Bnp প্রধান কার্যালয়

Bnp প্রধান কার্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bnp প্রধান কার্যালয়, Political Party, Dhaka.
(2)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পাশে থাকুন দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করুন সরকারকে
চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত দেশগুলো এই সাধারণ মানুষকে পাশে নিয়ে
আমাদের পেজকে ফলো সাথে থাকুন বিএনপির সব খবর পেতে

16/03/2026

দিনাজপুরে দুস্থ ও অসহায়দের মাঝে ব্ল‍্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

15/03/2026

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

লাইলাতুল কদর মহিমামন্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

আসুন, আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করি এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি।

আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি-তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষিত করেন। আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন।

পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক— এই কামনা করি।

13/03/2026

সর্বস্তরের দল, মত ও শ্রেণি-পেশার সেই সাহসী ছাত্র-জনতাকে আন্তরিক অভিনন্দন, যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে গুম, হত্যা, নির্যাতন-নিপীড়ন, মিথ্যা মামলা কিংবা বর্বর বন্দিশালা ‘আয়নাঘর’ কোনো কিছু দিয়েই দমিয়ে রাখা যায়নি। তাদের সাহসী ভূমিকার ফলেই দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রালগ্নে আমি তাদের প্রতি জানাই অভিনন্দন।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার

দেশে যাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায়– সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত...
09/03/2026

দেশে যাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায়– সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মন্ত্রিপরিষদ বিভাগে যাকাত ব্যবস্থাপনা বিষয়ে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

০৯ মার্চ ২০২৬

07/03/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর বক্তব্য | এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে ইফতার মাহফিল।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা | ০৭ মার্চ ২০২৬, শনিবার

০৮ মার্চ 'আন্তর্জাতিক নারী দিবস'। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একটি রাষ...
07/03/2026

০৮ মার্চ 'আন্তর্জাতিক নারী দিবস'। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য 'আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি।

বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়। বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। নারীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। শহীদ জিয়ার শাসনামলে ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে 'নারী বিষয়ক দফতর' প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৮ সালে গঠন করা হয় 'মহিলা বিষয়ক মন্ত্রণালয়' যা পরবর্তীতে বেগম খালেদা জিয়ার শাসনামলে ১৯৯৪ সালে 'মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়'-এ রূপান্তরিত হয়েছিল।

নারীর আর্থসামাজিক ক্ষমতায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে এটি ছিল একটি বৈপ্লবিক সিদ্ধান্ত। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে 'ফ্যামিলি কার্ড' চালু করেছে। সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

আমাদের লক্ষ্য হলো নির্বাচনি প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ করা। সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে। সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবে। আমাদের বিদ্যমান সমাজে সমতা হোক অঙ্গীকার, মর্যাদা হোক বাস্তবতা, আর ক্ষমতায়ন হোক উন্নয়নের ভিত্তি। আমি 'আন্তর্জাতিক নারী দিবস' উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করছি।

07/03/2026
05/03/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সভাপতিত্বে দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সচিবালয়, ঢাকা | ০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার

মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি:
05/03/2026

মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি:

04/03/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সভাপতিত্বে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’, ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ ও 'কৃষক কার্ড' চালুর বিষয়ে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সচিবালয়, ঢাকা | ০৪ মার্চ ২০২৬, বুধবার

Address

Dhaka
TEJGAON

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bnp প্রধান কার্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share