Long Live Bangladesh

Long Live Bangladesh If you belive in development with having a Beautiful Positive Mind & Proud to belongs as a solid mind Bangladeshi Citizen then it is YOUR PAGE

06/04/2026
বিড়ি-সিগারেটের ধোঁয়ায় নিকোটিনসহ ৭০০০ এর অধিক ক্ষতিকর রাসায়নিক রয়েছে, তন্মধ্যে ২৫০টি মারাত্মক ক্ষতিকর এবং ৭০টি ক্যান্সার...
26/03/2025

বিড়ি-সিগারেটের ধোঁয়ায় নিকোটিনসহ ৭০০০ এর অধিক ক্ষতিকর রাসায়নিক রয়েছে, তন্মধ্যে ২৫০টি মারাত্মক ক্ষতিকর এবং ৭০টি ক্যান্সার সৃষ্টি করে। ধূমপানে ধূমপায়ীর মৃত্যুঝুঁকি বাড়ে, আশপাশের মানুষেরও চরম ক্ষতি করে। অধূমপায়ীদের বিষাক্ত ধোঁয়া হতে সুরক্ষার জন্য ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫’ অনুযায়ী, বাংলাদেশের পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ। নারী ও শিশুদের পরোক্ষ ধূমপান হতে সুরক্ষায় পাবলিক প্লেসে ধূমপান হতে বিরত থাকুন। কাউকে ধূমপান করতে দেখলে তাকে আইনের কথা জানান। পাবলিক প্লেস শতভাগ ধূমপানমুক্ত করতে সরকারের নিকট জোরালো দাবি তুলুন।

16/03/2025

আমার ছয়টা বিড়াল এডপশনে দিব। যারা প্রকৃত বিড়ালপ্রেমি বিড়াল লালন-পালন করতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন
* অ্যাডভোকেট হাসান শাহরিয়ার ফোন: 01677729518

আসসালামু আলাইকুম, আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা।  আমার প্রতি আপনাদের দোয়া ও ভালবাসা আমাকে আজকের এই...
09/10/2024

আসসালামু আলাইকুম, আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আমার প্রতি আপনাদের দোয়া ও ভালবাসা আমাকে আজকের এই সাকিব আল হাসান হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করেছে। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা। যদিও স্বজন হারা একটি পরিবারের ত্যাগকে কোন কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোন কিছুতেই পূরণযোগ্য নয়।

এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনঃক্ষুণ্ন হতাম। আমি খুবই স্বল্প সময়ের জন্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলাম। আমার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়াটা ছিল মূলত আমার জন্মস্থান অর্থাৎ আমার মাগুরার মানুষের উন্নয়নের জন্য সুযোগ পাওয়া। আপনারা জানেন যে, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোন দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখাটা একটু কঠিন। আর আমার এই এলাকার উন্নয়ন করতে চাওয়া আমাকে সংসদ সদস্য হতে আগ্রহী করে। যাইহোক দিনশেষে আমার পরিচয় আমি একজন বাংলাদেশের ক্রিকেটার। আমি যখন যেখানে যে অবস্থাতেই থেকেছি অন্তর থেকে ক্রিকেটাকেই ধারণ করেছি।

এই ক্রিকেটকে ধারণ করে বিশ্বসেরা অলরাউন্ডারের সম্মান অর্জন করার পথে এগিয়ে নিয়ে গেছেন -আপনারা । আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে আজকের সাকিব আল হাসান বানিয়েছে। আমি যখন দেশের জন্য ক্রিকেটের মাঠে ব্যাট ধরেছি তখন আমার সাথে ব্যাট ধরেছেন আপনারা সবাই। গ্যালারি থেকে আপনাদের চিৎকার, আপনাদের সমর্থন আমাকে ভালো খেলার অনুপ্রেরণা যুগিয়েছে। ক্রিকেট ম্যাচের দিন চায়ের দোকানে টেলিভিশনের সামনে উপচেপড়া ভিড় -আমাকে শক্তি যুগিয়েছে।

