বাংলাদেশ শান্তি সংঘ-Bangladesh Shanti Songha

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ শান্তি সংঘ-Bangladesh Shanti Songha

বাংলাদেশ শান্তি সংঘ-Bangladesh Shanti Songha 'সমাজের প্রয়োজনে দেশের তরে মানব সেবায় নিয়োজিত' -বাংলাদেশ শান্তি সংঘ

31/05/2026

আলহামদুলিল্লাহ্ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ শান্তি সংঘের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতাল সড়ক ঢাকার বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে কুরবানির গোশত দ্বারা প্রস্তুতকৃত খাবার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াসিন শেখ বলেন, “কুরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণ। সমাজের অসহায় ও কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক ও ইসলামী দায়িত্ব। বাংলাদেশ শান্তি সংঘ সবসময় মানবতার সেবায় নিবেদিত থাকবে, ইনশাআল্লাহ।”

সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজ আহমেদ তুহিন বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সেই আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও পৌঁছে দেওয়া যায়। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবু সাঈদ পাটোয়ারী বলেন, “মানবসেবা একটি মহৎ ইবাদত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও বাংলাদেশ শান্তি সংঘ বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে।”

বাংলাদেশ শান্তি সংঘের পক্ষ থেকে এই মহতী কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতাকারী সকল শুভানুধ্যায়ী, দাতা, স্বেচ্ছাসেবক ও সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি, দান-সদকা ও মানবসেবামূলক প্রচেষ্টাকে কবুল করুন এবং মানবতার কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমিন।
বাংলাদেশ শান্তি সংঘ মানবতার সেবায়, শান্তির প্রত্যয়ে।

বার্তা প্রেরক:
মুফতী জাকারিয়া বিন হোসাইন
সভাপতি বাংলাদেশ ছাত্র শান্তি সংঘ কেন্দ্রীয় সংসদ।

আলহামদুলিল্লাহ্ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ শান্তি সংঘের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপা...
30/05/2026

আলহামদুলিল্লাহ্ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ শান্তি সংঘের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতাল সড়ক ঢাকার বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে কুরবানির গোশত দ্বারা প্রস্তুতকৃত খাবার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াসিন শেখ বলেন, “কুরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণ। সমাজের অসহায় ও কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক ও ইসলামী দায়িত্ব। বাংলাদেশ শান্তি সংঘ সবসময় মানবতার সেবায় নিবেদিত থাকবে, ইনশাআল্লাহ।”

সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজ আহমেদ তুহিন বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সেই আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও পৌঁছে দেওয়া যায়। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবু সাঈদ পাটোয়ারী বলেন, “মানবসেবা একটি মহৎ ইবাদত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও বাংলাদেশ শান্তি সংঘ বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে।”

বাংলাদেশ শান্তি সংঘের পক্ষ থেকে এই মহতী কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতাকারী সকল শুভানুধ্যায়ী, দাতা, স্বেচ্ছাসেবক ও সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি, দান-সদকা ও মানবসেবামূলক প্রচেষ্টাকে কবুল করুন এবং মানবতার কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমিন।
বাংলাদেশ শান্তি সংঘ মানবতার সেবায়, শান্তির প্রত্যয়ে।

বার্তা প্রেরক:
মুফতী জাকারিয়া বিন হোসাইন
সভাপতি বাংলাদেশ ছাত্র শান্তি সংঘ কেন্দ্রীয় সংসদ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন 🌙বাংলাদেশ শান্তি সংঘ-এর পক্ষ থেকে...
27/05/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন 🌙
বাংলাদেশ শান্তি সংঘ-এর পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া, ঈদ মোবারক।

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেন-
“তোমরা আল্লাহর জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো।”
— সূরা আল-কাউসার : ২

ঈদুল আযহা কেবল আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ, তাকওয়া, ভালোবাসা ও মানবতার এক অনুপম শিক্ষা। হযরত ইবরাহিম (আঃ)-এর নিঃস্বার্থ ত্যাগ এবং হযরত ইসমাঈল (আঃ)-এর আনুগত্য আমাদের শেখায়— আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে নিজের সবচেয়ে প্রিয় জিনিসও উৎসর্গ করতে হয়।

রসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন- “যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়।”
— ইবনে মাজাহ

বাংলাদেশ শান্তি সংঘের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াসীন শেখ বলেন- আজকের এই পবিত্র দিনে আসুন
আমরা হিংসা, অহংকার, বিভেদ ও অন্যায়কে কোরবানি করি। মানবতার কল্যাণে, ইসলামের সৌন্দর্য প্রচারে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় একসাথে কাজ করি।
আমি আশা করি, এই পবিত্র ঈদ আমাদের সবার জীবনে নতুন আশা, শক্তি ও প্রেরণা নিয়ে আসবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় আমরা যেন আরও আন্তরিকভাবে কাজ করতে পারি—এই হোক আমাদের ঈদের অঙ্গীকার।

সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজ আহমেদ তুহিন বলেন- আজকের বিশ্ব নানা সংকট, বৈষম্য, সংঘাত ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময়ে ঈদুল আজহার শিক্ষা আমাদের জন্য আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে, কেবল নিজের জন্য নয়, সমাজের সকল মানুষের কল্যাণের জন্যও আমাদের দায়িত্ব রয়েছে; বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত স্বার্থকতা।

আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন,
আমাদের অন্তরকে তাকওয়ায় পরিপূর্ণ করুন,
এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহকে শান্তি, ঐক্য ও রহমতে আবৃত রাখুন। আমীন 💚

বার্তা প্রেরক:
মুফতী জাকারিয়া বিন হোসাইন
সভাপতি বাংলাদেশ ছাত্র শান্তি সংঘ কেন্দ্রীয় সংসদ।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে, মানবতার সেবায় বাংলাদেশ শান্তি সংঘ।✨🌙“মানবতার সেবায় আমাদের ক্ষুদ্র প্রয়াস” এই অঙ্গীকারকে সাম...
25/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে, মানবতার সেবায় বাংলাদেশ শান্তি সংঘ।✨🌙
“মানবতার সেবায় আমাদের ক্ষুদ্র প্রয়াস” এই অঙ্গীকারকে সামনে রেখে বাংলাদেশ শান্তি সংঘ পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসাধীন অসহায় রোগী, স্বজনহীন মানুষ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।
বাংলাদেশ শান্তি সংঘের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াসীন শেখ বলেন- ঈদের আনন্দ কেবল নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও কষ্টে থাকা মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।
মানবতার কল্যাণে, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা থেকেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।

আসুন, ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে আমরা সবাই মানবসেবায় এগিয়ে আসি।
মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের সবচেয়ে বড় ইবাদত ও সামাজিক দায়িত্ব।

আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং সকলকে সুখ, শান্তি ও কল্যাণে রাখুন। আমীন।

বার্তা প্রেরক:
মুফতী জাকারিয়া বিন হোসাইন
সভাপতি বাংলাদেশ ছাত্র শান্তি সংঘ কেন্দ্রীয় সংসদ।
#বাংলাদেশ_শান্তি_সংঘ #মানবতার_সেবা #ঈদুল_আযহা #খাবার_বিতরণ #মানবিক_উদ্যোগ

শোক বার্তা:দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, মানবকল্যাণে নিবেদিত ব্যক্তিত্ব, ACME Group এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং ...
17/05/2026

শোক বার্তা:
দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, মানবকল্যাণে নিবেদিত ব্যক্তিত্ব, ACME Group এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা সাহেব ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রজিউন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ শান্তি সংঘ গভীর শোক প্রকাশ করছে।
বাংলাদেশ শান্তি সংঘের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াসিন শেখ বলেন- তিনি শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, বরং দেশের স্বাস্থ্যসেবা, ঔষধ শিল্প ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে একজন দূরদর্শী নেতৃত্বের প্রতীক ছিলেন। তাঁর হাত ধরেই বাংলাদেশের ওষুধ শিল্প আন্তর্জাতিক অঙ্গনে আরও সুদৃঢ় অবস্থান লাভ করেছে। সততা, প্রজ্ঞা, দেশপ্রেম ও মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অসংখ্য মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন।
বাংলাদেশ শান্তি সংঘের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তা'আলা তাঁর জীবনের সকল ভালো কাজকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন, তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমীন!

বার্তা প্রেরক:
মুফতী জাকারিয়া বিন হোসাইন
সভাপতি, বাংলাদেশ ছাত্র শান্তি সংঘ কেন্দ্রীয় সংসদ।

13/05/2026
আজ ১লা মে ২০২৬, আন্তর্জাতিক শ্রমিক দিবস।🌍বাংলাদেশ শান্তি সংঘ এর পক্ষ থেকে দেশ এবং প্রবাসে বসবাসরত সকল মেহনতি, শ্রমজীবী ম...
01/05/2026

আজ ১লা মে ২০২৬, আন্তর্জাতিক শ্রমিক দিবস।🌍

বাংলাদেশ শান্তি সংঘ এর পক্ষ থেকে দেশ এবং প্রবাসে বসবাসরত সকল মেহনতি, শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা।

শ্রমিক সমাজই একটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি।
তাদের ঘাম, শ্রম ও ত্যাগের বিনিময়ে গড়ে ওঠে অবকাঠামো, চালু থাকে শিল্প-কারখানা, এবং এগিয়ে যায় জাতির অগ্রযাত্রা।

বাংলাদেশ শান্তি সংঘ বিশ্বাস করে- শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে পারলেই প্রতিষ্ঠিত হবে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র।

