PBI Dinajpur

PBI Dinajpur This is the official page of Police Bureau of Investigation (PBI), Dinajpur. PBI Dinajpur is run by Objectives:
1. Be friendly with the court and prosecution;
4.

Mission: Ensure technology-based investigation of criminal cases by imparting modern training to investigators to enhance their capacity, efficiency and skill which will contribute to bring the offenders before the justice and establish rule of law. Maximise use of scientific tools and modern equipment to investigate cases;
2. Gradual shift from oral testimony to physical evidence based investigat

ion;
3. Keep victim and/or complainant updated with the development of cases;
5. Investigate relentlessly to avoid unnecessary delay and;
6. Earn people’s confidence through free, fair and impartial investigation.

10/12/2025
30/10/2025

"বীরগঞ্জে প্রাণদাসের মৃত্যু আত্মহত্যা নয় বরং সুপরিকল্পিত হত্যা" পিবিআই দিনাজপুর কর্তৃক প্রকৃত রহস্য উদঘাটন
দিনাজপুরের বীরগঞ্জে শ্বশুরবাড়িতে প্রাণ দাস(২৫) মারা গেলে তার শাশুড়ী জোসনা রানী(৪৫) ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছে মর্মে বীরগঞ্জ থানায় হাজির হয়ে লিখিত সংবাদ প্রদান করলে উক্ত সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার অপমৃত্যু মামলা নং-১৭, তারিখ-২৫/০৪/২০২৫ রুজু হয়।
মৃত প্রাণ দাসের মা সারতী রাণী দাস গত ৩১/০৭/২০২৫ ইং তারিখ পিবিআই অফিসে অপমৃত্যু মামলার কপি নিয়ে হাজির হয়ে দাবী করেন তার ছেলেকে হত্যা করা হয়েছে । সঠিক বিচারের আশায় প্রতিবেশীদের পরামর্শে দিনাজপুর পিবিআই অফিসে এসে সুষ্ঠ তদন্তের দাবী জানান।
বাদিনীর দেয়া অপমৃত্যু মামলার কপি পেয়ে পিবিআই দিনাজপুর জেলার অ্যাডিশনাল ডিআইজি মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয় এসআই(নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান কে মামলার ছায়াতদন্ত করার দায়িত্ব প্রদান করেন। এসআই মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে একটি টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে ।ছায়া তদন্তে প্রাপ্ত বিভিন্ন তথ্য প্রমাণাদি থেকে পাওয়া যায় যে, প্রাণ দাসকে হত্যা করা হয়েছে। প্রাণ দাসের শ্বশুর , শাশুড়ী তার স্ত্রী পুজা এবং পুজার ভাই দিপু মিলে প্রাণ দাসকে হত্যা করে । হত্যাকান্ডকে ধামাচাপা দিতে বিষ খাওয়ার ঘটনা সাজিয়ে এটাকে আত্মহত্যা বলে প্রচার করেছে।
পরবর্তীতে ২০ অক্টোবর, ২০২৫ তারিখ ভিকটিমের মা সারতী রানী দাস(৫৪) বীরগঞ্জ থানায় ০৪(চার) জনের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করে। এজাহারনামীয় আসামিগণ হলেন ১। দিপু রায়(২২) ২। পূজা রাণী দাস(১৯) ৩। জোসনা রানী(৪৫) এবং ৪। নিপেন্দ্র নাথ রায়(৫০) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন। মামলাটির গুরুত্ব বিবেচনায় পিবিআই দিনাজপুর জেলার অ্যাডিশনাল ডিআইজি জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ স্বপ্রণোদিত হয়ে মামলাটি তদন্ত করার জন্য পিবিআই এর হেডকোয়ার্টার্স, ঢাকায় আবেদন করলে পিবিআই হেডকোয়ার্টার্স, আনুষ্ঠানিকভাবে মামলাটির তদন্তভার পিবিআই দিনাজপুর জেলার উপর অর্পিত করে এবং মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই(নিরস্ত্র) মোঃ মেহেদী হাসানকে নিয়োগ করা হয়।
পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল মহোদয়ের তত্ত্বাবধায়ন ও সার্বিক দিক নির্দেশনা এবং পিবিআই দিনাজপুর জেলার অ্যাডিশনাল ডিআইজি মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়ের সার্বিক নেতৃত্বে মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই(নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান মামলার তদন্ত কার্যক্রম করেন। তদন্তের ধারাবাহিকতায় ২০/১০/ ২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যায় এজাহারনামীয় ০৪(চার) জন আসামিকে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন ডাকেশ্বরী গ্রামের নিজ বাড়ি হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আসামি দিপু রায় বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এছাড়া বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে গ্রেফতারকৃত এজাহারনামীয় ১নং আসামি দিপু রায় এবং ২নং আসামি পূজা রানী দাসকে পুলিশ হেফাজতে এনে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ১নং আসামি দিপু রায় ২নং আসামি পূজা রানী দাসের পরকীয়ার কারণে সৃষ্ট কলহ ও অসন্তোষের জের ধরে অন্যান্য আসামিগণসহ পরিকল্পিতভাবে প্রাণ দাস(২৫)-কে হত্যা করার কথা স্বীকার করে। আসামি দিপু রায়ের স্বীকারোক্তি মোতাবেক দিপু রায় এর শয়ন ঘর থেকে ইট তৈরীর ফার্মা এবং তার ব্যবহৃত খাট জব্দ করা হয়।
অত্র মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