আমি জিতলে, আপনারা সবাই জিতেছেন। আমি হেরে গেলে, হেরে গেছেন আপনারা সবাই! আপনারা জানেন, খুব শীঘ্রই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে আজকের সাকিব আল হাসান হয়ে ওঠা পর্যন্ত এই পুরো জার্নিটাকে ড্রাইভ করেছেন আপনারা। এই ক্রিকেটের এই গোটা গল্পটা আপনাদের হাতেই লেখা! তাই আমার শেষ ম্যাচে, এই গল্পের শেষ অধ্যায়ে, আমি আপনাদেরকে পাশে চাই। আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে বিদায় নিতে চাই। বিদায়বেলায়, সেই মানুষগুলোর হাতে হাত রাখতে চাই, যাদের হাতের তালি আমার ভালো খেলতে বাধ্য করেছে। বিদায়বেলায়, সেই মানুষগুলোর চোখে চোখ রাখতে চাই, আমার ভালো খেলায় যাদের চোখ আনন্দে উচ্ছ্বসিত হয়েছে। আবার আমার খারাপ খেলায় যাদের চোখ ছলছল করেছে।

আমি আশা করি, শুধু আশা না বিশ্বাস করি –এই বিদায় বেলায় আপনারা সবাই আমার সাথে থাকবেন। সবাই সাথে থেকে সেই গল্পের ইতি টানবেন, যে গল্পের নায়ক –আমি নই, আপনারা!

আকস্মিক! বেশ আকস্মিক খবর… বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের জন্য খবরটি বেশ নাড়া দেয়ার মতোই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর...
26/09/2024

আকস্মিক! বেশ আকস্মিক খবর… বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের জন্য খবরটি বেশ নাড়া দেয়ার মতোই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর দেখা যাবে না সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে।

বিশ্বসেরা এই অলরাউন্ডার জানালেন, টি-টোয়েন্টিতে ইতোমধ্যে তিনি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচই এ সংস্করণে তার শেষ ম্যাচ ছিল।

সাদা পোশাকেও ইতি টানছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় নিরাপত্তার নিশ্চয়তা পেলে ঢাকায় ফিরবেন তিনি। ফিরে আগামী মাসে মিরপুরের হোম অব ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচ খেলে টেস্ট থেকে অবসরে যাবেন সাকিব।

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে এখন দলের সাথে ভারতের উত্তর প্রদেশের কানপুরে অবস্থান করছেন মিস্টার সেভেন্টি ফাইভ। সেখানেই ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন তিনি।

তবে খেলে যাবেন ওয়ানডে ক্রিকেট। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনের ক্রিকেটকেও বিদায় বলবেন সাকিব।

আলহামদুলিল্লাহ। অভিনন্দন নতুন বাংলাদেশের ক্রিকেট দলকে টেস্ট সিরিজ জয়ের জন্য।
03/09/2024

আলহামদুলিল্লাহ। অভিনন্দন নতুন বাংলাদেশের ক্রিকেট দলকে টেস্ট সিরিজ জয়ের জন্য।

প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় করে ইতিহাস গড়ল বাংলাদেশ!
25/08/2024

প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় করে ইতিহাস গড়ল বাংলাদেশ!

22/07/2024

DHAKA: Diplomats in Dhaka questioned Bangladeshi authorities’ deadly response to widespread student protests following a presentation by the foreign minister that laid the blame for recent violence at demonstrators’ feet, diplomatic officials said Monday. What began as a movement against politic...

25/06/2024

সেমি খেলার স্বপ্ন দেখতে গিয়ে এখন ম্যাচটা না আবার হাইরা যায়!

Address

Dhanmondi 6/A
Dhanmondi
1205

Alerts

Be the first to know and let us send you an email when Long Live Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Long Live Bangladesh:

Share

Category