19/02/2026
আজকে প্রধানমন্ত্রী তার প্রথম কেবিনেট মিটিং করেছেন। প্রথম দিনের মিটিং এ প্রধানমন্ত্রী, মন্ত্রী- প্রতিমন্ত্রীরা কি আশ্বাস দিলো দেশের মানুষকে। আসেন দেখি....
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেছেন, যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি এটা দুর্নীতিতে ভরা। প্রথমে দুর্নীতি রুখতে হবে। বলেছেন, যতদ্রুত সম্ভব সিটি-পৌর- উপজেলা নির্বাচন দিবেন। রমজানের দ্রব্য মূল্যের লাগাম টানার কথা বলেছেন। এই টপিকটা সুন্দর বলেছেন।
পরিবেশ মন্ত্রী মিন্টু ভাই বলেছন, পরিবেশ হোক বা খাদ্য উৎপাদন, মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।
শিক্ষা মন্ত্রী একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সেটা হচ্ছে, একবার ভর্তি হলে পরীক্ষায় উত্তীর্ণ হলে পরের ক্লাসগুলোতে আর নতুন করে ভর্তি ফি দেওয়া লাগবে না। বলেছেন বর্তমান বর্তমান যে কারিকুলাম আছে সেটা পরিবর্তন না করে রিভিউ করা হবে। রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আধুনিক সব কিছু শিক্ষাক্রমে ব্যবহার হবে।
অর্থমন্ত্রী ছাফ বলে দিয়েছেন পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না। অর্থনীতি হবে সবার জন্য। ভঙ্গুর অর্থনীতি এবং দায়িত্বহীনতা থেকে সবাইকে সচেষ্ট হতে হবে। দুর্নীতির লাগাম আগে টানবে আমির খসরু মাহমুদ চৌধুরী।
রেলমন্ত্রী রবিন ভাই বলেছেন আগে চ্যালেঞ্জ নিচ্ছি দুর্নীতি বন্ধের। সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব করতে কাজ করবো আগে। অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিবে না। জনগণের অর্থ জনগণের জন্য ব্যায় হবে।
স্বাস্থ্যমন্ত্রী বকুল ভাইকে নিয়ে ভালোই কথা হয়েছে। তিনি প্রথম দিনেই ছেড়ে কেশেছেন। তিনি বলেছেন ডাক্তারদের ৯ টার অফিস ১২ টায় আসলে হবে না। ৭ দিনের মধ্যে হাসপাতাল ভিজিটে যাবেন তিনি। স্বাস্থ্যকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চান তিনি।
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, সরকারের ওপরে মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেটা পূরণ করাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা করতে গিয়ে আমরা নিরন্তরভাবে কাজ করে যাবো, কোনো গাফিলতি থাকবে না। মানবাধিকার ট্রাইবুনাল নিয়ে বলেছেন আইন অনুযায়ী বিচার হবে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল আপু বলেছেন, বিগত সময়ের অনিয়ম পরিস্কার করে একটা সুন্দর বাংলাদেশ গড়াই মুল টার্গেট।
অর্থও পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি ভাইয়ের স্পিস ভালো লাগেনি। অর্থ এবং পরিকল্পনা নিয়ে তেমন কিছু বলেনি। শুধু মুক্তি যুদ্ধ, জুলাই নিয়ে বলেছেন।
তথ্য মন্ত্রী স্বপন চাচা সুন্দর কথা বলেছেন। বলেছেন প্রযুক্তি যেভাবে চলবে আমরা সেভাবে চলার চেষ্টা করবো গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি করবো। প্রযুক্তি দিয়ে নির্ভেজাল তথ্য বের করে আনবো।
কৃষি প্রতিমন্ত্রী টুকু ভাই বলেছেন, ৩১ দফার আলোকে প্রথম পদক্ষেপ কৃষি কার্ড নিয়ে কাজ করা। কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিবে কৃষি কার্ড।
বিমান প্রতিমন্ত্রী মিল্লাত বলেছন, টিকেটিং, লাগেজ হ্যান্ডেলিং ও প্রবাসীদের ভোগান্তি দূরীকরণে চিন্তা করছি। বাংলাদেশ বিমানের দুর্নীতি টেনে ধরবেন তিনি।
যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী বলেছেন, ৪র্থ ক্লাস থেকেই ক্রিড়াকে বাধ্যতামূলক করা হবে। ক্রিড়াকে পেশা হিসেবে রুপান্তরিত করবেন তিনি।
বানিজ্য মন্ত্রী বলেছেন, জনগণের জীবনমান উন্নয়নেই হবে আগামী দিনের কাজ। রাষ্ট্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়াই প্রধান লক্ষ।
ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেছেন, আল্লাহর সাহায্য এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাবো। যাবজ্জীবন কারাদণ্ড থেকে আল্লাহ্ মানুষের জন্য কাজ করার তৌফিক দিয়েছে। দেশের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করবো।
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কি বলেছেন!
বলেছেন ১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের মানুষ আমাদের উপর প্রত্যাশা রেখেই আমাদের উপর আস্থা রেখেছে। সবাইকে দায়িত্বশীল হতে বলেছেন।
রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।