সম্মানিত সভাপতি, আলহাজ্ব মোঃ ইয়াসীন শেখ সাহেব সকল শ্রমিক ভাই-বোনদের সুস্বাস্থ্য, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক জীবনের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।
তিনি বলেন, “শ্রমিকের সম্মান রক্ষা করা মানেই দেশের অগ্রযাত্রাকে শক্তিশালী করা। আসুন, আমরা সবাই মিলে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করি এবং গড়ে তুলি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ।”

🤝 শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা হোক, সমৃদ্ধ হোক আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।🇧🇩

💐আলহাজ্ব মোঃ ইয়াসীন শেখ
সভাপতি, বাংলাদেশ শান্তি সংঘ।

বার্তা প্রেরক:
মুফতী জাকারিয়া বিন হোসাইন
সভাপতি বাংলাদেশ ছাত্র শান্তি সংঘ কেন্দ্রীয় সংসদ।

বিসমিল্লাহির রহমানির রহীম!এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রতি রইলো আন্তরিক দোয়া ও শ...
20/04/2026

বিসমিল্লাহির রহমানির রহীম!

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রতি রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা। তোমাদের প্রতিটি পরিশ্রম হোক সাফল্যের সোপান, প্রতিটি স্বপ্ন হোক বাস্তবতার আলোয় আলোকিত।

জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে তোমরা যে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে চলেছো, তা সত্যিই প্রশংসনীয়। মনে রেখো—পরীক্ষা শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং ধৈর্য, আত্মবিশ্বাস ও নৈতিকতারও একটি বড় পরীক্ষা।

বাংলাদেশ শান্তি সংঘ বিশ্বাস করে—একটি সুশিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই পারে একটি শান্তিময় ও সমৃদ্ধ দেশ গড়তে। তাই তোমাদের প্রতি আমাদের আহ্বান—জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা ও আদর্শকে হৃদয়ে ধারণ করো।

আল্লাহ তা'আলা তোমাদের জ্ঞান বৃদ্ধি করুন, মনোবল দৃঢ় করুন এবং তোমাদের জীবনকে কল্যাণময় করে তুলুন। পরীক্ষার প্রতিটি মুহূর্তে ধৈর্য, আত্মবিশ্বাস ও আল্লাহর ওপর ভরসা রাখো—ইনশাআল্লাহ সফলতা আসবেই।

পরিশেষে, তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ইনশাআল্লাহ, তোমরাই হবে আগামীর আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর।

💐__আলহাজ্ব মোঃ ইয়াসীন শেখ
সভাপতি, বাংলাদেশ শান্তি সংঘ।

বার্তা প্রেরক:
মুফতী জাকারিয়া বিন হোসাইন
সভাপতি, বাংলাদেশ ছাত্র শান্তি সংঘ কেন্দ্রীয় সংসদ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্প্রিয় দেশবাসী! আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।বাংলাদেশ শান্তি সংঘের সম্মানিত সভাপতি আল...
07/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্
প্রিয় দেশবাসী! আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।

বাংলাদেশ শান্তি সংঘের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াসিন শেখ সাহেব এক বিবৃতিতে বলেন- শিশুরা আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ জাতি গঠনের জন্য প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই আসুন, আমরা সবাই সচেতন হই—সময়মতো আপনার শিশুকে টিকা দিন।

টিকা শুধু একটি ইনজেকশন নয়, এটি আপনার সন্তানের সুস্থ জীবনের নিরাপত্তা বর্ম। অনেক প্রাণঘাতী রোগ থেকে আমাদের সন্তানদের রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত টিকাদান।

বাংলাদেশ শান্তি সংঘ বিশ্বাস করে—সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমেই আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পারি। তাই সকল অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান, আপনার শিশুর টিকার সময়সূচি মেনে চলুন এবং অন্যদেরও উদ্বুদ্ধ করুন।

আসুন, আমরা একসাথে প্রতিজ্ঞা করি—
“প্রতিটি শিশুর নিরাপত্তা, আমাদের সবার অঙ্গীকার।”

আলহাজ্ব মোঃ ইয়াসিন শেখ
সভাপতি, বাংলাদেশ শান্তি সংঘ।

বার্তা প্রেরক:
মুফতী জাকারিয়া বিন হোসাইন
সভাপতি, বাংলাদেশ ছাত্র শান্তি সংঘ কেন্দ্রীয় সংসদ।

18/02/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রজিউন!
বাংলাদেশ শান্তি সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় হাবিবুল বাশার বাচ্চু ভাইয়ের আম্মা কিছুক্ষণ আগে ইন্তিকাল করেছেন।😥
মহান আল্লাহ তিনার জীবনের ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ শান্তি সংঘ-Bangladesh Shanti Songha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ শান্তি সংঘ-Bangladesh Shanti Songha:

Share