Urban Building Safety Project - UBSP

Urban Building Safety Project - UBSP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Urban Building Safety Project - UBSP, Government Organization, Dhaka.

The objective of the Project is to strengthen the building safety in Dhaka & Chittagong City by financing loans for retrofitting, rebuilding and relocation for private buildings through PFIs & by improving the building safety for public buildings.

বেস আইসোলেশন' (Base Isolation) প্রযুক্তি ও শক্তিশালী ভূমিকম্প সহনশীল নির্মাণাধীন ভবন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধি...
29/03/2026

বেস আইসোলেশন' (Base Isolation) প্রযুক্তি ও শক্তিশালী ভূমিকম্প সহনশীল নির্মাণাধীন ভবন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন সদর দপ্তর

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্তরাজধানীর�মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স...
20/01/2026

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

রাজধানীর�মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তর ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রকল্পের আওতায় একটি বেজমেন্টসহ আধুনিক ১০ তলা ভবন নির্মিত হবে। যা জাতীয় পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম, পরিচালনা ও জরুরি পরিস্থিতিতে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (এফএসসিডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদি, আরবান বিল্ডিং সেফটি প্রকল্পের টিম লিডার কাজুহিরো মিইয়াতাকি এবং প্রকল্প পরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সোহেল রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো বেস আইসোলেশন প্রযুক্তির প্রয়োগ, যা বাংলাদেশে এই প্রথম কোনো ভবনে ব্যবহার করা হচ্ছে। এ প্রযুক্তির মাধ্যমে ভূমিকম্পের সময় ভবনকে ভূমির কম্পন থেকে বিচ্ছিন্ন রাখা সম্ভব হবে, ফলে ভূমিকম্পজনিত ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। জরুরি পরিস্থিতিতেও ভবনটি কার্যকর থাকবে।

সাম্প্রতিক ভূমিকম্পের অভিজ্ঞতার প্রেক্ষাপটে এ উদ্যোগকে দেশের ভূমিকম্প সহনশীল অবকাঠামো উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। প্রায় ৫ দশমিক ১৬ বিলিয়ন টাকা ব্যয়ে ১০ তলা (একটি বেজমেন্টসহ) ভবনটি নির্মাণ করা হবে ২০২৫-২০২৮ সাল মেয়াদে। এতে থাকবে হেলিপ্যাড, অডিটোরিয়াম, আধুনিক অগ্নি ও জীবনরক্ষা ব্যবস্থা। ভবনটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে যেকোনো জরুরি অবস্থায় নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা সম্ভব হয়। এতে আধুনিক অগ্নি শনাক্তকরণ ও নির্বাপণ ব্যবস্থা, জীবনরক্ষা সরঞ্জাম, জরুরি সেবা সমন্বয়ের জন্য হেলিপ্যাড এবং প্রশিক্ষণ ও সরকারি কার্যক্রমের জন্য বৃহৎ অডিটোরিয়াম অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি উন্নতমানের অভ্যন্তরীণ নকশা ও ল্যান্ডস্কেপিংয়ের মাধ্যমে একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।

টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটিতে বৃষ্টির পানি সংরক্ষণ, বর্জ্য পানি পরিশোধন ব্যবস্থা, জ্বালানি সাশ্রয়ী এয়ার কন্ডিশনিং, স্বয়ংক্রিয় আলোকসজ্জা এবং স্মার্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম সংযোজন করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে দক্ষ ও পরিবেশবান্ধব পরিচালনা নিশ্চিত করবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর ভবন প্রকল্পটি দুর্যোগ সহনশীল সরকারি অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জরুরি প্রস্তুতি আর ও জোরদার হবে এবং দেশের মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশের জননিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা আরও শক্তিশালী হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন দেশের দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধিতে ...
20/01/2026

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন

দেশের দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক অর্জিত হলো। ‘আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট’-এর আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন সদর দপ্তরের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তোমোহিদে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। ঢাকার আশেপাশে সাম্প্রতিক সময়ের ভূমিকম্পের ঝুঁকি, জরুরি পরিস্থিতিতে সাড়াদান এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে।

এই প্রকল্পের বিশেষত্ব হলো:
* এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম 'বেস আইসোলেশন' (Base Isolation) প্রযুক্তির ভবন।
* এই অত্যাধুনিক প্রযুক্তির ফলে শক্তিশালী ভূমিকম্পের সময়ও ভবনটি নিরাপদ থাকবে এবং ফায়ার সার্ভিসের কার্যক্রম কোনো বিঘ্ন ছাড়াই সচল থাকবে।

একটি নিরাপদ ও দুর্যোগ-সহনশীল শহর বিনির্মাণে জাপান ও বাংলাদেশের এই দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও সহযোগিতা অব্যাহত থাকবে।

𝐆𝐫𝐨𝐮𝐧𝐝𝐛𝐫𝐞𝐚𝐤𝐢𝐧𝐠 𝐂𝐞𝐫𝐞𝐦𝐨𝐧𝐲 𝐇𝐞𝐥𝐝 𝐟𝐨𝐫 𝐍𝐞𝐰 𝐅𝐢𝐫𝐞 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 𝐚𝐧𝐝 𝐂𝐢𝐯𝐢𝐥 𝐃𝐞𝐟𝐞𝐧𝐜𝐞 𝐇𝐞𝐚𝐝𝐪𝐮𝐚𝐫𝐭𝐞𝐫𝐬

JICA is proud to announce the commencement of construction for the new Fire Service and Civil Defence (FSCD) Headquarters, a flagship initiative under the Urban Building Safety Project.

The groundbreaking ceremony, inaugurated by Mr. Ichiguchi Tomohide, Chief Representative of JICA Bangladesh, marks a significant advancement in national disaster preparedness. In response to increasing seismic risks near Dhaka, this facility will be the first in Bangladesh to feature Base Isolation technology. This ensures the building remains operational during major earthquakes, allowing the Fire Service to respond to emergencies without interruption.

This project reinforces the long-standing partnership between Japan and Bangladesh in building resilient urban infrastructure and ensuring public safety.

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urban Building Safety Project - UBSP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share