https://nagorik.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-116/?fbclid=IwVERD...
29/10/2025

https://nagorik.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-116/?fbclid=IwVERDUANu-oNleHRuA2FlbQIxMAABHvzVsM1S-e_E_StQA8EC5HJrVirJH7u-lEwT2tPfWDH10D0KCXvOyXaEXacQ_aem_XJuD1dNI-1v_00ZC2PGf_g

দিনাজপুরের বীরগঞ্জে প্রাণ দাসের (২৫) মৃত্যুকে প্রথমে আত্মহত্যা বলে দাবি করা হলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ...

20/05/2025

পিবিআই প্রধানের অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি

পিবিআই প্রধান জনাব মো: মোস্তফা কামাল অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন। গত ১৯ মে ২০২৫ তিনি আলোচ্য পদে পদোন্নতি পেয়েছেন। ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ জনাব বাহারুল আলম, বিপিএম তাকে পুলিশ হেডকোয়ার্টার্সে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

জনাব মোঃ মোস্তফা কামাল ২৪ অক্টোবর, ২০২৪ খ্রিঃ তারিখে অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্বে) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রধান হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশ ক্যাডারের ১৫ তম ব্যাচের একজন সদস্য হিসেবে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদাতে মৌলিক প্রশিক্ষণ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাস্তব প্রশিক্ষণ সমাপ্ত করে ১৯৯৭ সালের জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্ম জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ে বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেন। সুদীর্ঘ কর্মময় জীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার দিনাজপুর জেলা, পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জ ও চাঁদপুর জেলা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, কমান্ডিং অফিসার (সিও) ৩, ৫ ও ৯ এপিবিএন, বিশেষ পুলিশ সুপার এবং ডিআইজি এবং অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) (পিবিআই)- তে দায়িত্ব পালন করেন।

জনাব মোঃ মোস্তফা কামাল ১৯৭০ সালের ১০ অক্টোবর ময়মনসিংহ শহরে এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে জাতিসংঘের ছয়টি শান্তিরক্ষা মিশন- পূর্ব তিমুর (UNTAET, UNMISET),কসোভো (UNMIK), ডি আর কঙ্গো (MONUC, MONUSCO) ও দারফুর-সুদান (UNAMID) -এ কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ০৫ (পাঁচ) বার IGP's Exemplary Good Services Badge পুরস্কার পান।

জনাব মোঃ মোস্তফা কামাল বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানী, থাইল্যান্ড, মালেয়শিয়াসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

17/03/2025
 িসেম্বর_২০২৩_তারিখ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক পরিচালিত এবং পিবিআই, দিনাজপুর জেলা কর্তৃক আয়োজিত দিনব্য...
30/12/2023

িসেম্বর_২০২৩_তারিখ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক পরিচালিত এবং পিবিআই, দিনাজপুর জেলা কর্তৃক আয়োজিত দিনব্যাপী‘‘ #মামলা_তদন্ত_ও_প্রতিবেদন_দাখিলে_ত্রুটি_বিচ্যুতি_নিরুপণ_ও_সংশোধনের_উপায়” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপে ওয়ার্কশপ সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই, দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: মোকবুল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দিনাজপুর জনাব মো: জুলফিকার উল্লাহ। এছাড়া ওয়ার্কশপ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দিনাজপুর জনাব মো: মনিরুল ইসলাম এবং বিজ্ঞ কোর্ট পুলিশ পুরিদর্শক, দিনাজপুর জনাব এ কে এম লিয়াকত আলী। উক্ত ওয়ার্কশপে পিবিআই, দিনাজপুর জেলা এবং পিবিআই, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।

 িসেম্বর_২০২৩_তারিখ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক পরিচালিত এবং পিবিআই, রংপুর জেলা কর্তৃক আয়োজিত দিনব্যাপী...
13/12/2023

িসেম্বর_২০২৩_তারিখ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক পরিচালিত এবং পিবিআই, রংপুর জেলা কর্তৃক আয়োজিত দিনব্যাপী ‘‘ #প্রেস_রিলিজ_গাইডলাইনস_ও_ভিডিও_এডিটিং_বিষয়ক_কর্মসূচী” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপে ওয়ার্কশপ সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই, রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এবিএম জাকির হোসেন পিপিএম-সেবা, মূল প্রবন্ধ উপস্থাপক এবং ওয়ার্কশপ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন #প্রথম_আলো রংপুর জেলার স্টাফ রিপোর্টার ও জার্নালিস্ট এবং পিবিআই রংপুর, পিবিআই, দিনাজপুর ও পিবিআই, গাইবান্ধা জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

Address

POLICE BUREAU OF INVESTIGATION(PBI)
Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when PBI Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share