মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন বিএনপি

মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন বিএনপি মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন বিএনপির একমাত্র অফিশিয়াল পেইজ🌾🌾✅

ইতিহাস গড়লো বাংলার দামাল ছেলেরা! 🇧🇩🏆SAFF U20 Champions - Bangladesh! অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমের ফসল এই ট্রফি। Proud o...
03/04/2026

ইতিহাস গড়লো বাংলার দামাল ছেলেরা! 🇧🇩🏆

SAFF U20 Champions - Bangladesh! অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমের ফসল এই ট্রফি। Proud of you, boys! This is just the beginning of a new era. ❤️

হাসনাত আব্দুল্লাহ আজকের সংসদে ভুলে আমাদের মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী না বলে জনাব সালাউদ্দিন সাহেব বলে ...
30/03/2026

হাসনাত আব্দুল্লাহ আজকের সংসদে ভুলে আমাদের মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী না বলে জনাব সালাউদ্দিন সাহেব বলে ফেলেন৷ তবে, সংসদের নিয়ম অনুযায়ী সংসদে যিনি যে পদে আছেন, তাকে সেটাই ডাকার নিয়ম৷

এরপর হাসনাত নিজের ভুল বুঝতে পেরে বলেন, "আমার বয়স এখন সাড়ে ২৭ বছর৷ সেদিকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার জন্মের আগ থেকেই এমপি৷ আমরা নতুন আমাদের ভুল হতে পারে৷ আপনারা শুধরে দিলে আমরা সংশোধন করতে রাজী"

হাসনাতের কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী হেসে হেসে বলেন, "অল্প বয়সে সংসদে আসাটা ভাগ্যের ব্যাপার এতে অনেক কিছুই শেখা যায়"

এটাই রাজনৈতিক সৌন্দর্য, নতুন রাজনৈতিক চর্চা। 🖤

ঈদ মোবারক🌙⭐দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে ঈদ আসুক সবার জীবনে স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে।দেশ ও দেশের বাহিরে অবস্থানরত...
21/03/2026

ঈদ মোবারক🌙⭐

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে ঈদ আসুক সবার জীবনে স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে।

দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোন, ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! ❤️🥀

​-মাস্টার হোছাইন
সভাপতি
মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন বিএনপি 🌾

আসসালামু আলাইকুম।অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের চকরিয়া উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ জন...
12/03/2026

আসসালামু আলাইকুম।

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের চকরিয়া উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব Enamul Hoque সাহেবের কন্যা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য আজ রাত ১১ টার সময় তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন।

এই কঠিন সময়ে জনাব এনামুল হক সাহেব সকলের কাছে তাঁর একমাত্র কন্যার জন্য দোয়া কামনা করেছেন।

আমরা মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারের সকলকে ধৈর্য ও শক্তি দান করেন।
আপনাদের সকলের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।

সভাপতি/সাধারণ সম্পাদক
মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন বিএনপি 🌾

17/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার নেতৃত্বে দেশ স্থিতিশীলতা, ন্যায় ও উন্নয়নের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাক—এই কামনা করি।

মহান আল্লাহ আপনাকে প্রজ্ঞা, সাহস ও সততার সঙ্গে জনগণের সেবায় সফল হওয়ার তৌফিক দান করুন।

আলহামদুলিল্লাহ Salahuddin Ahmed মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
17/02/2026

আলহামদুলিল্লাহ
Salahuddin Ahmed মাননীয় মন্ত্রী,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আলহামদুলিল্লাহআজ থেকে নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও ল...
17/02/2026

আলহামদুলিল্লাহ
আজ থেকে নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। ❤️🥀

14/02/2026

আমরা কোন বিজয় উল্লাস করবো না, কারণ আমাদের দায়িত্ব অনেক বেশি।
- সালাহউদ্দিন আহমদ।
নব-নির্বাচিত সংসদ সদস্য, কক্সবাজার -১।

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৬: ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নি...
14/02/2026

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৬: ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

অভিনন্দন বার্তায় জনাব তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন । আমি স্মরণ করছি আপনার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং আপনার মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তাঁদের আদর্শ ও মহান কর্ম আপনার আগামী দিনের চলার পথকে আলোকিত করবে বলে আমি একান্তভাবে আশা করি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে অবস্থান করছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ—এসব ক্ষেত্রে সুসমন্বিত মেধা, মননশীলতা ও প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য। আশা করি, আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।

প্রফেসর ইউনূস বলেন, একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে আপনার মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, সহনশীলতা প্রদর্শন এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে আপনার ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

‘পরিশেষে, দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনার সকল উদ্যোগ সফল হোক—এই কামনা করি। মহান আল্লাহ্ আপনাকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন,’ বলেন প্রধান উপদেষ্টা।

Address

Malumghat
Dulahazara
4743

Website

Alerts

Be the first to know and let us send you an email when মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন বিএনপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share