম হবে জবাবে সে
বলত আমি সব পারি ৷
·
কিছুদিন পর এইচএসসি পরীক্ষা শুরু হলো,
পরীক্ষা চলাকালীন সময়ও সে নিয়মিত ফেসবুকে
আসত ঠিক আগের মতোই ৷ কিন্তু তার অন্যান্য
ফ্রেন্ডরা ফেসবুকে আসতো না বললেই চলে, তারা
তাকে এ বিষয়ে কয়েকবার বলেছে কিন্তু সে কারও
কথায় কর্নপাত করলনা ৷
·
রেজাল্টের দিন ঘনিয়ে আসতে লাগল, তার সেই
শুভাকাংখী মেয়ে ফ্রেন্ড টি জিজ্ঞেস করল অমুক
তারিখে তো রেজাল্ট তা তুমি কেমন রেজাল্ট
প্রত্যাশা করছ? সে বলল তার খুব ভয় করছে
একটা সাবজেক্ট সে খারাপ পরীক্ষা দিছে ৷
·
অতঃপর রেজাল্ট আউট হলো, ভয়ে ভয়ে
সে রেজাল্ট দেখতে কলেজে গেল, রেজাল্ট
দেখেই মুখটা তার কালো হয়ে গেল যদিও
ফেল করোনি, সে পেয়েছে 4.10 পয়েন্ট
যা এসএসসির চেয়ে কম ৷ সে তার রেজাল্টের
কথা সবার কাছে প্রকাশ করতে অসস্তি ফিল করছে

এদিকে তার ১০ জন ফ্রেন্ড GPA 5
পেয়েছে তাদের অনেকেই তার চেয়ে খারাপ
ছাত্র ছিল ৷
·
এইচএসসি একটা গুরুত্বপূর্ণ ধাপ ৷ ফেসবুক
চালানোর
অনেক সময় পাবেন ৷ আমি বিনীত অনুরোধ করব
পরীক্ষা শেষ নাও হওয়া পর্যন্ত আইডি ডিএকটিভ
করে রেখে দিন ৷ ভুলও ফেসবুকে উকি মারবেন না
৷৷

03/04/2016

আজ থেকে শুরু হচ্ছে H.S.C পরীক্ষা।
সকল #পরীক্ষার্থীদের জন্য রইল #শুভকামনা

তবে দয়ে করে কেউ ১৫ ডিগ্রির
বেশি হাত বা মাথা বাকা করবে না। তাহলে অবৈধ
অ্যাকশনের জন্য
#নিষিদ্ধ হতে পারো। আর আই ছি ছির!!
আম্পায়ারের মত কোন শিক্ষক পড়লে তো
কোন কথাই নাই!! অপরাধ না করেও নিষিদ্ধ
হতো
পারো #তাসকিন , #সানির মত।
তাই সর্বদা সতর্ক
থেকে নির্ভয়ে পরীক্ষা দিবে।
সবার ভালো ফলাফলের প্রত্যাশায় থাকলাম।

30/03/2016

শুভ সকাল
ﺻﺒﺎﺡ ﺍﻟﺨﻴﺮ
Good Morning
আজ বুধবার
৩০ মার্চ ২০১৬ খ্রীষ্টাব্দ
২০ জমাদিউল সানি ১৪৩৭ হিজরী
১৬ চৈত্র ১৪২২ বঙ্গাব্দ
এখন বসন্তকাল
আজকের সূর্যোদয় ৫:৫৩ ও সূর্যাস্ত ৬:১২
মিনিটে।
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময় হোক আপনার সারাদিন

29/03/2016

এশিয়ার সার্বভৌম রাষ্ট্রসমূহের
তালিকা:::
এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে
জনবহুল মহাদেশ।এশিয়া মহাদেশে ৪৯টি
সার্বভৌম দেশ আছে(এবং
অমীমাংশিত ৫)।
দেশ---------- রাজধানী
আফগানিস্তান---------- কাবুল
আর্মেনিয়া---------- ইয়েরাভান
আজারবাইজান---------- বাকু
ইয়েমেন---------- সানা
ইন্দোনেশিয়া---------- জাকার্তা
ইরান---------- তেহরান
ইরাক---------- বাগদাদ
ইসরায়েল---------- জেরুজালেম
উত্তর কোরিয়া---------- পিয়ং ইয়ং
উজবেকিস্তান---------- তাসখন্ড
ওমান---------- মাসকট
কাজাখস্তান---------- আস্তানা
কিরগিজস্তান---------- বিশবেক
কম্বোডিয়া---------- নমপেন
কুয়েত---------- কুয়েত সিটি
কাতার---------- দোহা
চীন---------- বেইজিং
জর্দান---------- আম্মান
জর্জিয়া---------- বিলিস
জাপান---------- টোকিও
তাজিকিস্তান---------- দুশানবে
তুর্কমেনিস্তান---------- আশাগাবাত
তুরস্ক---------- আংকারা
থাইল্যান্ড---------- ব্যাংকক
দক্ষিণ কোরিয়া---------- সিউল
নেপাল---------- কাঠমুন্ডু
পাকিস্তান---------- ইসলামাবাদ
পূর্ব তিমুর---------- দিলি
ফিলিপাইন---------- ম্যানিলা
ফিলিস্তিন---------- জেরুজালেম
বাংলাদেশ---------- ঢাকা
বাহরাইন---------- মানামা
ভূটান---------- থিম্পু
ভারত---------- নয়াদিল্লী
ভিয়েতনাম---------- হ্যানয়
মালয়েশিয়া---------- কুয়ালালামপুর
মালদ্বীপ---------- মালে
মায়ানমার---------- নেপিদ
মঙ্গোলিয়া---------- উলানবাটোর
রাশিয়া---------- মস্কো
লাওস---------- ভিয়েনতিয়েন
লেবানন---------- বৈরুত
শ্রীলংকা---------- কলম্বো
সাইপ্রাস---------- নিকোশিয়া
সিরিয়া---------- দামেস্ক
সৌদি আরব---------- রিয়াদ
সিঙ্গাপুর---------- সিঙ্গাপুর
সংযুক্ত আরব আমিরাত---------- আবুধাবি
ব্রুনাই---------- বন্দর সেরি বেগাওয়ান

Address

Dhaka
Dupchanchia
5890

Alerts

Be the first to know and let us send you an email when আমার বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share