POM Bangladesh প্রধানমন্ত্রীর কার্যালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • POM Bangladesh প্রধানমন্ত্রীর কার্যালয়

POM Bangladesh প্রধানমন্ত্রীর কার্যালয় Unofficial page of the prime Minister's Office (POM)of Bangladesh,
sharing verified updates.

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬)  বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সম্ম...
26/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রী পরিষদ সভায় সভাপতিত্ব করেন।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস-২০২৬ উপলক্ষে আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার ঢাকা সেনানিবাসের আ...
25/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস-২০২৬ উপলক্ষে আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শহীদ পরিবারের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

25/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

সামরিক কবরস্থান, বনানী, ঢাকা | ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ প্রথমবারের মত ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে ...
23/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ প্রথমবারের মত ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করেছেন।
প্রধানমন্ত্রী সকাল নয়টায় তাঁর অফিসে পৌঁছেন। এ সময় সেখানে প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনী প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর প্রধানমন্ত্রী সেখানে পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি প্রাপ্ত দুই সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার...
21/02/2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৃথকভাবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম এবং আকাশসীমা সুরক্ষায় নিরলস অবদানের অকুণ্ঠ প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প...
21/02/2026

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া হয়।

পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যবর্গকে নিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

এর পরেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যবর্গকে নিয়ে শহীদ মিনারে পুনরায় পুস্পস্তবক অর্পণ করেন।

ঈদের আগে ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
20/02/2026

ঈদের আগে ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

19/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে- ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা | ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার
#বিএনপি

19/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে 'ফ্যামিলি কার্ড' চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা | | ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার
#বিএনপি

Address

Dhaka Bangladesh
Dhaka
PRIME MINISTER'S OFFICE, TEJGAON, DHAKA BANGLADESH

Website

Alerts

Be the first to know and let us send you an email when POM Bangladesh প্রধানমন্ত্রীর কার্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share