জামায়াতে ইসলামী , ২নং মন্মথপুর ইউনিয়ন শাখা

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • জামায়াতে ইসলামী , ২নং মন্মথপুর ইউনিয়ন শাখা

জামায়াতে ইসলামী , ২নং মন্মথপুর ইউনিয়ন  শাখা আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে। (আন আম:১৬২)

ভুল নীতির মাশুল কেন দেবে জনগণ? বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা কোথায়?সরকারের ভুল নীতি আর ত্রুটিপূর্ণ চুক্তির খেসারত সাধা...
05/06/2026

ভুল নীতির মাশুল কেন দেবে জনগণ? বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা কোথায়?

সরকারের ভুল নীতি আর ত্রুটিপূর্ণ চুক্তির খেসারত সাধারণ মানুষ কেন উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনে দেবে— তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে। বিদ্যুৎ খাতের তথাকথিত 'ভর্তুকি'র চাপ কমাতে সরকার আবারও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। অথচ বাস্তবতা হলো, এই ভর্তুকির সিংহভাগ টাকাই বিদ্যুৎ উৎপাদন না করে অলস বসে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর পকেটে চলে যাচ্ছে, যা 'ক্যাপাসিটি চার্জ' বা কেন্দ্র ভাড়া হিসেবে পরিচিত। বিগত ফ্যাসিস্ট আমলে করা এসব আত্মঘাতী ও লুণ্ঠনমূলক চুক্তির কারণে বিদ্যুৎ না কিনলেও প্রতি বছর হাজার হাজার কোটি টাকা গুটিকয়েক ব্যবসায়ীর পকেটে তুলে দিতে হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের এই বোঝা দিন দিন ভয়ংকর রূপ নিচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে যেখানে ক্যাপাসিটি চার্জ ছিল ২৬,০০০ কোটি টাকা, ২০২৫-২৬ অর্থবছরে তা প্রাক্কলন করা হয়েছে ৪২,৬১৮.২৮ কোটি টাকা— যা মোট বিদ্যুৎ ভর্তুকির রেকর্ড ৯৭.২৫%! অর্থাৎ, জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া ভর্তুকির প্রায় পুরো অংশই গিলে খাচ্ছে অলস কেন্দ্রের ভাড়া। এই প্রাতিষ্ঠানিক লুটপাট ও নীতিগত ভুলের দায় সাধারণ গ্রাহকের ঘাড়ে চাপিয়ে বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

লুটেরাদের পকেট ভরা বন্ধ না করে জনগণের ওপর এই অন্যায় বোঝা চাপানো বন্ধ হোক।

তথ্যসূত্র: বিভিন্ন গণমাধ্যম ও সরকারি ওয়েবসাইট

30/05/2026
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।তাকাব্বালাল্লাহ...
27/05/2026

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

আলহামদুলিল্লাহ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পার্বতীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ...
24/05/2026

আলহামদুলিল্লাহ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পার্বতীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দিনাজপুর শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক, বর্তমান জামায়াতে ইসলামীর দিনাজপুর শহর সহকারী সেক্রেটারি এবং সাবেক ছাত্রনেতা জনাব সোহেল রানা ভাইকে ঘোষণা করা হয়েছে।

একজন আদর্শবান, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের বিকাশ এবং পার্বতীপুর উপজেলার সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন—এই প্রত্যাশা আমাদের সবার।

সবার দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করছি। 🤲

#বাংলাদেশ_জামায়াতে_ইসলামী
#পার্বতীপুর_উপজেলা
#ভাইস_চেয়ারম্যান_প্রার্থী

ক্ষমতায় আসার পর দেশ পরিচালনায় ব‍্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান সরকার। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল‍্যের উর্ধ্বগতি, দেশজুড়...
22/05/2026

ক্ষমতায় আসার পর দেশ পরিচালনায় ব‍্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান সরকার। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল‍্যের উর্ধ্বগতি, দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হামে শিশুমৃত্যু, ডাকাতি-ছিনতাইয়ের কারণে অতিষ্ঠ দেশবাসী। পাশাপাশি ক্ষমতাসীন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অভ্যন্তরীণ কোন্দলে নির্বিঘ্নে ব‍্যবসা পরিচালনা করতে পারছে না সাধারণ ব‍্যবসায়ীরা।

সবমিলিয়ে সরকারের মেয়াদের প্রথম ৩ মাস বিএনপি সরকারের ব‍্যর্থতার দলিল হিসেবে জনগণের সামনে উপস্থাপিত হয়েছে।

20/05/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আপডেট তথ্য পেতে যুক্ত থাকুন-

👉https://www.facebook.com/TheJamaatMediaWing

Welcome to the official page of Jamaat Media Wing.

আলহামদুলিল্লাহ, আজ (১৯ এপ্রিল-২৬) মঙ্গলবার বাদ এশা ৬নং ওয়ার্ড হাতিডাঙ্গা ইউনিটে উদ্দ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত।
19/05/2026

আলহামদুলিল্লাহ, আজ (১৯ এপ্রিল-২৬) মঙ্গলবার বাদ এশা ৬নং ওয়ার্ড হাতিডাঙ্গা ইউনিটে উদ্দ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত।

শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী (রহ.)[৩১ মার্চ ১৯৪৩ - ১১ মে ২০১৬]
14/05/2026

শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী (রহ.)
[৩১ মার্চ ১৯৪৩ - ১১ মে ২০১৬]

Address

Parbatipur
Dinajpur
5250

Alerts

Be the first to know and let us send you an email when জামায়াতে ইসলামী , ২নং মন্মথপুর ইউনিয়ন শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share