09/03/2026
প্রিয় অমেধাবীগণ!
আমাদের একজন অমেধাবী বই লিখেছেন।
বই লিখে কি হবে জানিনা তবে যেহেতু একজন অমেধাবী দেশের সিমান্ত ধরে হেঁটে দেখেছেন বাঙলার অসম্ভব সুন্দর রূপ।
বাঙলা মায়ের পরম আদর ও যত্নে সিক্ত হয়েছেন সেসব মায়াভরা সুন্দর গল্প তিনি বইয়ে তুলে ধরেছেন বলে জানতে পেরেছি।
আমাদের অমেধাবীরা কিভাবে এই দেশ,মানুষ ও সংস্কৃতিকে লালন করে তা এই বইয়ে পাবেন।
আগামীকাল আপনাদের সবাইকে আমন্ত্রণ!
মোড়ক টেনে ছিঁড়ে ফেলার দায়িত্ব আপনার।
ইফতারের আগমুহূর্তে ইফতার না করেই চলে আসবেন।
কোন সমস্যা নাই আশাকরি …
কতটা অমেধাবী হলে একটা মানুষ বই লিখে ফেলে ভাবা যায়!
শুভকামনা প্রিয় অমেধাবী Md Imam Hossain