04/02/2026
ইসলামের নাম সামনে রেখে ইসলামের মূল ভিত্তি 'পর্দা' ও 'হায়া' বিসর্জন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আজ এমন এক অদ্ভুত সময় পার করছি, যেখানে রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য হারামের সাথে আপস করা হচ্ছে, আর তাকে নাম দেওয়া হচ্ছে “কৌশল” বা “দাওয়াত”।
পবিত্র কুরআনের স্পষ্ট ঘোষণা:
"তোমরা যখন তাদের (নারীদের) কাছে কিছু চাইবে, তখন পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র।" (সূরা আহযাব: ৫৩)
অথচ আজ রাজনীতির মঞ্চে বেপর্দা নারী-পুরুষের হাসি-তামাশা আর অবাধ মেলামেশাকে বৈধতা দেওয়া হচ্ছে। ইসলাম কোনো পরিস্থিতির দোহাই দিয়ে হারামকে হালাল করার লাইসেন্স দেয় না। জনপ্রিয়তা বা ভোটের জন্য শরীয়তের সীমারেখা অতিক্রম করা মানেই হলো দ্বীনের অবমাননা।
পর্দা কেবল ব্যক্তিজীবনের জন্য নয়, সমাজ ও রাজনীতির জন্যও অপরিহার্য বিধান। ইসলামের নাম ব্যবহার করে ইসলামের সংস্কৃতি ধ্বংস করার এই প্রবণতা বন্ধ হওয়া উচিত। আমরা দল বুঝি না, আমরা বুঝি কুরআন ও সুন্নাহর বিধান।
মনে রাখবেন: রাজনীতি ইসলামের অনুসারী হবে, ইসলাম রাজনীতির অনুসারী নয়।
আল্লাহ আমাদের সবাইকে হক বোঝার এবং বাতিলের বিরুদ্ধে কথা বলার হিম্মত দান করুন। আমিন।
© Mizanur Rahman Adib
#ইসলামী_রাজনীতি #পর্দা_ফরজ #শরীয়তের_সীমারেখা াতিল #ইসলামী_সংস্কৃতি