Godagari BNP-Dhaka Unit

Godagari BNP-Dhaka Unit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Godagari BNP-Dhaka Unit, Political organisation, Dhaka.

গোদাগাড়ী বিএনপি, ঢাকা শাখা

ঢাকায় বসবাসরত গোদাগাড়ী উপজেলার বিএনপি সদস্যদের যোগাযোগ, মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের জন্য এই পেজ। এখানে কেন্দ্রীয়–স্থানীয় কর্মসূচি, গুরুত্বপূর্ণ আপডেট ও নির্বাচনী প্রস্তুতির তথ্য শেয়ার করা হয়।

শোক সংবাদগভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া নিবাসী মরহুম ফাহিম উদ্দিন মাস্...
30/08/2026

শোক সংবাদ
গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া নিবাসী মরহুম ফাহিম উদ্দিন মাস্টার ও মরহুমা আনোয়ারা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান, বাংলাদেশ পুলিশের সাবেক আইজি, ইন্টারপোল ও বাংলাদেশ ল কমিশনের সাবেক সদস্য এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ধানের শীষের প্রার্থী বিশিষ্ট ব্যক্তিত্ব ড. এম. এনামুল হক আজ রবিবার ফজরের সময় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী ড. এম. এনামুল হক ছিলেন গোদাগাড়ীর একজন সুনামধন্য ও গর্বিত সন্তান। তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্র এবং অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক রুশদ হকের পিতা এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হক, বিএমডিএর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ড. এম. আসাদুজ্জামান এবং রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীনের ভাই। এছাড়াও তিনি সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদের বড় চাচা।
মরহুম ড. এম. এনামুল হকের ইন্তেকালে গোদাগাড়ী বিএনপি-ঢাকা ইউনিট গভীরভাবে শোকাহত।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও সামর্থ্য দান করেন। আমিন।

জানাজার নামাজ-
* আজ বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইন মসজিদে এবং বাদ আসর ধানমন্ডি তাকওয়া মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

* পরবর্তীতে মরদেহ রাজশাহীর গোদাগাড়ীতে নিয়ে যাওয়া হবে এবং নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ ডাইংপাড়া ফাজিলপুর গোরস্থানের পারিবারিক কবরস্থানে, তাঁর শ্রদ্ধেয় পিতা-মাতার কবরের পাশে দাফন করা হবে, ইনশাআল্লাহ।

মরহুমের জানাজা ও দাফনকার্যে উপস্থিত থেকে তাঁকে শেষ বিদায় জানাতে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় অংশগ্রহণের জন্য সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন: উত্তরাঞ্চলের বিদ্যুৎ খাতে নতুন নেতৃত্বউত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণক...
14/07/2026

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন: উত্তরাঞ্চলের বিদ্যুৎ খাতে নতুন নেতৃত্ব

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বর্তমান চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল হক মোহাম্মদ-এর পরিবর্তে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

নেসকোর মতো উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের নেতৃত্বে গোদাগাড়ী–তানোরের একজন কৃতী ব্যক্তিত্বের দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে এ অঞ্চলের মানুষের জন্য গর্বের বিষয়। স্থানীয় জনগণের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে নেসকোর সেবার মান আরও উন্নত হবে এবং উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

গোদাগাড়ী বিএনপি- ঢাকা ইউনিট এর পক্ষ থেকে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

✊ গোদাগাড়ীর কলঙ্ক মুছতে আজই সোচ্চার হই ✊আমাদের প্রিয় গোদাগাড়ী আজ এক গভীর সংকটের মুখে। গুটিকয়েক হিরোইন ব্যবসায়ীর কারণে আম...
03/03/2026

✊ গোদাগাড়ীর কলঙ্ক মুছতে আজই সোচ্চার হই ✊

আমাদের প্রিয় গোদাগাড়ী আজ এক গভীর সংকটের মুখে। গুটিকয়েক হিরোইন ব্যবসায়ীর কারণে আমাদের এই ঐতিহ্যের জনপদ আজ দেশজুড়ে কলঙ্কিত। বাইরে যখন নিজেদের পরিচয় দেই, তখন মানুষের বাঁকা চাহনি আর অবজ্ঞা কি আমাদের গায়ে লাগে না? আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি এই বিষাক্ত পাউডারের কাছে বন্ধক রাখব?

