জাতীয় ছাত্রশক্তি হাতিরঝিল থানা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জাতীয় ছাত্রশক্তি হাতিরঝিল থানা

জাতীয় ছাত্রশক্তি হাতিরঝিল থানা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাতীয় ছাত্রশক্তি হাতিরঝিল থানা, Political organisation, হাতিরঝিল থানা, Dhaka.

🌹 শুভেচ্ছা ও অভিনন্দন 🌹জাতীয় ছাত্রশক্তি | হাতিরঝিল থানা-এর সম্মানিত সদস্য সচিব Rezaul Karim Nabil-কে জানাই আন্তরিক শুভেচ...
03/09/2026

🌹 শুভেচ্ছা ও অভিনন্দন 🌹

জাতীয় ছাত্রশক্তি | হাতিরঝিল থানা-এর সম্মানিত সদস্য সচিব Rezaul Karim Nabil-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ছাত্রসমাজের অধিকার, ন্যায় ও জনকল্যাণের রাজনীতিতে আপনার দায়িত্বশীল ভূমিকা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হোক—এই প্রত্যাশা রইলো।

তারুণ্যের শক্তি, মানুষের অধিকার ও একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যয়ে আপনার পথচলা আরও সফল হোক।

শুভ হোক আপনার আগামীর রাজনৈতিক পথচলা।
সফল হোক ছাত্রশক্তির প্রতিটি গণমুখী উদ্যোগ। ✊🌹

শুভেচ্ছান্তে—
জাতীয় ছাত্রশক্তি | হাতিরঝিল থানা

২০২৪ সালের জুলাই–আগস্টে আমরা শুধু একটি আন্দোলনের অংশ ছিলাম না; আমরা ইতিহাসের সাক্ষী ছিলাম। সেই সময় দেয়ালে আঁকা প্রতিটি...
11/07/2026

২০২৪ সালের জুলাই–আগস্টে আমরা শুধু একটি আন্দোলনের অংশ ছিলাম না;
আমরা ইতিহাসের সাক্ষী ছিলাম। সেই সময় দেয়ালে আঁকা প্রতিটি গ্রাফিতি ছিল আমাদের প্রতিবাদ, স্বপ্ন, শোক, সাহস এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।

সময়ের সঙ্গে এই দেয়ালগুলো হয়তো হারিয়ে গিয়েছে,
কিন্তু ইতিহাস যেন হারিয়ে না যায়—সেই লক্ষ্যেই তৈরি হয়েছে WallVoice24BD – জুলাই '২৪ গ্রাফিতি এক্সিবিশন, আমাদের জুলাই-২৪ সংরক্ষণের একটি ডিজিটাল আর্কাইভ।

জুলাই-২৪ গ্রাফিতি এক্সিবিশন -- ইতিহাসের ক্যানভাস।

এক্সিবিশন লিংক: https://www.wallvoice24bd.online
কমেন্টেও লিংক দেওয়া থাকবে।

In July 2024, the streets of Bangladesh became a canvas of resistance. Walls, bridges, and buildings carried the voice of the people. WallVoice24BD preserves these powerful expressions digitally.

২০১৯ সালে রাজউক কর্তৃক অনুমোদিত খেলার মাঠটি দীর্ঘ ৭ বছর ধরে তমা গ্রুপের দখলে রয়েছে।তমা হোক বা যে-ই হোক, অতিদ্রুত এই মাঠ...
28/06/2026

২০১৯ সালে রাজউক কর্তৃক অনুমোদিত খেলার মাঠটি দীর্ঘ ৭ বছর ধরে তমা গ্রুপের দখলে রয়েছে।
তমা হোক বা যে-ই হোক, অতিদ্রুত এই মাঠটি খেলার উপযোগী করে শিশুদের কাছে ফিরিয়ে দিতে হবে।
সেই সঙ্গে, ৭ বছর ধরে সরকারি জমি দখল করে রাখার অভিযোগে তমা গ্রুপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তমা গ্রুপ সরকারের একটি বিশ্বস্ত ঠিকাদার প্রতিষ্ঠান। গত ৭ বছরে তারা একাধিকবার এই জমিতে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের চেষ্টা করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে রাজউকের কাছে এ জমি-সংক্রান্ত বিষয়ে বহুবার অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এখন রাজনৈতিক ও আইনসম্মত আন্দোলনের মাধ্যমে এই মাঠ জনগণের জন্য পুনরুদ্ধার করতে হবে।
এই মাঠটি এলাকার শিশুদের কাছে ফিরিয়ে আনতে জাতীয় ছাত্রশক্তি হাতিরঝিল থানা প্রতিশ্রুতিবদ্ধ।
ইনশাআল্লাহ, আমরা এই মাঠ পুনরুদ্ধার করব এবং হাতিরঝিলের ছোট্ট সোনামণিরা আবার এই মাঠে খেলতে পারবে।

