PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়

PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়, Public & Government Service, Gulshan, Dhaka.

🤣
01/04/2026

🤣

সিন্ডিকেট ব্যবসায়ী এবং অবৈধভাবে তেল মজুদ করে রাখা হোতাদেরকে ধরতে সরকারের ৬৪ জেলায় ভিজিলেন্স টিম গঠন করার আইডিয়াটি মাস্টা...
01/04/2026

সিন্ডিকেট ব্যবসায়ী এবং অবৈধভাবে তেল মজুদ করে রাখা হোতাদেরকে ধরতে সরকারের ৬৪ জেলায় ভিজিলেন্স টিম গঠন করার আইডিয়াটি মাস্টারস্ট্রোক ছিল। আমি এ নিয়ে লিখেছিলাম প্রধানমন্ত্রীর ওই সিদ্ধান্তের পরই।

তেলের দাম বৃদ্ধি করার প্রস্তাব রিজেক্ট করে দিয়ে মিটিংয়ে যে স্ট্রেটেজি নিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, সেটা যে কাজে দিচ্ছে তার এ্যাকশন দেখলেই বুঝা যাবে।

এ কয়দিনে অভিযান চালানো হয়েছে ৩৯১টি স্থানের বিভিন্ন পাম্পে। অবৈধভাবে তেল মজুদকারী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে ১৯১টি। জরিমানা করা হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা। গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে।

সবচেয়ে বড় কথা উদ্ধার করা হয়েছে ৮৭ হাজার ৭০ লিটার তেল। যারমধ্যে ডিজেল ৬৭, ৪০০ লিটার; অকটেন ৬, ৪৪৪ লিটার এবং পেট্রোল ১৩, ৮৫৬ লিটার।

জাস্ট ১ মাস টানা এই এ্যাকশনটি অব্যাহত থাকলে আর প্রধানমন্ত্রী তেলের দাম না-বাড়ানোর যে স্ট্রেটেজি নিছেন, সেটা স্ট্রিক্ট থাকলে সিন্ডিকেট ব্যবসায় লালবাতি জ্বলবে; প্লাস সব ফিলিং স্টেশন মালিকেরা সোজা হয়ে যাবেন।

জ্বালানি তেল বেশিদিন মজুদ করে রাখাও সম্ভব নয়৷

প্রতিদিন জ্বালানি তেলের চাহিদা সাধারণত ১২ হাজার টন, চাহিদার থেকেও বেশি তেল সরবরাহ করা হচ্ছে, এরপরও দিনের আধা বেলা না যেতেই এ তেল কোথায় গায়েব হয়ে যায়!

এমনিতেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় চুক্তি ক্লিয়ারেন্স থাকা সত্ত্বেও সূচী অনুযায়ী সরকার তেলের জাহাজগুলো দেশের বন্দরে ভীড়াতে পারছে না। চাহিদার ঘাটতি মেটাতে নানান দেশের সঙ্গে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করছে তেল কিনতে এগ্রিমেন্টে যেতে। খরচ বেড়ে গেছে দ্বিগুণ। পুরোটা সরকার ভর্তুকি দিয়ে টানতেছে। এরপরও দেশের পাইপলাইনে থাকা সেই তেল নিয়ে অবৈধভাবে মজুদ করে সিন্ডিকেট গোষ্ঠীরা কৃত্রিম সংকট তৈয়ার করতেছে। অনেক মানুষজন ভীতিতে প্রয়োজনের তুলানায় অতিরিক্ত তেল কিনতে চেষ্টা করছেন, এটাও সমস্যাজনক।

এখনো পরিস্থিতিটা স্বাভাবিক পর্যায়ে আছে, সামনের দিনে কী হয়ে থাকে বলা যায় না। শোনা যাইতেছে ইরানের ভেতর আমেরিকা গ্রাউন্ড ইন্যাভেশন চালানোর প্রস্তুতি নিচ্ছে, যদি সত্যিই তা-ই ঘটে, মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বে ভয়াবহ সিচুয়েশন তৈরি হয়ে। ইকোনমির যে ক্রাইসিস তৈরি হবে যেখান থেকে রিভাইব করা আমাদের মতো দেশগুলোর জন্য কঠিন হয়ে দাঁড়াবে।

হরমুজ প্রণালী বন্ধ। সৌদির আরামকো রেড সি দিয়ে প্রায় ১৫ শতাংশ তেল সাপ্লাই হয়, সেটাও বন্ধ করে দেওয়ার কথা বলছে ই

01/04/2026
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (চতুর্থ কার্যদিবস) মুলতবি অধিবেশন শুরু হয়েছে।আজ ৩০ মার্চ ২০২৬, সোমবার বিকাল সাড়ে ৩...
01/04/2026

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (চতুর্থ কার্যদিবস) মুলতবি অধিবেশন শুরু হয়েছে।

আজ ৩০ মার্চ ২০২৬, সোমবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল সংসদ অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করছেন।

অধিবেশনের কার্যসূচি- প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১), রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা।

এনসিপির পক্ষে হ্যা বলবেন? নাকি না বলবেন?
01/04/2026

এনসিপির পক্ষে হ্যা বলবেন? নাকি না বলবেন?

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমানদীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের...
01/04/2026

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তা আজ মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করে আবেদন জানাতে যান। তাদের উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায্য দাবিগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা।

তবে আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই আকস্মিকভাবে তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ পান। এ সময় কর্মকর্তারা সরাসরি তাদের লিখিত আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রী তাদের আবেদন গ্রহণ করেন।

এই অনাড়ম্বর সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা তাদের দুঃখ-দুর্দশা তুলে ধরেন। তারা প্রশাসনিক বৈষম্য, পদোন্নতি-সংক্রান্ত জটিলতা এবং উদ্ভূত মানবিক সংকটের বিষয়গুলো সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আনেন।

মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে তাদের কাছ থেকে দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগসম্বলিত লিখিত আবেদন গ্রহণ করেন।

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমাদের মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে...
20/02/2026

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমাদের মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকের এই দিনে, আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদকে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রতিষ্ঠা করেছি মাতৃভাষা বাংলার মর্যাদা।

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৫২ সালের এদিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে শহীদ হন আবুল বরকত, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আব্দুল জব্বারসহ আরও অনেকে। তাদের আত্মদানের মধ্য দিয়ে রচিত হয় শত বছরের শাসন ও শোষণে জর্জরিত তৎকালীন পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠাই করেনি, বরং বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে করেছে আরো মজবুত ও সুদৃঢ়।
একুশের এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের স্বাধীনতা।

বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন। মাতৃভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। একুশের চেতনা আজ বিশ্বজুড়ে সকল ভাষার মর্যাদা রক্ষা ও সুরক্ষার আন্দোলনে রূপ নিয়েছে।

গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা ভাষা শহীদ এবং ৭১ সালে স্বাধীনতা অর্জন ও ২০২৪ এর স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ এ যাবতকালে দেশে গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই।

আজকের এই দিনে আমি বিশ্বজুড়ে সকল জাতিগোষ্ঠীর ভাষাসমূহের মর্যাদা সমুন্নত রাখতে কাজ করার জন্য সংশ্লষ্ট সবার প্রতি আহ্বান জানাই। আসুন, আমরা দেশে বিদ্যমান ভাষাবৈচিত্র্যকে সংরক্ষণ করি, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি।

আমি সকল ভাষা শহীদের মাগফিরাত কামনা করি।

আমি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচীর সফলতা কামনা করি।

20/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর কার্যালয়ের সকল খবর পেতে এই পেজে ফলে দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
20/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Address

Gulshan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share