17/08/2026
🚨 চাকরির সুযোগ | নারী স্বেচ্ছাসেবক (Female Volunteer)
PRAAN - Participatory Research & Action Network ১ জন যোগ্য, দায়িত্বশীল ও উদ্যমী প্রার্থী খুঁজছে।
🚩 পদের নাম: নারী স্বেচ্ছাসেবক (Female Volunteer)
📍 কর্মস্থল: নারী নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টার, চানন্দী, হাতিয়া উপজেলা, নোয়াখালী
👩 পদসংখ্যা: ১ জন
⚡ শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
💰 মাসিক বেতন: ১৪,৫০০ টাকা
নারী স্বেচ্ছাসেবক কমিউনিটির নারী ও কিশোরীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, আউটরিচ সেশন পরিচালনা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ, SRHR ও MHPSS বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয় ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণেও সহায়তা করবেন।
✅ প্রার্থীর ন্যূনতম যোগ্যতা:
• এইচএসসি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা
• GBV প্রতিরোধ ও দুর্যোগে সাড়াদান কার্যক্রমে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা
• কমিউনিটির নারী ও কিশোরীদের সঙ্গে সচেতনতামূলক কার্যক্রমে কাজের অভিজ্ঞতা
• বেসরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় সরকার/প্রশাসন/সেবা সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা
• ভালো যোগাযোগ দক্ষতা ও প্রশিক্ষণ/সেশন পরিচালনার সক্ষমতা
• কর্মক্ষেত্রের কাছাকাছি, সর্বোচ্চ ২ কিলোমিটারের মধ্যে অবস্থান করতে হবে
📌 আবেদন করার আগে Job Description ও প্রয়োজনীয় যোগ্যতাগুলো ভালোভাবে পড়ে নিন। : https://icm.ngo/1AJG0QL4
আপনার যোগ্যতা ও অভিজ্ঞতা আমাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে এবং আপনি PRAAN-এর মূল্যবোধের সঙ্গে একমত হলে, আপনার Cover Letter ও Resume ইমেইল করুন - [email protected]
ইমেইলের Subject Line-এ লিখুন: Application for the Position of Female Volunteer
📅 আবেদনের শেষ তারিখ: ২২ আগস্ট ২০২৬