24/07/2026
🇧🇩 আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🇧🇩
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম-কে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স—বিএনসিএফ-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।
মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান, দেশপ্রেম এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে অনন্য ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তাঁর সুদক্ষ নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা আরও সুসংহত হোক—এই প্রত্যাশা করি। মহান আল্লাহ তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণে সফলভাবে দায়িত্ব পালনের শক্তি দান করুন।
অভিনন্দন, মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
— বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ)