Azadi Jatra - আজাদী যাত্রা

Website

Azadi Jatra - আজাদী যাত্রা আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে মানবিক মর্যাদা, সার্বভৌম ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আজাদী যাত্রা
(3)

আসসালামু আলাইকুম।সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা। শহীদ কর্নেল গুলজার, শহীদ রেহান আহসান, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদ, ...
06/08/2026

আসসালামু আলাইকুম।

সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা। শহীদ কর্নেল গুলজার, শহীদ রেহান আহসান, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ তাহির জামান প্রিয়, শহীদ রিয়া গোপ, শহীদ শরিফ ওসমান হাদীর রক্ত-ঘামে অর্জিত এই আজাদী আশা করি সবাই উপভোগ করছেন।

বেশ কিছুদিন ধরেই একটা জিনিস ভাবছিলাম। জুলাইয়ে আমার জন্য দোয়া করেছিল, আমার জন্য স্ট্যাটাস দিয়েছিল, আমার মুক্তির জন্য গান গেয়েছিল, ছবি এঁকেছিল এমন অনেক মানুষ যাদেরকে আমি চিনি না। রাস্তায় পানির বোতল এগিয়ে দেয়া খুদে ব‍্যবসায়ী, আহতদের হাসপাতালে নেওয়া রিকশা- ভ‍্যান চালক, পুলিশের চোখ এড়িয়ে হাসপাতালে আহত ভাইদের চিকিৎসা দেওয়া ডাক্তার, এমন অনেক মানুষ যাদের আমি চিনি না। যেই ছেলেটা প্লেস্টেশন এবং ক্রিপ্টোকারেন্সির বাইরে কিছু বোঝে না, যে মেয়েটার জীবন কিয়োশি থেকে ক্রিমসন কাপ পর্যন্ত সীমাবদ্ধ, যারা কখনো সরকারি চাকরি করার কথাই ভাবেনি, বিএএফ শাহীন কলেজের যেই শহীদ আহনাফের ছাত্র রাজনীতি করারও বয়স হয় নাই, সেই ছেলেমেয়েরা জুলাইয়ে আবাবিল পাখির মত নেমে এসে আমাদের স্বাধীনতা দিয়ে গেছে।

কিন্তু জুলাইয়ের পর এদের বেশিরভাগই ঘরে ফিরে গেছে। তারা কোন রাজনৈতিক দলেই নাই।

জুলাইকে আমরা রাজনীতিবিদরা রাজনৈতিক দলের মধ্যে ভাগবটোয়ারা করে ফেলেছি। বিএনপির ভাগ কত, এনসিপির ভাগ কত, জামাতের ভাগ কত- এভাবেই জুলাইয়ের স্টেক ভাগাভাগি হয়েছে এবং হচ্ছে।

কিন্তু জুলাই তো শুধু রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা-কর্মীদের ছিল না।

জুলাই ছিল সর্বস্তরের সব মানুষের। এপলিটিকাল জনগোষ্ঠীর। আই হেট পলিটিক্স জনগোষ্ঠীর। সুইং ভোটার জনগোষ্ঠীর। সবার। তাদের অংশগ্রহণ ছাড়া জুলাই কখনো জুলাই কখনো সফল হতো না।

অথচ কাউকেই এখন আর মিছিল-মিটিঙে পাওয়া যায় না। সভা-সেমিনারে পাওয়া যায় না। কোন সংবর্ধনার আয়োজন করলেও তারা আসেন না। তারা ঘরেই থাকেন।

জুলাইয়ের পর একদম খালি হাতে ঘরে ফিরে যাওয়া এই মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য কি করা যায় সেটা নিয়ে ভাবছিলাম। সেই ভাবনা থেকেই গত দুই দিন যতটা সম্ভব কৃতজ্ঞতা বার্তা পাঠিয়েছি।

অনেকেই হয়ত আমার সেই ম্যাসেজ পেয়েছেন। আবার অনেকেই স্প্যাম ফোল্ডারে ম্যাসেজটা চলে যাওয়ার জন্য হয়ত খেয়াল করেন নাই। আবার অনেকের ম্যাসেজ অপশন বন্ধ থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও ম্যাসেজ করতে পারি নাই।

আমার ইচ্ছা বাংলাদেশের ষোল কোটি বিপ্লবীকেই টেক্সট করা, তাদের সাথে হ্যান্ডশেক করা, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো। কিন্তু মানবিক সীমার কারণে চাইলেও সবার সাথে যোগাযোগ করা সঙ্গত কারণেই সম্ভব না। আমি এজন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী।

