Bangladesh BNP - বাংলাদেশ বিএনপি

Bangladesh BNP - বাংলাদেশ বিএনপি The Bangladesh Nationalist Party-BNP is one of the major political parties of Bangladesh

আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ইন্না ...
30/12/2025

আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্...
30/12/2025

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। Bangladesh BNP - বাংলাদেশ বিএনপি

দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করুন, আমিন।
28/12/2025

দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করুন, আমিন।

প্রেস বিজ্ঞপ্তিইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক আ...
28/12/2025

প্রেস বিজ্ঞপ্তি

ইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ জানে আলম খোকাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।


(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বাংলাদেশ তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন এ দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে।Tarique Rahman 🌾
28/12/2025

বাংলাদেশ তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন এ দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে।

Tarique Rahman 🌾

কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী  দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আজ ২৮ ডিসেম্বর...
28/12/2025

কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আজ ২৮ ডিসেম্বর ২০২৫ চকরিয়া উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান— গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে জনাব তারেক রহমান।
28/12/2025

দীর্ঘ প্রতীক্ষার অবসান— গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে জনাব তারেক রহমান।

28/12/2025

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারপারসন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করলেন।

২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার
#তারেকরহমান #বিএনপি

উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি।' দেশের মানুষের জন্য, দেশের জন্য নেওয়া সেই প্ল্যান (পরিকল্পনা) বাস্তবায...
28/12/2025

উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি।'
দেশের মানুষের জন্য, দেশের জন্য নেওয়া সেই প্ল্যান (পরিকল্পনা) বাস্তবায়নে সবার সহযোগিতা দরকার - Tarique Rahman

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারপারসন কার্যালয়ে অফিস শুরু করেছেন।আজ ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১টা ৪...
28/12/2025

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারপারসন কার্যালয়ে অফিস শুরু করেছেন।

আজ ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১টা ৪৩ মিনিটে গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে পৌঁছান তিনি।

কার্যালয়ে প্রথমবার পৌাঁছানোর পর তাঁকে অভ্যর্থনা জানান বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং রুহুল কবির রিজভী প্রমুখ।

প্রিয় বাংলাদেশের বন্ধুরা, বোনেরা ও ভাইয়েরা,গত বৃহস্পতিবার দিনটা সারা জীবনের জন্য আমার হৃদয়ে অবিস্মরনীয় হয়ে থাকবে। দীর্ঘ ...
28/12/2025

প্রিয় বাংলাদেশের বন্ধুরা, বোনেরা ও ভাইয়েরা,
গত বৃহস্পতিবার দিনটা সারা জীবনের জন্য আমার হৃদয়ে অবিস্মরনীয় হয়ে থাকবে। দীর্ঘ ১৭ বছর পর আমি আবার আমার মাতৃভূমির মাটিতে পা রেখেছি। আপনাদের উষ্ণ অভ্যর্থনা, ঢাকার রাস্তাজুড়ে মানুষের ঢল, আর লাখো মানুষের দোয়া… এই মুহূর্তগুলো আমি কোনো দিন ভুলতে পারব না।

সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।

এই ফিরে আসা নিয়ে আমার আর আমার পরিবারের মনে যে ভালোবাসা আর সম্মান কাজ করছে, তা শুধুমাত্র কথায় প্রকাশ করা সম্ভব নয়।

যারা সব প্রতিকূলতার মাঝেও আমাদের পাশে ছিলেন, কখনো আশা হারাননি, আপনাদের সাহস আমাকে প্রতিনিয়ত শক্তি জোগায়।

নাগরিক সমাজের মানুষজন, তরুণরা, পেশাজীবী, কৃষক, শ্রমিক… সব শ্রেণি-পেশার নাগরিকদের ধন্যবাদ। আপনারাই আমাদের মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশ তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন এদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে।

এই ঐতিহাসিক মুহূর্তটি দায়িত্বশীলতা ও যত্নের সঙ্গে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমকে আন্তরিক ধন্যবাদ। আর যারা আমার ফিরে আসার সময় নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করেছেন, সেই সাথে দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন, সেইসব আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেবার গুরুত্ব অপরিসীম।

আমি অন্যান্য রাজনৈতিক দল ও আন্দোলনের নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানাতে চাই, যারা আমার দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন। গণতন্ত্র, বহুদলীয় সহাবস্থান এবং জনগণের অদম্য ইচ্ছাশক্তির ওপর জোর দেওয়া এসব ভাবনার জন্য আমি কৃতজ্ঞ। আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ, একই সঙ্গে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির আশাবাদ এবং প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানকেও আমি গুরুত্ব দিচ্ছি। এসব পরামর্শ আমি বিনয় ও সম্মানের সঙ্গে গ্রহণ করছি।

গত বৃহস্পতিবার আমি শুধু কোনো স্বপ্নের কথা বলিনি, আমি বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব পরিকল্পনার কথা বলেছি; যে বাংলাদেশে শান্তি ও মর্যাদা থাকবে, যেখানে প্রতিটি মানুষ নিজেকে নিরাপদ ও সম্মানিত মনে করবে, আর প্রতিটি শিশু আশার আলো নিয়ে বড় হবে।

এই পরিকল্পনা সব বাংলাদেশিদের জন্য। একটি ঐক্যবদ্ধ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য। সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাবার মত বাংলাদেশের জন্য।

দেশে ফিরে আসার সময় আমাকে বরণ করে নেবার জন্য, আপনাদের ধন্যবাদ।

আল্লাহ বাংলাদেশকে এবং আপনাদের সবাইকে সবসময় তাঁর রহমতে রাখুন। Tarique Rahman

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh BNP - বাংলাদেশ বিএনপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share