Mo.Jubaer Hossain Razon

Mo.Jubaer Hossain Razon assalamualikum

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী ও কাফরুল আয়োজিত ছাত্র আন্দোলনের সাবেক ভাইদের নিয়ে প্রীতি সমাবেশে...
22/05/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী ও কাফরুল আয়োজিত ছাত্র আন্দোলনের সাবেক ভাইদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখছেন-জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন

সাত বছরের শিশু রামিসা,২য় শ্রেণিতে পড়ে, ক্লাসে রোল নাম্বার ০১, এভাবে বলতে গিয়ে বাকরূদ্ধ তার পিতামাতা। রামিসার পিতা কষ্টে...
20/05/2026

সাত বছরের শিশু রামিসা,২য় শ্রেণিতে পড়ে, ক্লাসে রোল নাম্বার ০১, এভাবে বলতে গিয়ে বাকরূদ্ধ তার পিতামাতা। রামিসার পিতা কষ্টে দুঃক্ষে দেশের আইন ও বিচার ব্যবস্থার উপর আক্ষেপ করে স্থানীয় এমপি কর্নেল আব্দুল বাতেন ভাইকে জড়িয়ে ধরে বলেন বিচার চাইবো না,কারন সরকার বিচার করবে না।
আজকে রামিসার বাসায় যান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে  হামলা,মামলা, নির্যাতনের শিকার মোঃ ইমাম হাসান ও তার পরিবার। শুধুমাত্র জামায়াতে ইসলামী করার...
18/05/2026

বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে হামলা,মামলা, নির্যাতনের শিকার মোঃ ইমাম হাসান ও তার পরিবার। শুধুমাত্র জামায়াতে ইসলামী করার কারনে নিজ বাড়ীতে থাকতে পারেননি দীর্ঘ দিন। যার দরুন হাসানের ডায়াবেটিসসহ নানাবিধ অসুখ শরিরে বাসা বেঁধেছে। ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে গতকাল অপারেশন হয়েছিন। অবিবাহিত তরুন এই যুবক আজ পৃথিবীর সকল মায়া ত্যাগ করে চলে গেলেন। আনুমানিক রাত ৪.৩০মিনিটে ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রজিউন।
আল্লাহ ভাইটিকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন।
তার ভাইসহ সকল আত্মীয় স্বজনকে উত্তম সবর করার তৌফিক দিন।আমিন

16/05/2026

দ্বীনি শিক্ষা গ্রহণকারী এতিম শিশুদের সাথে দুপুরের খাবারে অংশ গ্রহণ। সুষ্ঠু ব্যবস্থাপনা ও সঠিক পরিচর্যার পরিবেশ পেলে এরাও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে দেশ ও জাতির কল্যানে অবদান রাখতে পারবে।

নাগরিক উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন ভাই এর পক্ষ থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শতাধি...
15/05/2026

নাগরিক উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন ভাই এর পক্ষ থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শতাধিক ডেড বডি ব্যাগ প্রদান করা হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইদুর রহমান ও উপ-পরিচালক ডা: নীহার রঞ্জন নন্দী গ্রহণ করেন এবং এরকম মানবিক কাজকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
ডেড বডি ব্যাগ প্রদান কালে উপস্থিত ছিলেন প্রাকের এডমিন ইনচার্জ মু. জুবায়ের হোসাইন রাজন, বিশিষ্ট ব্যবসায়ি সান ফোর্স কোম্পানির সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার মু: মিজানুর রহমান, প্রাকের শিক্ষা কো-অর্ডিনেটর রায়হান উদ্দিনসহ কর্মকর্তাবৃন্দ।

চাঁদপুর, ফরিদগঞ্জের ৮নং পাইপাড়া ইউনিয়নের অধিবাসী কাউছার ভাইয়ের আম্মাকে ঢাকা পঙ্গু হাসপাতালে দেখতে যান ঢাকা মহানগরী উত্তর...
12/05/2026

চাঁদপুর, ফরিদগঞ্জের ৮নং পাইপাড়া ইউনিয়নের অধিবাসী কাউছার ভাইয়ের আম্মাকে ঢাকা পঙ্গু হাসপাতালে দেখতে যান ঢাকা মহানগরী উত্তরের শূরা সদস্য ও পল্লবী মধ্য থানার সেক্রেটারি জনাব মোঃ জুবায়ের হোসাইন রাজন।