অগনিত মা, দাদী, নানী, বোন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রেমিট্যান্স যোদ্ধা, শ্রমিক, আলেম, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, শিল্পী, সৈনিক, সেনা কর্মকর্তা, মাদ্রাসার ছাত্র, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এক্সপ্যাট, পেশাজীবী জুলাইয়ের মালিক। জুলাইয়ের রচয়িতা। তাদের সবাইকে আমি ম্যাসেজ পাঠাতে পারি নাই। তবে আপনাদের প্রত্যেককে আমি ফিল করি। যারা যারা আমার ম্যাসেজ পান নাই তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু নিশ্চিত থাকুন, আমি আপনাদের ভুলে যাই নাই।

জুলাইয়ের পর আমাদের বহু স্বপ্ন এখনো পূরণ হয়নি। আপনাদের প্রত্যাশার পরিবর্তনও এখনো অনেক দূরে। আমি স্বীকার করছি, আমাদের প্রচেষ্টার সীমাবদ্ধতা ছিল। তবে বিশ্বাস করুন, আমরা চেষ্টা করেছি। বহুপক্ষীয় বাধার কারণে অনেক কিছুই অর্জন করতে পারিনি। আমরা আমৃত্যু নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম জারি রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের ওপর ভরসা রাখুন।

আপনাদের প্রতি আমাদের বিনীত আহ্বান, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে সাধ‍্যমতো চেষ্টা করুন। দেশ- জাতির যেকোনো প্রয়োজনে আপনারা আবারও সরব হবেন। জুলাইকে বাঁচিয়ে রাখবেন।

------------------------------------
নাহিদ ইসলাম
আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

31/07/2026

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা/মলা।
তারেক রহমান কি বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন?

সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন; দুজনেরই হাত থেকে রক্ত/পাত হয়।

03/07/2026

ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে ১১ দলীয় জোটের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন।

20/06/2026

"সংস্কার, সার্বভৌমত্ব ও বিচার প্রতিষ্ঠার সংগ্রামেই নতুন বাংলাদেশের পথরেখা"
~নাসীরুদ্দীন পাটওয়ারী

আমাদের সামনে তিনটি লড়াই-
১)সংস্কার: জনগণের গণভোটের রায় বাস্তবায়ন।
২) সার্বভৌমত্ব: স্বাধীন ও মর্যাদাশীল বাংলাদেশ প্রতিষ্ঠা।
৩) বিচার: আওয়ামী লীগের অপরাধ ও দুর্নীতির বিচার নিশ্চিতকরণ।

06/06/2026

রূপগঞ্জে একটি শান্তিপূর্ণ ফল উৎসবের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই আয়োজনের আগেই হামলা, ভাঙচুর এবং রক্তপাতের ঘটনা ঘটেছে।

“মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক অত্যাচার আপনি সহ্য করেছেন। আজ আমার ভাইদের রক্ত ঝরেছে। এই রক্তের জবাব আমরা আপনার কাছে চাই।”

“মাননীয় তারেক রহমান, আপনি বলেন দেশ পরিবর্তন হবে। কিন্তু যদি সত্যিই পরিবর্তনের রাজনীতি করতে চান, তাহলে আমার ভাইয়ের শরীরে আজ রক্ত কেন? একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা কেন?”

ভাঙচুর, হামলা ও ভয়ভীতি দেখিয়ে মানুষের কণ্ঠরোধ করা যায় না। এনসিপি বিশ্বাস করে, রাজনীতি হবে মানুষের জন্য, সহিংসতার জন্য নয়; মতপ্রকাশের স্বাধীনতার জন্য, দমন-পীড়নের জন্য নয়।

ইনশাআল্লাহ, রূপগঞ্জে এনসিপি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। শুধু রূপগঞ্জ নয়, বাংলাদেশের প্রতিটি জনপদে মানুষের অধিকার, ন্যায়বিচার এবং নতুন রাজনৈতিক সংস্কৃতির পক্ষে এনসিপি ধীরে ধীরে তার রাজনৈতিক অবস্থান প্রতিষ্ঠা করবে।

08/05/2026

আজাদী

07/05/2026

আমাদের উপমহাদেশে খুব দু:খজনকভাবে ইসলামি রাজনীতি ব্যার্থ হয়েছে। আমরা যে পৃথক আবাসভূমি পেয়েছি সেটাও মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির কারণে। এখন আমাদের জনগণকে বোঝাতে হবে কোনটা ইসলামি রাজনীতি আর কোনটা মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি। উন্নত সংস্কৃতির মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি ছাড়া আমাদের মুক্তির উপায় নেই। এইটা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি এই পরিবেশ তৈরি করতে বাধ্য করছে আমাদের।
ইনকিলাব জিন্দাবাদ
আযাদী যাত্রা জিন্দাবাদ।

মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে আজাদীর শুভেচ্ছা। 🇧🇩
26/03/2026

মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে আজাদীর শুভেচ্ছা। 🇧🇩

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Azadi Jatra - আজাদী যাত্রা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category