19/06/2026
📢 হারানো বিজ্ঞপ্তি📢নাম: মেহেদী হাসান মিরাজ (১১ বছর)হারানোর বিবরণ : গায়ের রং উজ্জ্বল শ্যামলা।নাম : মেহেদী হাসান মিরাজ, উচ...
16/06/2026

📢 হারানো বিজ্ঞপ্তি📢
নাম: মেহেদী হাসান মিরাজ (১১ বছর)

হারানোর বিবরণ : গায়ের রং উজ্জ্বল শ্যামলা।

নাম : মেহেদী হাসান মিরাজ, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৮ ইঞ্চি, গত ১৫ জুন ২০২৬ তারিখে আনুমানিক বিকেল ৫-৬ ঘটিকায়, মগবাজার পেয়ারাবাগ দরবার শরীফ এলাকা থেকে হারানো গিয়েছে।

নিখোজের সময় পরনে ছিলো : হালকা নিল কালারের পায়জামা পাঞ্জাবি ও সাদা টুপি।

বর্তমান ঠিকানা : ৭/১ বাগিচারটেক, পশ্চিম রামপুরা, হাতিরঝিল, ঢাকা।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান এই শিশুটির সন্ধান পান, অনুগ্রহকরে এই নম্বরে অথবা হাতিরঝিল থানায় যোগাযোগ করুন,

মোবাইল : (+88 01797-779713)

অনুগ্রহকরে পোস্টটি প্রচার করুন,আপনার একটি প্রচার হয়তো শিশুটিকে তার পরিবারের কাছে পৌছে দিতে পারে।

আল্লাহ সাহায্য করুন -আমিন

 াত্রশক্তি &
08/05/2026

াত্রশক্তি &

চব্বিশের প্রেক্ষাপটে যে রাজনৈতিক ভ্যাকিউম তৈরী হয়েছিল এবং বর্তমান তরুণ প্রজন্মের ছাত্ররাজনীতি যে আগ্রহ, তাদের জন্য ইনক্ল...
02/05/2026

চব্বিশের প্রেক্ষাপটে যে রাজনৈতিক ভ্যাকিউম তৈরী হয়েছিল এবং বর্তমান তরুণ প্রজন্মের ছাত্ররাজনীতি যে আগ্রহ, তাদের জন্য ইনক্লুসিভ ও আদর্শ প্লাটফর্ম হিসেবে নিজেদের উপস্থাপন করতে সক্ষম হয়েছে জাতীয় ছাত্রশক্তি। ঢাকা মহানগর উত্তর এর তরুণদেরকে তাদের কাঙ্খিত প্লাটফর্মে যোগদান ত্বরান্বিত করতে জাতীয় ছাত্রশক্তি - ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে অদ্য ২-৮ মে, সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হচ্ছে।

বাংলাদেশপন্থার রাজনীতিতে আগ্রহী তরুণরা এখনই ফর্ম পূরণ করুন এবং আপনার সহযোদ্ধাদেরও উৎসাহিত করুন। ছাত্রশক্তিতে যোগদান ফর্ম পূরণ করতে ফটোকার্ডে প্রদত্ত কিউআর কোড স্ক্যান করুন অথবা, কমেন্টে প্রদত্ত লিংকে ক্লিক করুন। াত্রশক্তি
জাতীয় ছাত্রশক্তি হাতিরঝিল থানা

কারণ দর্শানোর নোটিশ :
01/03/2026

কারণ দর্শানোর নোটিশ :

ঢাকা ১১ এর অন্তর্ভুক্ত ২৩নং ওয়ার্ডের জনসংযোগে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক  নাহিদ ভাই✊💚🇧🇩
23/12/2025

ঢাকা ১১ এর অন্তর্ভুক্ত ২৩নং ওয়ার্ডের জনসংযোগে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক নাহিদ ভাই✊💚🇧🇩

Address

হাতিরঝিল থানা
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় ছাত্রশক্তি হাতিরঝিল থানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share