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ও...
08/05/2026

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যগণের তালিকা

আমীরে জামায়াত:
ডা. শফিকুর রহমান এমপি, মাননীয় বিরোধীদলীয় নেতা

নায়েবে আমীরগণ:
১. এটিএম আজহারুল ইসলাম এমপি
২. অধ্যাপক মুজিবুর রহমান এমপি
৩. ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি, বিরোধীদলীয় উপনেতা
৪. মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সাবেক এমপি

সেক্রেটারি জেনারেল:
মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি

সহকারী সেক্রেটারি জেনারেলগণ:
১. মাওলানা এটিএম মা'ছুম
২. মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বিরোধীদলীয় হুইপ
৩. ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সাবেক এমপি
৪. মাওলানা আবদুল হালিম
৫. অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
৬. মাওলানা মুহাম্মদ শাহজাহান
৭. অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যগণ:
১. এটিএম আজহারুল ইসলাম এমপি
২. অধ্যাপক মুজিবুর রহমান এমপি
৩. ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি, বিরোধীদলীয় উপনেতা
৪. মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি
৫. মাওলানা এটিএম মা'ছুম
৬. মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বিরোধীদলীয় হুইপ
৭. ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সাবেক এমপি
৮. মাওলানা আবদুল হালিম
৯. অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
১০. মাওলানা মুহাম্মদ শাহজাহান
১১. অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
১২. উপাধ্যক্ষ মোঃ আব্দুর রব
১৩. সাইফুল আলম খান মিলন এমপি
১৪. অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন
১৫. অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি
১৬. অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ
১৭. মো. মোবারক হোসাইন
১৮. নূরুল ইসলাম বুলবুল এমপি
১৯. মোহাম্মদ সেলিম উদ্দীন
২০. ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
২১. ড. মুহাম্মদ রেজাউল করিম

07/05/2026

আলহামদুলিল্লাহ। মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য সেবা একটি। তাই বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চালু হলো প্রাক হেলথ্ কেয়ার সেন্টার।

হাম প্রতিরোধে  #করণীয় শীর্ষক সেমিনার-২০২৬ সরকার হাম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি-মোহাম্মদ সেলিম উদ্দিন।সরকারের ...
03/05/2026

হাম প্রতিরোধে #করণীয় শীর্ষক সেমিনার-২০২৬

সরকার হাম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি-মোহাম্মদ সেলিম উদ্দিন।

সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণেই দেশের স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি আজ রাজধানীর মিরপুরের ইসলামী সমাজ কল্যাণ সমিতি অডিটোরিয়ামে প্রাক আয়োজিত হাম প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রাকের চেয়ারম্যান,বিশিষ্ট চিকিৎসক কর্নেল (অব.) অধ্যাপক ডাঃ জেহাদ খানের সভাপতিত্বে ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ নূরুল ইসলাম শিকদারের পরিচানায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাকের পৃষ্ঠপোষক ডাঃ ফখরুদ্দিন মানিক, প্রাকের এডমিন ইনচার্জ মোঃ জুবায়ের হোসাইন রাজন ও প্রাকের ডক্টরস সার্ভিস ইনচার্জ ডাঃ খালিদ বিন আলী প্রমূখ।

25/04/2026

*পল্লবী মধ্যে থানার উদ্যোগে ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত*

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর *উত্তরের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন* তিনি বলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইসলামী সমাজ বিনির্মাণে দায়িত্বশীলদের আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

*তিনি বলেন,* ইউনিট দায়িত্বশীলরা সংগঠনের মুখপাত্র হিসেবে কাজ করেন। ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের কার্যক্রম দেখেই সাধারণ মানুষ জামায়াতে ইসলামী সম্পর্কে ধারণা পোষণ করে। তাই ধৈর্য, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সাথে দ্বীন প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে হবে। যে কোনো পরিস্থিতিতে সাহসিকতার সাথে নিজেদের দক্ষতা ও সক্ষমতা কাজে লাগিয়ে ময়দানে কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখতে হবে।

*তিনি আরও বলেন*, প্রত্যেক পাড়া-মহল্লায় সংগঠনের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের মহান আদর্শে গড়ে তুলতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্র—সর্বত্র নৈতিকতাসম্পন্ন মানুষ তৈরির জন্য কাজ করতে হবে। আধিপত্যবাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সমাবেশে

*বিশেষ অতিথি হিসেবে* উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক *অধ্যক্ষ নাসির উদ্দীন।*

সভাপতিত্ব করেন পল্লবী মধ্যে থানার আমীর মোহাম্মদ রইসুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি জুবায়ের হোসাইন রাজন ও থানা কর্মপরিষদ সদস্য বৃন্দ

24/04/2026

ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে পল্লবী মধ্য থানা।

Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mo.Jubaer Hossain Razon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category