Voice of Dhaka 24

Voice of Dhaka 24 The people's voice of Dhaka-12
Youth • Rights • Development

22/08/2026

গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোন পথে? - শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

22/08/2026

কবি মোহনের জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাইফুল হক

22/08/2026
শোতোকান কারাতে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শেখ শাহাদাত​বাংলাদেশ শোটোকান কারাতে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্...
20/08/2026

শোতোকান কারাতে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শেখ শাহাদাত

​বাংলাদেশ শোটোকান কারাতে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ শাহাদাত।
​বুধবার সন্ধ্যায় ঢাকার মিরপুর কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে সংগঠনের শীর্ষ নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
​উল্লেখ্য, সংগঠনটি বর্তমানে সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ জুড়ে স্থানীয় ডোজো পরিচালনা, জাতীয় সেমিনার ও বিভিন্ন চ্যাম্পিয়নশিপ আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী শোতোকান কারাতের প্রসারে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।
​নতুন দায়িত্বপ্রাপ্তির পর প্রতিক্রিয়া জানিয়ে শেখ শাহাদাত বলেন, "এমন একটি সম্মানজনক এবং ঐতিহ্যবাহী সংগঠনের সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে ও নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেজন্য আমি দেশবাসীসহ সকলের কাছে দোয়া চাই।"

20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হাতিরঝিল আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ বিকালে স্থানীয় কাদেরিয়া পার্টি সেন্টার মিলনায়তনে 'জুলাই শহ...
20/08/2026

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হাতিরঝিল আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ বিকালে স্থানীয় কাদেরিয়া পার্টি সেন্টার মিলনায়তনে 'জুলাই শহীদ স্মরণসভা'।
হাতিরঝিল, ঢাকা।
১৮ আগস্ট ২০২৬

20/08/2026

নারীদের বাদ দিয়ে সমাজ সার্কাস এর মত - সাইফুল হক

রিকশা শ্রমিকদের ৫ দফা দাবিতে সমাবেশরিকশা শ্রমিকদের মানবিক জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিপ্লবী রি...
16/08/2026

রিকশা শ্রমিকদের ৫ দফা দাবিতে সমাবেশ

রিকশা শ্রমিকদের মানবিক জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি।

আজ পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত না হলে তাদের কাছে গণতন্ত্র অর্থহীন।

তিনি ব্যাটারিচালিত রিকশা নির্বিচারে ডাম্পিং, পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান। একই সঙ্গে আটক রিকশা শ্রমিকদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ থেকে রিকশা শ্রমিকদের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা, রিকশার জন্য আলাদা লেন তৈরি, শ্রমিক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা এবং শ্রমিকদের ওপর হয়রানি ও নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবি জানানো হয়।

বক্তারা বলেন, জীবিকার তাগিদে বিপুলসংখ্যক মানুষ ব্যাটারিচালিত রিকশা চালিয়ে পরিবার পরিচালনা করছেন। তাদের জীবন-জীবিকার অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

📍 পুরানা পল্টন মোড়, ঢাকা
📅 ১৬ আগস্ট ২০২৬

#রিকশাশ্রমিক #শ্রমিকঅধিকার #ঢাকা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Dhaka 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share