PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়

PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয় Official pages of the minister's office (PMO) of Bangladesh sharing verified updates.

06/03/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সভাপতিত্বে দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সচিবালয়, ঢাকা | ০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার

02/03/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সভাপতিত্বে 'ফ্যামিলি কার্ড' বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সচিবালয়, ঢাকা |

02/03/2026

সারাদেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে।
সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

— তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

#বিএনপির_সরকার #তারেকরহমান #গণমানুষের_সরকার #বিএনপি #ভাষণ

Prime Minister Tarique Rahman attended a views-exchange meeting with the officials and employees of the Prime Minister's...
01/03/2026

Prime Minister Tarique Rahman attended a views-exchange meeting with the officials and employees of the Prime Minister's Office and its subordinate agencies at the PMO in Dhaka's Tejgaon on Saturday (28 February 2026).

Photos: PMO

01/03/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর বক্তব্য | জাতীয় শহীদ সেনা দিবস-২০২৬ উপলক্ষ্যে শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল।

আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স, ঢাকা সেনানিবাস।
২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার

28/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ প্রধানমন্ত্রীর কার্যালয় ও অধীনস্থ দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা | ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক...
28/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য প্রদান করেন।

28/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর বক্তব্য | রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা।
২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

দেশগড়ায় বি এন পির পাশে থাকুন।
22/02/2026

দেশগড়ায় বি এন পির পাশে থাকুন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আ...
22/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এরপরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।

22/02/2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা | ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার...
21/02/2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৃথকভাবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম এবং আকাশসীমা সুরক্ষায় নিরলস অবদানের অকুণ্ঠ প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

Address

Prime Minister’s Office, Tejgaon, Dhaka, Bangladesh 1215
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share