03/04/2026
" মৃত্যু যেমন সত্য, তেমনি জীবনও সত্য। আমরা যারা এখন বেঁচে আছি, সবাই একদিন চলে যাবো। আমাদের মৃত্যু নির্ধারিত, যখন যার সময় হবে, তখন সে যেকোনো অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে। দুনিয়াতে আপনি যা কিছু করবেন, তার ফলাফল আপনাকে আখিরাতে ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে, তবে আমরা সবাই একদিন মরতে যাবো। কিন্তু আমরা দুনিয়াতে এত বেশি অহংকার, হিংসা, বিদ্বেষ নিয়ে আছি। মানুষের মধ্যে আর ভালোবাসা নেই, মানুষের মধ্যে মায়া-মোহবত নেই; সবাই সবাইকে ধোঁকা দিতে চায়, সবাই একে অপরকে নিচে রাখতে চায়, সবাই একে অপরকে দমিয়ে রাখতে চায়। এটাই দুনিয়া, দুনিয়া এরকমই। তাই, আমরা এই দুনিয়ার এই অবস্থায়, আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো কিছু করার জন্য, যাতে আল্লাহ খুশি হন। আপনি চাইলে ভালো করতে পারেন, খারাপ কাজ কিন্তু আল্লাহর ইশারায় নয়, শয়তানের ইশারায় হয়। ভালো কাজ আল্লাহর ইশারায় হয়। এটা আপনার নিজস্ব ক্ষমতা, আপনি কোন পথে যাবেন—শয়তানের দিকে না আল্লাহর দিকে। এই বিষয়গুলো চিন্তা করে চলুন, দুনিয়াতে আপনি ভালো কাজ করলে, আখিরাতে ভালো ফলাফল পাবেন, ইনশাআল্লাহ। আমাদের সবাই মরতে হবে, মৃত্যু আমাদের নির্ধারিত, যে কোনো সময়ে, যে কেউ চলে যেতে পারে। এটা ই দুনিয়া, তাই আমরা সবাই এই সত্যটা মনে রেখে, আখিরাতের কথা ভাবতে থাকি, দুনিয়াতে যা করি, আখিরাতের জন্য সেই হিসাবের দিকেও মনোযোগ দিই।"🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....................... 🙏🙏🙏🙏🙏🙏.................