সম্প্রতি আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক ঘটনা: বাইরের এক ব্লগার তার ভিডিওতে দাবি করেছেন-"গোদাগাড়ীর ৯৮% মানুষই নাকি হিরোইন ব্যবসায়ী!" এই ডাহা মিথ্যা ও আপত্তিকর মন্তব্য আমাদের কলিজায় আঘাত করেছে। কিন্তু প্রশ্ন হলো-আমরা কেন তাদের এই অপবাদের সুযোগ দিচ্ছি? গুটিকয়েক অপরাধীর পাপের বোঝা কেন পুরো গোদাগাড়ীর মানুষকে বইতে হবে?

যদি আজ আমরা এই ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট না করি, তবে বাইরের মানুষের কাছে আমাদের এই 'কলঙ্কিত' পরিচয়ই স্থায়ী হয়ে যাবে। নিজেদের সম্মান রক্ষায় এখনই রুখে দাঁড়ানোর সময়!

শত শত কোটি টাকার মাদক ধরা পড়ছে, আমাদের যুবসমাজ ধ্বংস হচ্ছে, অথচ আমরা এখনো "নিরপেক্ষ" থাকার অভিনয় করছি। মনে রাখবেন-মাদকের প্রশ্নে নিরপেক্ষ থাকা মানেই পরোক্ষভাবে এই ধ্বংসযজ্ঞকে সমর্থন করা।

অনেকেই বলেন, "প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, আমরা কী করব?" কিন্তু মনে রাখবেন, সামাজিক বয়কট প্রশাসনের যেকোনো আইনি ব্যবস্থার চেয়েও শক্তিশালী অস্ত্র। এই ঘৃণ্য ব্যবসায়ীরা আমাদেরই আশেপাশে থাকে, আমাদের সমাজেই বুক ফুলিয়ে চলে। এদেরকে সমাজ থেকে উপড়ে ফেলার সময় এখনই।

আমাদের শপথ হোক-সামাজিক প্রতিরোধ:
🔴 সম্পূর্ণ ও নির্মম বর্জন করুন মাদক ব্যবসায়ীদের সাথে সকল প্রকার চলাফেরা, সম্পর্ক ও যোগাযোগ চিরতরে বন্ধ করে দিন। তাদের কোনো দাওয়াত গ্রহণ করবেন না, কোনো সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে তাদের স্থান দেবেন না-এমনকি এক মুহূর্তের জন্যও। এই বর্জন হবে আমাদের প্রথম ও সবচেয়ে কঠিন অস্ত্র।

🔴 সামাজিক দূরত্ব ও নৈতিক প্রত্যাখ্যান বজায় রাখুন তাদের সাথে মেলামেশা, হাসি-ঠাট্টা বা সাধারণ অভিবাদনও এড়িয়ে চলুন। যখন তারা সমাজে আসবে, তখন চোখ তুলে তাকাবেন না-ঘৃণা ও অবজ্ঞার নীরব বার্তা দেবেন। সমাজের এই সম্মিলিত প্রত্যাখ্যানই তাদের মনে সবচেয়ে গভীর আঘাত করবে এবং পরিবর্তনের একমাত্র পথ খুলে দেবে।

🔴 রক্তমাখা সম্পদের প্রতি ঘৃণা প্রকাশ করুন হিরোইন ব্যবসায়ীদের রক্তাক্ত টাকায় গড়া বাড়ি-গাড়ি-দালান-সম্পদকে কখনো প্রশংসা করবেন না, ঈর্ষা করবেন না—বরং তীব্র ঘৃণা ও তাচ্ছিল্য করুন। জেনে রাখুন, প্রতিটি টাকা আমাদের যুবসমাজের জীবন, স্বপ্ন ও লাশের ওপর দাঁড়িয়ে তৈরি। এই সম্পদকে সম্মান করা মানে ধ্বংসকে সমর্থন করা।

🔴 অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই দেখুন তাদের প্রভাব, টাকা বা ক্ষমতার কাছে মাথা নত করবেন না। সমাজে তাদেরকে আর কোনো মর্যাদা, সম্মান বা প্রভাবশালী হিসেবে গণ্য করবেন না-শুধু একজন অপরাধী, একজন যুবধ্বংসকারী হিসেবে চিহ্নিত করুন। এই স্পষ্ট অবস্থানই তাদের সামাজিক মর্যাদা কেড়ে নেবে।

🔴 আইনের পাশে দাঁড়ান, নীরব থাকবেন না নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ থাকলে ভয় না পেয়ে, দ্বিধা না করে যথাযথ কর্তৃপক্ষকে (পুলিশ, র‌্যাব, বিজিবি) জানান। আইনানুগ পদক্ষেপকে পূর্ণ সমর্থন করুন এবং প্রয়োজনে সাক্ষ্য দিন। নীরবতা মানে অপরাধের সহযোগিতা-আমরা আর নীরব থাকব না।

নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। নিরপেক্ষতা মানে পরোক্ষভাবে এই ধ্বংসকে সমর্থন করা। হয় পক্ষে, নয় বিপক্ষে-আজই স্পষ্ট অবস্থান নিন।
যদি আমরা আজ এক না হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। গোদাগাড়ীর হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে-একসাথে, সোচ্চার হয়ে।

আপনার মতামত কী? গঠনমূলক প্রস্তাব দিন-আমরা কি এই কলঙ্ক দূর করতে প্রস্তুত?

মাদকমুক্ত গোদাগাড়ী হবে আমাদের গর্বের পরিচয়-এই প্রত্যাশায়,

মোঃ রেজাউল করিম (জুয়েল)
সাবেক (প্রতিষ্ঠাতা) সভাপতি
গোদাগাড়ী পৌর ছাত্রদল

01/02/2026

ধানের শীষে গণমিছিল: ঢাকা ইউনিট ও গোদাগাড়ী পৌর ইউনিটের যৌথ উদ্যোগ

রাজশাহী-১ আসনে দলীয় দ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ তিন নেতামুক্তার হোসেন, গোদাগাড়ী:রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) ...
30/01/2026

রাজশাহী-১ আসনে দলীয় দ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ তিন নেতা
মুক্তার হোসেন, গোদাগাড়ী:
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলীয় ভেদাভেদ ভুলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে এক মঞ্চে দাঁড়ালেন তিন প্রভাবশালী নেতা। তারা হলেন বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, শিল্পপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক এবং ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচনী পথসভায় তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। নেতারা বলেন, গোদাগাড়ী ও তানোরের প্রতিটি বাড়ি ও পাড়ায় ঐক্যের বার্তা পৌঁছে দিয়ে বিজয় নিশ্চিত করা হবে।
গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় ঐক্যের এই দৃশ্যকে রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

https://padmatimes24.com/689111/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a7%a7-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8/?fbclid=IwY2xjawPp3CRleHRuA2FlbQIxMABicmlkETF2RFM5RDBZa1NlM0Rnck1oc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHkJ2C6VBvQzVMJr8KedjLFMZmSw7TTooyzjH00mdqVeZqXDBb-FE-cHTe4hP_aem_5oeK73Pq-LNTbRcVw4FJLQ

মুক্তার হোসেন, গোদাগাড়ী: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলীয় ভেদাভেদ ভুলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ....

30/01/2026
“ঐক্যের আলো, মিলনের গান১২ ফেব্রুয়ারি বিজয়ের প্রাণ 🌾🌾ইনশাআল্লাহ, হাসি ছড়াবে সর্বত্র।”
27/01/2026

“ঐক্যের আলো, মিলনের গান
১২ ফেব্রুয়ারি বিজয়ের প্রাণ 🌾🌾
ইনশাআল্লাহ, হাসি ছড়াবে সর্বত্র।”

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Godagari BNP-Dhaka Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share